ঢাকা , বুধবার, ১১ ফেব্রুয়ারী ২০২৬ , ২৯ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট ক্যাম্প থেকে বের হতে পারবেন না রোহিঙ্গারা নির্বাচনে নারীদের নিরাপদ ও অন্তর্ভুক্তিমূলক অংশগ্রহণ চায় জাতিসংঘ ভোটের দিন যান চলাচলে মানতে হবে যে বিধিনিষেধ নির্বাচনি দায়িত্ব পালনকালে ২২ ধরনের কাজ করতে পারবে না পুলিশ নির্বাচনে আইনশৃঙ্খলা বাহিনীর হাতে একে-৪৭ থাকবে পদত্যাগ করলেন বিচারপতি মামনুন রহমান ও নাইমা হায়দার ভিয়েতনাম-শ্রীলঙ্কা থেকে ‘নারী আমদানির’র প্রস্তাব দেয়ায় দ.কোরিয়ার নেতা বহিষ্কার বিদেশ থেকে ‘কুমারী নারী আমদানির’ প্রস্তাব দক্ষিণ কোরিয়ায় সন্ধ্যায় জাতির উদ্দেশে ভাষণ দেবেন প্রধান উপদেষ্টা ফ্ল্যাট পেল হাদির পরিবার, চাবি-দলিল হস্তান্তর করেছেন প্রধান উপদেষ্টা নির্বাচনের ৩ দিন যান চলাচলে বিধিনিষেধ, ভোট দিতে যাবেন যেভাবে ৫০তম বিসিএস প্রিলির ফল প্রকাশ, উত্তীর্ণ ১২৩৮৫ পান বিক্রেতার হাতে টাকা গুঁজে দেওয়ার ভিডিও ভাইরাল, ক্ষমা চাইলেন ব্যারিস্টার শাহরিয়ার ঠাকুরগাঁওয়ে শাশুড়ির নির্বাচনি প্রচারণায় বিলেতি বউমা ২০০ পর্যবেক্ষক নিয়ে ইউরোপীয় ইউ‌নিয়ন মাঠে নামছে আজ ঢাকা-৩ আসনে সুষ্ঠু ভোট নিশ্চিতে যৌথ বাহিনীর মহড়া এবার নাহিদ ইসলামের দ্বৈত নাগরিকত্বের বৈধতা নিয়ে রিট প্রেমিককে ডেকে এনে স্বামীর সঙ্গে নির্মম কাণ্ড নববধূর ভোটের আগে মোবাইল ব্যাংকিংয়ের লেনদেনে কড়াকড়ি নির্বাচন ঘিরে গাড়ির চাপ, ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ৯ কিলোমিটার যানজট

দুই খাতে ৬০ কোটি ডলার দেবে এডিবি

  • আপলোড সময় : ১১-১২-২০২৪ ০৬:০০:০৪ অপরাহ্ন
  • আপডেট সময় : ১১-১২-২০২৪ ০৬:০০:০৪ অপরাহ্ন
দুই খাতে ৬০ কোটি ডলার দেবে এডিবি

অর্থনৈতিক ব্যবস্থাপনা ও শাসনব্যবস্থা শক্তিশালী করতে বাংলাদেশকে ৬০০ মিলিয়ন বা ৬০ কোটি মার্কিন ডলার ঋণ দেবে এশীয় উন্নয়ন ব্যাংক (এডিবি)।

বুধবার (১১ ডিসেম্বর) এডিবি এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানায়। এতে বলা হয়, বাংলাদেশ সরকারকে ৬০০ মিলিয়ন ডলারের নীতি-ভিত্তিক ঋণ (পিবিএল) সহায়তা দেবে এডিবি। এই ঋণের আওতায় রাজস্ব আদায় বাড়ানো, সরকারি বিনিয়োগ প্রকল্পের কার্যকারিতা বৃদ্ধি, বেসরকারি খাতের উন্নয়ন, রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠানগুলোর সংস্কার এবং স্বচ্ছতা ও সুশাসন নিশ্চিত করতে কাঠামোগত সংস্কার বাস্তবায়ন করা হবে।

এডিবির আঞ্চলিক প্রধান অর্থনীতিবিদ আমিনুর রহমান বলেন, এডিবির পলিসি-ভিত্তিক ঋণ বাংলাদেশের রাজনৈতিক পরিবর্তনের পরবর্তী সময়ে ত্বরিতভাবে উন্নয়নমূলক আর্থিক সহায়তা প্রদান করবে। এই সংস্কারগুলোর মধ্যে অর্থনৈতিক ব্যবস্থাপনা ও শাসনব্যবস্থার উন্নতি, পাশাপাশি অর্থনৈতিক বৈচিত্র্যকরণ ও প্রতিযোগিতার ওপর জোর দেওয়া হয়েছে।

এডিবির এই কর্মসূচি আন্তর্জাতিক মুদ্রা তহবিল (আইএমএফ), বিশ্বব্যাংক ও অন্যান্য উন্নয়ন সহযোগীদের সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করে তৈরি করা হয়েছে বলেও জানান আমিনুর রহমান।

বাংলাদেশের রাজস্ব আদায়ে দীর্ঘদিন ধরেই দুর্বলতা রয়েছে। বর্তমানে দেশের কর-জিডিপি অনুপাত বিশ্বের মধ্যে সর্বনিম্ন, মাত্র ৭ দশমিক ৪ শতাংশ। এ পলিসি-ভিত্তিক ঋণ বাংলাদেশের রাজস্ব আয় বাড়ানোর জন্য গুরুত্বপূর্ণ নীতি পদক্ষেপ বাস্তবায়ন করতে সহায়তা করবে। পাশাপাশি স্বচ্ছতা ও জবাবদিহিতা উন্নত করবে। এসব পদক্ষেপের মধ্যে রয়েছে কর ব্যবস্থায় স্বচ্ছতা আনতে ডিজিটালাইজেশন, কর সুবিধার সংস্কার এবং করদাতাদের মধ্যে সচেতনতা বৃদ্ধি।

সরকারি বিনিয়োগ প্রকল্পগুলোর কার্যকারিতা ও স্বচ্ছতা বাড়ানোর পাশাপাশি বেসরকারি খাত ও বিদেশি বিনিয়োগ আকর্ষণের লক্ষ্যে নিয়ন্ত্রক ব্যবস্থাকে সহজ করার ওপরও জোর দেওয়া হচ্ছে। ইতোমধ্যে ১৩০টিরও বেশি সেবা অনলাইনে এক প্ল্যাটফর্মে আনা হয়েছে, যা ব্যবসা পরিচালনা আরও সহজ করবে।

এছাড়া রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠানগুলোর শাসনব্যবস্থা শক্তিশালী করা, বিদেশি বিনিয়োগ প্রক্রিয়া সরলীকরণ এবং বাণিজ্যের খরচ কমানোর জন্য সরকার পর্যায়ে সমন্বিত উদ্যোগ নেওয়া হবে। এর মাধ্যমে রফতানির বৈচিত্র্যকরণেও ভূমিকা রাখা হবে।


কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট ক্যাম্প থেকে বের হতে পারবেন না রোহিঙ্গারা

জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট ক্যাম্প থেকে বের হতে পারবেন না রোহিঙ্গারা