ঢাকা , বৃহস্পতিবার, ০৮ অক্টোবর ২০২৬ , ২৩ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সাহিত্যে নোবেল পেলেন কানাডার অ্যানি কারসন চট্টগ্রামের এনসিটি পরিচালনায় ডিপি ওয়ার্ল্ডের সাথে চুক্তি সই ফ্যাসিবাদ আমলে নিপীড়িত শিক্ষকদের মূল্যায়নের চিন্তা করছে সরকার: মাহদী আমিন ডিসেম্বরের আগে গঙ্গা চুক্তি, মার্চের মধ্যে পদ্মা ব্যারেজ: পানিসম্পদ মন্ত্রী যুক্তরাষ্ট্রে পোশাক রফতানিতে দ্বিতীয় স্থান হারাল বাংলাদেশ সবার জন্য নিরাপদ পানি নিশ্চিতে ২৫ হাজার কোটি টাকার মহাপরিকল্পনা: এলজিআরডি মন্ত্রী চালুর দুদিনের মাথায় ফের বন্ধ যমুনা সার কারখানার উৎপাদন বেসরকারি শিক্ষকদের স্থানীয় সরকার নির্বাচনে অংশ নিতে বাধা নেই: এলজিআরডি প্রতিমন্ত্রী ঢাকার গণপরিবহন ব্যবস্থাপনা নিয়ে বৈঠকে প্রধানমন্ত্রী নয়াদিল্লিতে বাংলাদেশ-ভারত যৌথ ওয়ার্কিং গ্রুপের বৈঠক শুরু আজ পানিবণ্টনে ভারতের কাছে ন্যায্য হিস্যা চায় বাংলাদেশ: হুমায়ুন কবির ১ ডিসেম্বর থেকে দেশব্যাপী পরিবার পরিকল্পনার বৃহৎ ক্যাম্পেইন শুরু: স্বাস্থ্যমন্ত্রী এবছর রসায়নে যৌথভাবে নোবেল পেলেন ফ্রান্সের হেনরি কাগান ও জাপানের কেনসো সোয়াই একনেক সভায় ১৬ হাজার ২০৭ কোটি টাকার ১৩ প্রকল্প অনুমোদন ১৭ অক্টোবরের ছুটি বাতিল, প্রজ্ঞাপন জারি এয়ারবাসের ১০ উড়োজাহাজ কেনার চুক্তি আজ কেন্দ্রীয় ব্যাংকের হস্তক্ষেপে ৩০ ব্যাংকের এটিএমসহ ডিজিটাল সেবা চালু দুই কোটি শিশু টিকা পেয়েছে, আরও পাবে ৩৫ লাখ: স্বাস্থ্য প্রতিমন্ত্রী অনুমোদনের অপেক্ষায় রামপালে ৪৪২ মেগাওয়াটের সৌরবিদ্যুৎকেন্দ্র জোড়া অ্যাসিস্টে বিদায়ী ম্যাচ স্মরণীয় করে রাখলেন মেসি

মুক্তিযোদ্ধার তালিকা থেকে বাদ যাচ্ছেন ২ হাজার ১১১ জন

  • আপলোড সময় : ১১-১২-২০২৪ ০৪:২৬:১৬ অপরাহ্ন
  • আপডেট সময় : ১১-১২-২০২৪ ০৪:২৬:১৬ অপরাহ্ন
মুক্তিযোদ্ধার তালিকা থেকে বাদ যাচ্ছেন ২ হাজার ১১১ জন
মুক্তিযোদ্ধাদের তালিকা থেকে ১২ বছর ৬ মাসের কম বয়সী ২ হাজার ১১১ জনকে বাদ দেওয়া হবে বলে জানিয়েছেন মুক্তিযুদ্ধ বিষয়ক উপদেষ্টা ফারুক ই আজম। বুধবার মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ে এক সংবাদ সম্মেলনে এ কথা জানান তিনি।

ফারুক ই আজম বলেন, ‘মুক্তিযোদ্ধা হিসেবে তালিকাভুক্ত হওয়ার জন্য বয়সসীমা ১২ বছর ৬ মাস নির্ধারণ করা আছে। যাঁদের বয়স এর কম, তাঁরা তালিকা থেকে বাদ পড়বেন।’

তিনি আরও বলেন, ‘অনেকেই আসল মুক্তিযোদ্ধা না হয়েও সুযোগ-সুবিধা নিয়েছেন। এটি জাতির সঙ্গে প্রতারণা। আদালত প্রমাণের পর এদের শাস্তির ব্যবস্থা করা হবে। তবে স্বেচ্ছায় সরে দাঁড়ালে সাধারণ ক্ষমার আওতায় আনা হতে পারে। না হলে অভিযুক্ত করা হবে।’

মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, ভাতাপ্রাপ্ত মুক্তিযোদ্ধার সংখ্যা ২ লাখ ৮ হাজার ৫০ জন। এর মধ্যে যুদ্ধাহত মুক্তিযোদ্ধা ৫ হাজার ৮৯৫ জন, বীরাঙ্গনা ৪৬৪ জন, শহিদ বীর মুক্তিযোদ্ধা ৫ হাজার ৩৩৩ জন এবং খেতাবপ্রাপ্ত ৩৬৮ জন।

সরকারি চাকরিতে মুক্তিযোদ্ধা কোটায় নিয়োগপ্রাপ্ত হয়েছেন ৮৯ হাজার ২৩৫ জন। শহীদ বুদ্ধিজীবীর সংখ্যা ৫৬০ জন।

রাজাকারদের তালিকা প্রসঙ্গে এক প্রশ্নের জবাবে উপদেষ্টা বলেন, ‘আমাদের কাছে রাজাকারদের তালিকার কোনো ফাইল বা নথি নেই। ৫০ বছর আগের ঘটনাগুলো নিয়ে তালিকা তৈরি করা এখন অত্যন্ত কঠিন।’

মন্ত্রণালয়ের চেষ্টা থাকবে সত্যিকারের মুক্তিযোদ্ধাদের মর্যাদা অক্ষুণ্ন রাখা এবং যারা প্রতারণা করেছেন, তাঁদের বিচারের আওতায় আনা।

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
মাদরাসায় দান করা এক হালি কমলা ৫০ হাজার টাকায় বিক্রি

মাদরাসায় দান করা এক হালি কমলা ৫০ হাজার টাকায় বিক্রি