ঢাকা , বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬ , ২৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ব্যক্তিগত উদ্যোগে দেশের জন্য কাজ করা মানুষের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ: প্রধানমন্ত্রী অপারেশন ক্লিন হার্টের মতো কোনো বিশেষ কিছু করার পরিকল্পনা নেই: স্বরাষ্ট্রমন্ত্রী গাজীপুরে ওষুধ কারাখানার আগুন নিয়ন্ত্রণে যুক্তরাষ্ট্র থেকে আমদানি বাড়ছে, আরও সহায়তা আসা উচিত: অর্থমন্ত্রী দুর্গাপূজায় ৫ ট্রেনের সাপ্তাহিক বন্ধ বাতিল নিরাপদ খাদ্য পরীক্ষার ভ্রাম্যমাণ ল্যাব পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী টঙ্গীতে ওষুধ কারখানায় ভয়াবহ আগুন, নিয়ন্ত্রণে কাজ করছে ১২ ইউনিট ডেঙ্গুতে আরও ৯ মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৯৫৪ স্থানীয় সরকার নির্বাচন নিয়ে কোনো কলঙ্ক নিতে চায় না সরকার: প্রতিমন্ত্রী শাহে আলম বাংলাদেশের অর্থনৈতিক নীতির সাথে একমত বিশ্বব্যাংক: অর্থমন্ত্রী নিউইয়র্কে ড. ইউনূসকে হেনস্তা, ব্যবস্থা নেবে সরকার: তথ্য উপদেষ্টা নিউইয়র্ক বিমানবন্দরে হেনস্তার শিকার ড. ইউনূস ধর্ম নয়, নাগরিক হিসেবে সবার অধিকার নিশ্চিত করা আমার দায়িত্ব: প্রধানমন্ত্রী ঢাকা থেকে সৌদিগামী ৫১ ফ্লাইট বাতিল, ভোগান্তিতে ৫৪১৮ যাত্রী দিল্লির পরিস্থিতি নিয়ে বাংলাদেশ কোনো মন্তব্য করতে রা‌জি নয়: শামা ওবায়েদ গ্রামীন কল্যাণকে ৬৬৬ কোটি টাকা কর পরিশোধ করতে হবে অর্থনীতিতে নোবেল পেলেন রবার্ট হল ও মাইকেল উডওয়ার্ড রোহিঙ্গাদের দীর্ঘ অবস্থানে অর্থনীতি ও পরিবেশে চাপ বাড়ছে: প্রধানমন্ত্রী নভেম্বরের প্রথম সপ্তাহে কক্সবাজার আন্তর্জাতিক বিমানবন্দরের উদ্বোধন সারাদেশে দুইদিন এলপিজি বিক্রি বন্ধ ঘোষণা

বিএনপির তিন সংগঠনের লংমার্চ আখাউড়া স্থলবন্দরে পৌঁছেছে

  • আপলোড সময় : ১১-১২-২০২৪ ০৫:১৯:৪৪ অপরাহ্ন
  • আপডেট সময় : ১১-১২-২০২৪ ০৫:১৯:৪৪ অপরাহ্ন
বিএনপির তিন সংগঠনের লংমার্চ আখাউড়া স্থলবন্দরে পৌঁছেছে

বিএনপির তিন সংগঠন যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের লংমার্চ আখাউড়া স্থলবন্দরে এসে পৌঁছেছে। আজ বুধবার বিকেল চারটার দিকে লংমার্চের বহর আখাউড়ার স্থলবন্দর মাঠে এসে পৌঁছায়। সেখানে সমাবেশের মধ্য দিয়ে কর্মসূচি শেষ করার কথা রয়েছে।

ভারতের আগরতলায় বাংলাদেশের সহকারী হাইকমিশনে হামলা, জাতীয় পতাকার অবমাননাসহ বাংলাদেশের বিরুদ্ধে ষড়যন্ত্রের প্রতিবাদে এ কর্মসূচি হাতে নেয়া হয়েছে। কর্মসূচিকে ঘিরে আখাউড়া স্থলবন্দর এলাকাজুড়ে কড়া নিরাপত্তা ব্যবস্থা নিয়েছে আইনশৃঙ্খলা বাহিনী। তিন স্তরের নিরাপত্তার আওতায় বিজিবি, পুলিশ এবং গ্রাম পুলিশ মোতায়েন করা হয়েছে।

এদিকে ব্রাহ্মণবাড়িয়া, কুমিল্লা, নোয়াখালীসহ আশপাশের জেলা থেকে যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের নেতা-কর্মীরা লংমার্চে যোগ দিয়েছেন। সরেজমিনে দেখা গেছে, স্থলবন্দরের প্রবেশমুখে জেলা যুবদলের নেতৃত্বে যানবাহন থামিয়ে দেয়া হচ্ছে। সেখানে পাঁচ হাজার যানবাহনের জন্য আলাদা জায়গায় রাখা হয়েছে।

এর আগে সকাল সাড়ে ৯টায় নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে থেকে লংমার্চ শুরু হয়। সমাবেশে বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেন, ‘আমরা স্বাধীনতা এনেছি রক্ত দিয়ে। ভারতের কাছে স্বাধীনতা বিক্রি করব না। দিল্লির শাসন নয়, আমরা নিজেদের কথায় চলব।’

দুপুরে লংমার্চ কিশোরগঞ্জের ভৈরবে পৌঁছায়। সেখানে পথসভায় যুবদলের সভাপতি আবদুল মোনায়েম বলেন, ‘দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্বের প্রশ্নে আমরা আপসহীন। বিএনপি ও এর অঙ্গসংগঠন ঐক্যবদ্ধ থেকে ভারতীয় আগ্রাসন রুখবে।’

লংমার্চ শেষে আখাউড়ায় সমাবেশে ভারতের ষড়যন্ত্র ও আগ্রাসনের বিরুদ্ধে কঠোর বার্তা দেয়ার প্রস্তুতি নিচ্ছে সংগঠনগুলো।


কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
শিশুর সময় ধারণা: ছোটবেলা থেকেই সময়কে চিনতে শেখা

শিশুর সময় ধারণা: ছোটবেলা থেকেই সময়কে চিনতে শেখা