ঢাকা , মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬ , ১০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
এডমিরাল পদে পদোন্নতি পেলেন নৌবাহিনী প্রধান খোন্দকার মিসবাহ উল আজীম রাষ্ট্রপতি হিসেবে শপথ নিলেন মির্জা ফখরুল বাংলাদেশের রাষ্ট্রপতি কী করতে পারেন, কী পারেন না? শপথ নিতে যাওয়া ৬ মন্ত্রী-প্রতিমন্ত্রী কে কোন মন্ত্রণালয়ে কারা মহাপরিদর্শকের বদলি নিয়ে অপপ্রচার, জাতিসংঘ মিশনে নতুন দায়িত্ব রাষ্ট্রপতির ক্ষমতা কতটুকু, বেতন–ভাতাসহ যেসব সুবিধা পান রাষ্ট্রপতি নির্বাচনে ভোট দেননি ৬ এমপি সংশোধন হবে সংবিধানের ৭০ অনুচ্ছেদ : স্বরাষ্ট্রমন্ত্রী সরাসরি ভোটের মুখোমুখি মির্জা ফখরুল ও অলি আহমেদ ১২ ঘণ্টার জন্য প্যারোলে মুক্তি পেয়েছেন দীপু মনি অবশেষে বিএনপির রাষ্ট্রপতি পদে মনোনোয়ন পেলেন মির্জা ফখরুল ইসলাম দেশের সব বিমানবন্দরে নিরাপত্তা জোরদারের নির্দেশ রাষ্ট্রপতি নির্বাচন ২০ আগস্ট শিক্ষার্থীদের সাথে উৎসবমুখর পরিবেশে ব্রাক্ষণবাড়িয়া জেলায় বইপড়া কর্মসূচীর শুভসূচনা। বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের অংশগ্রহণে সাহিত্য আড্ডা রং ফর্সাকারী ৮ ব্র্যান্ডের ক্রিমে বিপজ্জনক মাত্রায় ক্ষতিকর উপাদান থাকায় বিক্রিতে নিষেধাজ্ঞা অত্যাচারের ছবি যেন আর তুলতে না হয়, সেই সমাজ গড়তে হবে: আলাল ‘গুলশানের চামেলি’তে ভিন্ন রূপে এডলফ খান, অভিনয় করবেন যৌনকর্মীর দালাল চরিত্রে সারজিস-পাটোয়ারীসহ ১০ জনের বিরুদ্ধে থানায় অভিযোগ গুলশান থেকে সাবেক মন্ত্রী লতিফ সিদ্দিকী গ্রেফতার

আর্মি এভিয়েশন গ্রুপকে আরও শক্তিশালী করার অঙ্গীকার সেনাপ্রধানের

  • আপলোড সময় : ১১-১২-২০২৪ ০৫:৪৭:৪৭ অপরাহ্ন
  • আপডেট সময় : ১১-১২-২০২৪ ০৫:৪৭:৪৭ অপরাহ্ন
আর্মি এভিয়েশন গ্রুপকে আরও শক্তিশালী করার অঙ্গীকার সেনাপ্রধানের
সেনাবাহিনীর আর্মি এভিয়েশন গ্রুপকে আরও আধুনিক, দক্ষ ও শক্তিশালী বাহিনী হিসেবে গড়ে তোলার প্রতিশ্রুতি দিয়েছেন সেনাপ্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান।

বুধবার (১১ ডিসেম্বর) সকালে ঢাকা সেনানিবাসে আর্মি এভিয়েশন বেসিক কোর্স-১৩ এর সমাপনী অনুষ্ঠানে তিনি এই অঙ্গীকার ব্যক্ত করেন।

জাতীয় দুর্যোগে আর্মি এভিয়েশন গ্রুপের অবদানের কথা তুলে ধরে সেনাপ্রধান বলেন, "দুর্যোগ মোকাবিলায় এবং ত্রাণ পরিবহন ও বিতরণে এই গ্রুপের ভূমিকা অনন্য।" 

তিনি জানান, বাহিনীটিকে আরও শক্তিশালী করতে আধুনিক হেলিকপ্টার ও উড়োজাহাজ যুক্ত করা হবে।

সেনাপ্রধান প্রশিক্ষণার্থীদের উদ্দেশে বলেন, "প্রতিটি মিশনকে নতুন মিশন হিসেবে মনে করে কাজ করতে হবে।" 

তিনি আর্মি এভিয়েশন গ্রুপের সক্ষমতা আরও বৃদ্ধির আশ্বাস দেন।

এবারের প্রশিক্ষণে সেনাবাহিনীর ১৮ জন, নৌবাহিনীর ৪ জন এবং পুলিশ বাহিনীর ২ জনসহ মোট ২৪ জন কর্মকর্তা অংশ নেন। 

তাত্ত্বিক প্রশিক্ষণের পাশাপাশি সফলভাবে মৌলিক বিমান উড্ডয়নের দক্ষতাও অর্জন করেন প্রশিক্ষণার্থীরা।

কমেন্ট বক্স
এডমিরাল পদে পদোন্নতি পেলেন নৌবাহিনী প্রধান খোন্দকার মিসবাহ উল আজীম

এডমিরাল পদে পদোন্নতি পেলেন নৌবাহিনী প্রধান খোন্দকার মিসবাহ উল আজীম