ঢাকা , বুধবার, ২২ জুলাই ২০২৬ , ৭ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
দেশের ১৭ অঞ্চলে ঝড়ো হাওয়াসহ বৃষ্টির আভাস মোজাফফরের বিষয়টি খতিয়ে দেখছে সেনাবাহিনী: স্বরাষ্ট্রমন্ত্রী নতুন সংসদের প্রতি মানুষের প্রত্যাশা অনেক : ডেপুটি স্পিকার ক্ষমতায় যেতে তারা জুলাইকে ব্যবহার করতে চায়: বিএনপি মহাসচিব আগামী সপ্তাহে ৭ জেলায় বন্যার আভাস ঠান্ডা মাথায় রাষ্ট্রপতি জিয়াকে প্রথম গুলিটি করেন মোজাফফর! মুছে ফেলেছিলেন আসল পরিচয়, শেষ মুহূর্তে যেভাবে ধরা খেলেন জিয়ার খুনি মোজাফফর! চট্টগ্রাম সার্কিট হাউজের সেই কালরাতে মেজর মোজাফফরের যে ভূমিকা ছিল জিয়াউর রহমান হত্যাকাণ্ডের আসামি মোজাফফর সেনা হেফাজতে আর্জেন্টিনা ইংল্যান্ড ম্যাচ ঘিরে অতিরিক্ত পুলিশ মোতায়েন আর্জেন্টিনা-ইংল্যান্ড ম্যাচে জিতবে কে, জানাল সুপার কম্পিউটার ঢাকা-চট্টগ্রামসহ ১৩ জেলায় শিক্ষার্থীদের বিক্ষোভ দ্য ইন্টারন্যাশনাল অ্যারিয়াল ফটোগ্রাফার অব দ্য ইয়ার আজিম খান রনি বাউল আব্দুল করিম শাহ্: লালনগীতির আদি সুরের সাধক টানা বৃষ্টির পর রাজধানীতে মিলেছে সূর্যের দেখা, বাড়তে পারে তাপমাত্রা মডেল মসজিদ প্রকল্পের ব্যয় কীভাবে বেড়েছে, তা তদন্তের নির্দেশ দেওয়া হবে: সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী নেপালে তরুণ প্রজন্মের নিশানায় প্রধানমন্ত্রী বালেন শাহ বৃহস্পতিবার থেকে আবারও শুরু হতে পারে অতিভারী বর্ষণ জলাবদ্ধতা কিছুটা কমলেও দুর্ভোগ কাটেনি রাজধানীবাসীর আইএমএফের নতুন ঋণ কর্মসূচির নীতিমালা নিয়ে আলোচনা চলছে: অর্থমন্ত্রী

নিউইয়র্কে আগাম ভোটগ্রহণ শুরু, দোদুল্যমান অঙ্গরাজ্যে এগিয়ে ট্রাম্প

  • আপলোড সময় : ২৭-১০-২০২৪ ১২:০৭:০৮ অপরাহ্ন
  • আপডেট সময় : ২৭-১০-২০২৪ ১২:০৭:০৮ অপরাহ্ন
নিউইয়র্কে আগাম ভোটগ্রহণ শুরু, দোদুল্যমান অঙ্গরাজ্যে এগিয়ে ট্রাম্প
যুক্তরাষ্ট্রে আসন্ন প্রেসিডেন্ট নির্বাচনের জন্য বাংলাদেশি অধ্যুষিত নিউইয়র্ক অঙ্গরাজ্যে আগাম ভোটগ্রহণ শুরু হয়েছে। নিউইয়র্কে প্রচুর বাংলাদেশি ভোটারের উপস্থিতির কারণে ব্যালট পেপার ও ভোটকেন্দ্রের নির্দেশনা বাংলায় দেওয়া হয়েছে, যা বাংলা ভাষাভাষী ভোটারদের জন্য সহায়ক ভূমিকা রাখছে। শনিবার সকাল থেকে বিকেল পর্যন্ত ভোটগ্রহণ চলাকালে কেন্দ্রে দীর্ঘ লাইনের দৃশ্য দেখা গেছে। আগাম ভোটের এই কার্যক্রম আগামী ৩ নভেম্বর পর্যন্ত চলবে।

নিউইয়র্ক শহরে ডেমোক্র্যাট সমর্থন তুলনামূলকভাবে বেশি হলেও, সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প নিউইয়র্কের ঐতিহাসিক মেডিসন স্কয়ার গার্ডেনে সমাবেশের ডাক দিয়েছেন, যা শহরে রিপাবলিকানদের উপস্থিতি আরও বাড়িয়ে তুলেছে। ট্রাম্পের প্রাচীন শহর নিউইয়র্ক হলেও, বর্তমান তিনি ফ্লোরিডায় বসবাস করছেন।

এদিকে নির্বাচনী প্রচারণায় দুই প্রধান প্রার্থী—কমলা হ্যারিস এবং ডোনাল্ড ট্রাম্প—তাদের নিজ নিজ অবস্থান থেকে ব্যস্ত সময় পার করছেন। সর্বশেষ জরিপ অনুযায়ী, দোদুল্যমান মিশিগান, উইসকনসিন ও পেনসিলভানিয়ায় ট্রাম্প এগিয়ে আছেন। ডেমোক্র্যাট শিবিরের জন্য এটি বিশেষ উদ্বেগের কারণ, কারণ এই অঙ্গরাজ্যগুলিতে কৃষ্ণাঙ্গ ও লাতিন ভোটারদের মাঝে কমলা হ্যারিসের সমর্থন ছিল। 

এছাড়া মুসলিম ভোটারদের সমর্থন পেতে ক্যালিফোর্নিয়ার ডেমোক্র্যাট কংগ্রেস প্রার্থী ডেভিড কিম মুসলিম সম্প্রদায়ের কাছে সমর্থন চেয়েছেন। লস অ্যাঞ্জেলেসের এক ইসলামিক সেন্টারে জুমার নামাজে অংশ নিয়ে তিনি মুসলিম এবং বাংলাদেশি কমিউনিটির পাশে থাকার অঙ্গীকার করেন।

কমেন্ট বক্স
দেশের ১৭ অঞ্চলে ঝড়ো হাওয়াসহ বৃষ্টির আভাস

দেশের ১৭ অঞ্চলে ঝড়ো হাওয়াসহ বৃষ্টির আভাস