ঢাকা , বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬ , ২৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ব্যক্তিগত উদ্যোগে দেশের জন্য কাজ করা মানুষের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ: প্রধানমন্ত্রী অপারেশন ক্লিন হার্টের মতো কোনো বিশেষ কিছু করার পরিকল্পনা নেই: স্বরাষ্ট্রমন্ত্রী গাজীপুরে ওষুধ কারাখানার আগুন নিয়ন্ত্রণে যুক্তরাষ্ট্র থেকে আমদানি বাড়ছে, আরও সহায়তা আসা উচিত: অর্থমন্ত্রী দুর্গাপূজায় ৫ ট্রেনের সাপ্তাহিক বন্ধ বাতিল নিরাপদ খাদ্য পরীক্ষার ভ্রাম্যমাণ ল্যাব পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী টঙ্গীতে ওষুধ কারখানায় ভয়াবহ আগুন, নিয়ন্ত্রণে কাজ করছে ১২ ইউনিট ডেঙ্গুতে আরও ৯ মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৯৫৪ স্থানীয় সরকার নির্বাচন নিয়ে কোনো কলঙ্ক নিতে চায় না সরকার: প্রতিমন্ত্রী শাহে আলম বাংলাদেশের অর্থনৈতিক নীতির সাথে একমত বিশ্বব্যাংক: অর্থমন্ত্রী নিউইয়র্কে ড. ইউনূসকে হেনস্তা, ব্যবস্থা নেবে সরকার: তথ্য উপদেষ্টা নিউইয়র্ক বিমানবন্দরে হেনস্তার শিকার ড. ইউনূস ধর্ম নয়, নাগরিক হিসেবে সবার অধিকার নিশ্চিত করা আমার দায়িত্ব: প্রধানমন্ত্রী ঢাকা থেকে সৌদিগামী ৫১ ফ্লাইট বাতিল, ভোগান্তিতে ৫৪১৮ যাত্রী দিল্লির পরিস্থিতি নিয়ে বাংলাদেশ কোনো মন্তব্য করতে রা‌জি নয়: শামা ওবায়েদ গ্রামীন কল্যাণকে ৬৬৬ কোটি টাকা কর পরিশোধ করতে হবে অর্থনীতিতে নোবেল পেলেন রবার্ট হল ও মাইকেল উডওয়ার্ড রোহিঙ্গাদের দীর্ঘ অবস্থানে অর্থনীতি ও পরিবেশে চাপ বাড়ছে: প্রধানমন্ত্রী নভেম্বরের প্রথম সপ্তাহে কক্সবাজার আন্তর্জাতিক বিমানবন্দরের উদ্বোধন সারাদেশে দুইদিন এলপিজি বিক্রি বন্ধ ঘোষণা

ওকালতনামা না নিয়েই চিন্ময়ের পক্ষে আদালতে আইনজীবী, আবেদন খারিজ

  • আপলোড সময় : ১১-১২-২০২৪ ০৩:৩৯:৫৬ অপরাহ্ন
  • আপডেট সময় : ১১-১২-২০২৪ ০৩:৩৯:৫৬ অপরাহ্ন
ওকালতনামা না নিয়েই চিন্ময়ের পক্ষে আদালতে আইনজীবী, আবেদন খারিজ
বাংলাদেশ সনাতনী জাগরণ জোটের মুখপাত্র চিন্ময় কৃষ্ণ দাশের জামিন শুনানি সম্পর্কে বুধবার (১১ ডিসেম্বর) চট্টগ্রাম মহানগর দায়রা জজ আদালত একটি আদেশ দেন। 

সুপ্রিম কোর্টের আইনজীবী রবীন্দ্র ঘোষ তার পক্ষ থেকে তিনটি আবেদন করেছিলেন—একটি জামিন শুনানি দ্রুত করার জন্য, আরেকটি নথি উপস্থাপনের জন্য এবং তৃতীয়টি ২ জানুয়ারি জামিন শুনানির তারিখ এগিয়ে আনার জন্য। তবে, তার সঙ্গে চট্টগ্রাম বারের কোনো আইনজীবী না থাকায় এবং ওকালতনামা না থাকায় আদালত তার সব আবেদন নামঞ্জুর করেছেন।

আদালত সূত্রে জানা গেছে, রবীন্দ্র ঘোষ আদালতে বলেন, তিনি জানেন যে, চট্টগ্রাম বারের আইনজীবী সাইফুল ইসলাম আলিফ মারা গেছেন, যা নিয়ে এজলাসে কিছুক্ষণের জন্য বিশৃঙ্খলা সৃষ্টি হয়। আদালত তার কাছে জানতে চান, তিনি আসামির পক্ষে কোনো অনুমতি পেয়েছেন কিনা, তবে রবীন্দ্র ঘোষ কোনো অনুমতি দেখাতে পারেননি। এরপর আদালত তার আবেদন নামঞ্জুর করে দেন।

চিন্ময় কৃষ্ণ দাশ ব্রহ্মচারী এবং তার সহযোগীদের বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহের অভিযোগে মামলা হয়, এবং ২৫ নভেম্বর তাকে গ্রেফতার করা হয়। তার জামিন শুনানি ২ জানুয়ারি নির্ধারিত হয়েছে।

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
শিশুর সময় ধারণা: ছোটবেলা থেকেই সময়কে চিনতে শেখা

শিশুর সময় ধারণা: ছোটবেলা থেকেই সময়কে চিনতে শেখা