ঢাকা , রবিবার, ১৯ এপ্রিল ২০২৬ , ৬ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
অভিষেককে রাহুলের ফোন, রাজনীতিতে নতুন সমীকরণের ইঙ্গিত মহান স্বাধীনতা ও মুক্তিযুদ্ধের প্রেক্ষাপটে রচিত “একাত্তরের ইতিকথা” গ্রন্থের মোড়ক উন্মোচন পরীক্ষায় ‘নীরব বহিষ্কারের’ নিয়ম বাদ দেয়ার নির্দেশ শিক্ষামন্ত্রীর কোচিং বাণিজ্য বন্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হচ্ছে: শিক্ষা প্রতিমন্ত্রী যুক্তরাষ্ট্র-ইরানের শান্তি আলোচনা নিয়ে সুখবর দিল পাকিস্তান আগামী বছর থেকে হজের খরচ আরও কমাতে প্রধানমন্ত্রীর উদ্যোগ মাগুরায় সেলুনে চুল কাটার সিরিয়াল নিয়ে দুই পক্ষের সংঘর্ষ, আহত ৬ ইরানের সমৃদ্ধ ইউরেনিয়াম দেশের বাইরে স্থানান্তর করা হবে না: পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র এবারও হরমুজ পাড়ি দিতে পারল না ‘বাংলার জয়যাত্রা হরমুজ প্রণালি পাড়ি দেওয়া প্রথম তেলবাহী ট্যাংকার পাকিস্তানের জেলখানায় বসেই ডাকাতির পরিকল্পনা, গ্রেপ্তার ১৩ শিক্ষক নিয়োগে মেধাবী কাউকে বাদ দেওয়া যাবে না : শিক্ষামন্ত্রী গাজা যুদ্ধবিরতি নিয়ে যুক্তরাষ্ট্র–হামাস সরাসরি আলোচনায় ইন্দোনেশিয়ায় যাত্রীবাহী হেলিকপ্টার বিধ্বস্ত, নিহত সবাই যুক্তরাষ্ট্রে একের পর এক পারমাণবিক বিজ্ঞানী নিখোঁজ! বাকিতে চা বিক্রি না করা নিয়ে দু’পক্ষের সংঘর্ষ, আহত ১০ ৪১৯ যাত্রী নিয়ে আজ শুরু হচ্ছে প্রথম হজ ফ্লাইট, উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী মরণোত্তর স্বাধীনতা পুরস্কার পেলেন মাইলস্টোনের শিক্ষিকা মাহেরীন চৌধুরী বিএনপি জনগণের রায় নিয়ে প্রতারণা করেছে : জামায়াত আমির নতুন উপজেলা পেতে যাচ্ছে বাংলাদেশ, নাম কী?

গাজীপুরের বাংলাদেশ টেলিকমিউনিকেশন্স গুদামের ছাদ ধসে যুবকের মৃত্যু 

  • আপলোড সময় : ২৭-১০-২০২৪ ১২:০২:৪২ অপরাহ্ন
  • আপডেট সময় : ২৭-১০-২০২৪ ১২:০২:৪২ অপরাহ্ন
গাজীপুরের বাংলাদেশ টেলিকমিউনিকেশন্স গুদামের ছাদ ধসে যুবকের মৃত্যু 
গাজীপুরের টঙ্গীতে বাংলাদেশ টেলিকমিউনিকেশন্স কোম্পানি লিমিটেডের (বিটিসিএল) গুদামের ছাদ ধসে এক যুবকের মৃত্যু হয়েছে। শনিবার (২৬ অক্টোবর) দিবাগত রাত ১২টার দিকে টঙ্গীর মরকুন টিএন্ডটি কলোনি এলাকায় এ ঘটনা ঘটে।মৃত ওই যুবকের নাম আমিন (২২)। তিনি টঙ্গীর টিএন্ডটি এলাকায় বাস করতেন। এ ঘটনায় অন্তত আরও দুইজন আহত হয়েছেন বলে খবর পাওয়া গেছে। তাৎক্ষণিক ওই দুই ব্যক্তির নাম পরিচয় পাওয়া যায়নি। ভবনের ছাদ ধসের পর স্থানীয় বাসিন্দারা আহত ওই দুইজন ব্যক্তিকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায়।
ছাদ ধসে পড়ার খবর পেয়ে টঙ্গী ফায়ার সার্ভিসের দুইটি ইউনিটের আপদকালিন কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে ধসে পড়া স্তূপের নিচ থেকে মরদেহটি উদ্ধার করেন।রোববার (২৭ অক্টোবর) সকালে টঙ্গী পূর্ব থানা পুলিশের উপ-পরিদর্শক (এসআই) আবুল হোসেন মরদেহটির ময়নাতদন্তের জন্য গাজীপুরের শহীদ তাজউদ্দিন আহমদ মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানোর প্রস্তুতি নিয়েছেন। 

স্থানীয় বাসিন্দারা বলেন, টঙ্গীর টিএন্ডটি কলোনির পাশেই বিটিসিএলের একটি গুদাম রয়েছে। গত কয়েক মাস যাবত ওই গুদামে থাকা মালামাল লুট করে নিয়ে যায় লুটকারীরা। শনিবার দিবাগত রাত সাড়ে এগারোটা দিকে বিটিসিএলয়ের গুদামের পাশে কয়েকজনকে দেখা যায়। কিছুক্ষণ পর গুদামের একতলা ভবনের ছাদ ধসে পড়ার শব্দ পেয়ে আশপাশের লোকজন এগিয়ে আসে। এ সময় ধসে যাওয়া ভবনের স্তূপের নিচে চাপা পড়া আমিন নামে ওই যুবকের চিৎকার শুনতে পান তারা। পরে টঙ্গী ফায়ার সার্ভিসে খবর দিলে দুইটি ইউনিট এসে উদ্ধার কাজ শুরু করেন। এ ঘটনায় আরও দুইজন ব্যক্তি আহত হয়েছেন।বাংলাদেশ টেলিকমিউনিকেশন্স কোম্পানি লিমিটেডের (বিটিসিএল) ওই গুদামের দায়িত্বে থাকা আবুল কালাম বলেন, ধসে যাওয়া একতলা ভবনটি পরিত্যক্ত ও ঝুঁকিপূর্ণ। গত কয়েকদিন যাবত কয়েক দফায় বিটিসিএলয়ের ওই গুদামে লুটের ঘটনা ঘটে। শনিবার দিবাগত রাতে কয়েকজন ব্যক্তিকে ওই গুদামে আশপাশে দেখা যায়। তারা গুদামটির কংক্রিটের ছাদ ভেঙ্গে রড ও গুদামের মালামাল লুট করতে এসেছিলো। ছাদ ধসে পড়লে চাপা পড়ে একজনের মৃত্যু হয়। পরে খবর দিলে পুলিশ ঘটনাস্থলে আসে।

টঙ্গী ফায়ার সার্ভিস কর্মকর্তা আবু মোহাম্মদ সাজিদুল কবির জোয়ারদার বলেন, ভবনের ছাদ ধসে পড়ার খবর পেয়ে দুইটি ইউনিটের উদ্ধারকারী দল উদ্ধার কাজ শুরু করে। উদ্ধার শেষে এক ব্যক্তির মরদেহ পাওয়া যায়।টঙ্গী পূর্ব থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা কায়সার আহমদ বলেন, ভবনের ছাদ ধসে পড়ার খবর পেয়ে পুলিশ পাঠিয়েছিলাম।মরদেহটি থানায় আনা হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেয়া হবে।

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
মহান স্বাধীনতা ও মুক্তিযুদ্ধের প্রেক্ষাপটে রচিত “একাত্তরের ইতিকথা” গ্রন্থের মোড়ক উন্মোচন

মহান স্বাধীনতা ও মুক্তিযুদ্ধের প্রেক্ষাপটে রচিত “একাত্তরের ইতিকথা” গ্রন্থের মোড়ক উন্মোচন