ঢাকা , বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬ , ২৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ব্যক্তিগত উদ্যোগে দেশের জন্য কাজ করা মানুষের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ: প্রধানমন্ত্রী অপারেশন ক্লিন হার্টের মতো কোনো বিশেষ কিছু করার পরিকল্পনা নেই: স্বরাষ্ট্রমন্ত্রী গাজীপুরে ওষুধ কারাখানার আগুন নিয়ন্ত্রণে যুক্তরাষ্ট্র থেকে আমদানি বাড়ছে, আরও সহায়তা আসা উচিত: অর্থমন্ত্রী দুর্গাপূজায় ৫ ট্রেনের সাপ্তাহিক বন্ধ বাতিল নিরাপদ খাদ্য পরীক্ষার ভ্রাম্যমাণ ল্যাব পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী টঙ্গীতে ওষুধ কারখানায় ভয়াবহ আগুন, নিয়ন্ত্রণে কাজ করছে ১২ ইউনিট ডেঙ্গুতে আরও ৯ মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৯৫৪ স্থানীয় সরকার নির্বাচন নিয়ে কোনো কলঙ্ক নিতে চায় না সরকার: প্রতিমন্ত্রী শাহে আলম বাংলাদেশের অর্থনৈতিক নীতির সাথে একমত বিশ্বব্যাংক: অর্থমন্ত্রী নিউইয়র্কে ড. ইউনূসকে হেনস্তা, ব্যবস্থা নেবে সরকার: তথ্য উপদেষ্টা নিউইয়র্ক বিমানবন্দরে হেনস্তার শিকার ড. ইউনূস ধর্ম নয়, নাগরিক হিসেবে সবার অধিকার নিশ্চিত করা আমার দায়িত্ব: প্রধানমন্ত্রী ঢাকা থেকে সৌদিগামী ৫১ ফ্লাইট বাতিল, ভোগান্তিতে ৫৪১৮ যাত্রী দিল্লির পরিস্থিতি নিয়ে বাংলাদেশ কোনো মন্তব্য করতে রা‌জি নয়: শামা ওবায়েদ গ্রামীন কল্যাণকে ৬৬৬ কোটি টাকা কর পরিশোধ করতে হবে অর্থনীতিতে নোবেল পেলেন রবার্ট হল ও মাইকেল উডওয়ার্ড রোহিঙ্গাদের দীর্ঘ অবস্থানে অর্থনীতি ও পরিবেশে চাপ বাড়ছে: প্রধানমন্ত্রী নভেম্বরের প্রথম সপ্তাহে কক্সবাজার আন্তর্জাতিক বিমানবন্দরের উদ্বোধন সারাদেশে দুইদিন এলপিজি বিক্রি বন্ধ ঘোষণা

নতজানু পররাষ্ট্রনীতি থেকে সরে এসেছে অন্তর্বর্তী সরকার: আসিফ মাহমুদ

  • আপলোড সময় : ১১-১২-২০২৪ ০৩:৩৯:৩৮ অপরাহ্ন
  • আপডেট সময় : ১১-১২-২০২৪ ০৩:৩৯:৩৮ অপরাহ্ন
নতজানু পররাষ্ট্রনীতি থেকে সরে এসেছে অন্তর্বর্তী সরকার: আসিফ মাহমুদ
ভারতের সঙ্গে নতজানু পররাষ্ট্রনীতি থেকে অন্তর্বর্তী সরকার সরে এসেছে বলে জানিয়ে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় উপদেষ্টা আসিফ মাহমুদ সজিব ভূইয়া বলেছেন, জাতীয় স্বার্থকে সামনে রেখে পরবর্তী সম্পর্কগুলো চলমান থাকবে।ফিনান্সিয়াল ইনক্লুশন অ্যান্ড রুরাল ট্রান্সফরমেশন বিষয়ক আন্তর্জাতিক প্রতিনিধি দলের কর্মশালায় প্রধান অতিথি স্থানীয় সরকার, বুধবার (১১ ডিসেম্বর) কুমিল্লা পল্লী উন্নয়ন একাডেমির (বার্ড) লালমাই অডিটরিয়ামে অনুষ্ঠিত ফিনান্সিয়াল ইনক্লুশন অ্যান্ড রুরাল ট্রান্সফরমেশন বিষয়ক আন্তর্জাতিক প্রতিনিধি দলের কর্মশালায় সমাপনী অধিবেশনে তিনি এ কথা বলেন।

 স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় উপদেষ্টা বলেন, জাতীয় স্বার্থ কমপ্রোমাইজ করে আমরা কোনো পররাষ্ট্র সম্পর্ককে বিশ্বাস করি না। ভারতের সঙ্গে নতজানু পররাষ্ট্রনীতি থেকে অন্তর্বর্তী সরকার সরে এসেছে। পরবর্তী সম্পর্কগুলো জাতীয় স্বার্থকে সামনে রেখে চলমান থাকবে।স্থানীয় সরকার নির্বাচনের বিষয়ে তিনি বলেন, সরকারি ও প্রশাসনিক কর্মকর্তাদের অতিরিক্ত দায়িত্ব দিয়ে জনপ্রতিনিধিদের কাজ পরিচালনা করা অনেক কষ্ট হয়ে যাচ্ছে। যে কারণে স্থানীয় সরকারের প্রতিনিধি নির্বাচনের বিষয়ে কোনা ব্যবস্থা নেয়া যায় কিনা তার স্থানীয় সংস্কার কমিশন ও নির্বাচন কমিশন কাজ শেষ হলে উদ্যোগ নেয়া হবে।

 এদিকে বার্ডের কর্মশালায় দীর্ঘমেয়াদি উন্নয়ন লক্ষ্যমাত্রা অর্জনের লক্ষ্যে বাংলাদেশের এলজিআরডি মন্ত্রনালয়, বার্ড ও আফ্রিকান-এশিয়ান রুরাল ডেভেলপমেন্ট অরগানাইজেশনের যৌথ উদ্যোগে আয়োজিত কর্মশালায় ১২টি দেশের ২০ জন প্রতিনিধি অংশগ্রহণ করেন। জাম্বিয়া, ওমান, নামিবিয়া, কেনিয়া, ঘানা, গাম্বিয়া, ভারত, পাকিস্তান, শ্রীলঙ্কা, মালয়েশিয়া, পাকিস্তান, বাংলাদেশের প্রতিনিধিরা এই কর্মশালায় অংশগ্রহণকারীদের মাঝে সনদ তুলে দেন এলজিআরডি উপদেষ্টা।
 
বার্ডের মহাপরিচালক সাইফ উদ্দিন আহমেদের সভাপতিত্বে ভার্চুয়ালি বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন আফ্রিকান-এশিয়ান রুরাল ডেভেলপমেন্ট অরগানাইজেশনের গবেষণা বিভাগের প্রধান ড. খুশনুদ আলী।সভায় বক্তারা বলেন, আন্তর্জাতিক এই কর্মশালার মাধ্যমে গ্রামীণ পরিবর্তনে অর্থনৈতিক বিভিন্ন ধারণার অন্তর্ভুক্তি নিয়ে আলাদা আলাদা বেশ কয়েকটি দেশের প্রতিনিধির অভিজ্ঞতা আদান- প্রদান হয়েছে। এতে বাংলাদেশসহ কর্মশালায় অংশগ্রহণকারী প্রতিটি দেশের প্রতিনিধিরা তাদের প্রাপ্ত অভিজ্ঞতা তাদের স্ব স্ব ক্ষেত্রে কাজে লাগাতে পারবেন।

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
শিশুর সময় ধারণা: ছোটবেলা থেকেই সময়কে চিনতে শেখা

শিশুর সময় ধারণা: ছোটবেলা থেকেই সময়কে চিনতে শেখা