ঢাকা , সোমবার, ২৩ নভেম্বর ২০২৬ , ৮ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
দল হিসেবে আওয়ামী লীগের বিচারের তদন্ত এগোচ্ছে: প্রসিকিউটর তামিম পেঁয়াজ উৎপাদনে দেশ এখন ‘স্বয়ংসম্পূর্ণ’, আমদানির প্রয়োজন নেই: ডিএই প্রধানমন্ত্রীর সাথে কাল দুপুরে সাক্ষাৎ করবে এনসিপি, থাকবেন নাহিদ ইসলামসহ চার নেতা বিদেশে ৮৪ বাংলাদেশ মিশনে সন্তানদের শিক্ষা ভাতার নতুন সিলিং কপ-৩১ সম্মেলনে প্রায় ৬০ মিলিয়ন ডলারের শর্তহীন অর্থায়ন নিশ্চিত করেছে বাংলাদেশ: সাইমুম পারভেজ আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে সাত জেলায় ৯৫ প্লাটুন বিজিবি মোতায়েন এসএমই খাতের প্রতিবন্ধকতা দূর করতে কাজ করছে সরকার: প্রধানমন্ত্রী বিচার বিভাগের স্বাধীনতার মূল শক্তি বিচারকদের বিবেক: আইনমন্ত্রী মুক্তিযুদ্ধ থেকে ২৪’র গণঅভ্যুত্থান পর্যন্ত সশস্ত্র বাহিনী জনগণের পক্ষে ভূমিকা রেখেছে: প্রধানমন্ত্রী আ. লীগ নিষিদ্ধে সরকার-বিরোধীদল ঐকমত্যে সিদ্ধান্ত নেবে: মীর শাহে আলম রাঙামাটিতে সেনাবাহিনী-জেএসএস গোলাগুলি গোপালগঞ্জে যাত্রীবাহী বাস ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে নিহত ২ নারায়ণগঞ্জে ফ্ল্যাটে আগুনে স্বামী-স্ত্রীসহ দগ্ধ ৩ মুক্তিযোদ্ধাদের সম্মান ও সহযোগিতা অব্যাহত রাখবে রাষ্ট্র: প্রধানমন্ত্রী সম্মিলিতভাবে অনেক সমস্যার সমাধান করা যায়: প্রধানমন্ত্রী রোহিঙ্গা নির্মূল অভিযানে প্রায় ১০ হাজার মানুষ হত্যার প্রমাণ পেয়েছে আইসিজে ঝালকাঠি-পটুয়াখালী মহাসড়কে দুই বাসের সংঘর্ষে নিহত ১, আহত ৩০ খুনীকে পরিষ্কার জবাব দিতে হবে ‘অনেক হয়েছে, আর না’: প্রধানমন্ত্রী শ্রমিক অসন্তোষে গাজীপুর ও সাভারে ২০ পোশাক কারখানায় ছুটি, বন্ধ অর্ধশতাধিক ভর্তি পরীক্ষা না পেছাতে আপিল বিভাগে যাচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয়

কোরীয় প্রেসিডেন্টের অভিসংশন চাইলেন কে পপ তারকারাও

  • আপলোড সময় : ১১-১২-২০২৪ ০৪:১১:৫৮ অপরাহ্ন
  • আপডেট সময় : ১১-১২-২০২৪ ০৪:১১:৫৮ অপরাহ্ন
কোরীয় প্রেসিডেন্টের অভিসংশন চাইলেন কে পপ তারকারাও

দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট ইউন সুক-ইওল এর বিরুদ্ধে সম্প্রতি সামরিক আইন জারি করার পর দেশটিতে রাজনৈতিক উত্তেজনা দেখা দিয়েছে। ৩ ডিসেম্বর রাতে হঠাৎ করে সামরিক আইন জারির ঘোষণা দিলে তা নিয়ে ব্যাপক বিক্ষোভ শুরু হয়, যার ফলে প্রেসিডেন্টকে এই ঘোষণা প্রত্যাহার করতে বাধ্য হতে হয়। এই পরিস্থিতিতে, তার অভিশংসনের দাবি উঠেছে কোরিয়ার বিভিন্ন খ্যাতনামা কেপপ তারকাদের পক্ষ থেকে।
 

কেপপ গায়িকা লে চে ইউন সামাজিক যোগাযোগমাধ্যমে মন্তব্য করেছেন, "আমি একজন নাগরিক হিসেবে আমার সিদ্ধান্ত নিজেই নেব। আমি যা বলতে চাই তা বলব, কারণ আমি একজন পাবলিক ফিগার, তাই আমার মতামত প্রকাশ করা উচিত।" অন্য কেপপ তারকা ইয়ংজে সহ আরও অনেক তারকা প্রেসিডেন্টের অভিশংসনের পক্ষে মত দিয়েছেন।
 

এছাড়াও, দক্ষিণ কোরিয়ার ৭৭টি চলচ্চিত্র সংগঠন "অপরাধী প্রেসিডেন্টকে সরান ও গ্রেপ্তার করুন" শীর্ষক একটি বিবৃতি দিয়েছে। তাদের মধ্যে কং ডং উন, কিম গো ইউন, পার্ক ইউন বিন সহ আরও অনেক তারকা এই বিবৃতিতে স্বাক্ষর করেছেন। তারা প্রেসিডেন্ট ইউন সুক-ইওলকে বরখাস্ত, অভিশংসন ও গ্রেপ্তারের দাবি জানিয়েছেন, যাতে দেশের বিশৃঙ্খলা দূর করা যায়।
 

এদিকে, সামরিক আইন জারি করার পর তীব্র সমালোচনার মুখে প্রেসিডেন্ট ইউন সুক-ইওল জাতির কাছে ক্ষমা চেয়েছেন।


কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
২০৩১ বিশ্বকাপের একটি সেমিফাইনাল বাংলাদেশে চান তামিম

২০৩১ বিশ্বকাপের একটি সেমিফাইনাল বাংলাদেশে চান তামিম