ঢাকা , রবিবার, ১৮ অক্টোবর ২০২৬ , ৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
শেরেবাংলা নগরে সচিবালয় সরিয়ে নেওয়ার প্রস্তাব মন্ত্রিসভায় অনুমোদন অমর একুশে বইমেলা শুরু ৭ জানুয়ারি সৌদি রাষ্ট্রদূতকে ডেকে দুই প্রবাসীর মৃত্যুদণ্ডের কারণ জানতে চাইল বাংলাদেশ বিমানবাহিনীর সাবেক প্রধান আব্দুল হান্নান কাতারে গ্রেফতার অন্যায়-অত্যাচারের বিরুদ্ধে রুখে দাঁড়ানোই দুর্গাপূজার মূল দর্শন: রাষ্ট্রপতি ১৭ বছরে তথ্য কমিশনকে কাজ করতে দেওয়া হয়নি: প্রধান তথ্য কমিশনার প্রতিমন্ত্রী ইশরাকের অস্ত্র প্রদর্শনের ঘটনা তদন্ত করছে পুলিশ: ডিবি প্রধান ৬৬৬ কোটি টাকা কর পরিশোধের রায়ের বিরুদ্ধে আপীল করল গ্রামীণ কল্যাণ কলকাতায় ভেঙে পড়ল দুর্গাপূজার মণ্ডপ, পদদলিত হয়ে নিহত ১৯ জাতীয় পতাকার মান রক্ষা করা প্রতিটি সৈনিকের পবিত্র দায়িত্ব: প্রধানমন্ত্রী সৌদি আরবে ২ বাংলাদেশির মৃত্যুদণ্ড আমাদের জন্য বড় শিক্ষা: পররাষ্ট্র প্রতিমন্ত্রী হরমুজ প্রণালি আবারও বন্ধের ঘোষণা ইরানের গাজীপুরে ইবনে সিনা ফার্মাসিউটিক্যালসের কারখানায় আগুন কুড়িগ্রামে ট্রাকচাপায় ইজিবাইকের ৫ যাত্রী নিহত উত্তরায় শ্রমিক-পুলিশ সংঘর্ষে আহত অর্ধশতাধিক কক্সবাজারে রিসোর্টে আগুনে নিহত ১০, ছয় জনই একই পরিবারের শিশু হাসপাতালে চিকিৎসকের কক্ষে ধূমপান, বরখাস্তের নির্দেশ প্রধানমন্ত্রীর ডেঙ্গু প্রতিরোধে তরুণ প্রজন্মকে এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর কক্সবাজারে মেরিনড্রাইভে টুপটুপ রিসোর্টে আগুন, নিহত ৬ বিমানের দাম্মাম ও রিয়াদগামী সব ফ্লাইট ১৮ অক্টোবর পর্যন্ত স্থগিত

পড়ে গেলেন বিদ্যা, নাচলেন মাধুরী

  • আপলোড সময় : ২৭-১০-২০২৪ ১১:৫১:৩৫ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ২৭-১০-২০২৪ ১১:৫১:৩৫ পূর্বাহ্ন
পড়ে গেলেন বিদ্যা, নাচলেন মাধুরী
বলিউডের অন্যতম সুপারহিট সিনেমা ‘ভুলভুলাইয়া’র মঞ্জুলিকা চরিত্রে বিদ্যা বালানের সেই রূপের কথা আজও ভুলেনি দর্শক।বলা ভালো, বিদ্যা বালানের দুরন্ত অভিনয়ই ছিল পরিচালক প্রিয়দর্শনের ২০০৭ সালে মুক্তিপ্রাপ্ত ‘ভুলভুলাইয়া’ সিনেমার তুরুপের তাস। এমনকী, কার্তিক আরিয়ান ও কিয়ারা আদভানির ‘ভুলভুলাইয়া ২’ ছবিতেও এসেছিল মঞ্জুলিকার গল্প। ১ নভেম্বর সিনেমা হলে মুক্তি পাচ্ছে ‘ভুলভুলাইয়া ৩’। এদিকে ‘ভুলভুলাইয়া ৩’ এর সবচেয়ে বড় চমক যে বিদ্যা বালান ও মাধুরী দীক্ষিতের যুগলবন্দি হতে চলেছে, তা ট্রেলার থেকেই স্পষ্ট। এমনকী, ‘আমি যে তোমার’ গানে দুই অভিনেত্রীর নাচ এইসিনেমার একটা ইউএসপি, তাও স্বীকার করেছে এর টিম।শুক্রবার অবশেষে মুক্তি পেল এই গানের ভিডিও। আর সেই ভিডিও প্রকাশ অনুষ্ঠানেই ঘটেছে এক বিপত্তি। হিন্দুস্তান টাইসের প্রতিবেদন অনুযায়ী, মঞ্চে মাধুরীর সঙ্গে নাচতে গিয়ে পড়ে গেলেন বিদ্যা বালান। তবে সোশাল মিডিয়ায় ভাইরাল হওয়া সেই ভিডিও নিয়েই এখন ব্যস্ত নেটিজেনরা।

ভিডিওতে দেখা যায়, বিদ্যা বালান এবং মাধুরী দীক্ষিত একে অপরের পাশে নাচছেন। কিন্তু হঠাৎই বিদ্যা পড়ে গেলেও সঙ্গে সঙ্গে নিজেকে সামলে নিয়েছেন।এসময় নিজের ভঙ্গি বজায় রেখে আবার নাচতে থাকেন তিনি। তবে সেই সময় মাধুরী কিন্তু মোটেও থেমে যাননি। যা যে কোনো ভালো পারফরমারের লক্ষণ।‘আমি যে তোমার ৩.০’, এই নাম দেওয়া হয়েছে ‘ভুলভুলাইয়া ৩’ সিনেমার গানকে।আমাল মালিকের সঙ্গীতায়োজনে গানটি গেয়েছেন শ্রেয়া ঘোষাল। রাজপ্রাসাদের সেট সাজিয়ে করা হয়েছে শুটিং। রাজদরবারেই নর্তকী হিসেবে দেখা যাচ্ছে বিদ্যা ও মাধুরীকে। দুজনে যেন নাচের ছন্দেই দ্বৈরথে মেতে উঠেছেন।

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
শেরেবাংলা নগরে সচিবালয় সরিয়ে নেওয়ার প্রস্তাব মন্ত্রিসভায় অনুমোদন

শেরেবাংলা নগরে সচিবালয় সরিয়ে নেওয়ার প্রস্তাব মন্ত্রিসভায় অনুমোদন