ঢাকা , শনিবার, ১৩ জুন ২০২৬ , ৩০ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
হজ পালন শেষে দেশে ফিরেছেন ৫৪ হাজার ৩২৩ হাজি সরকারি কর্মকর্তাদের বেতন বাড়লে দুর্নীতি কমবে: অর্থমন্ত্রী বিএসএফের গুলিতে সীমান্তে আবারো বাংলাদেশি নিহত দেশের ১৩ অঞ্চলে ৪৫-৬০ কিমি বেগে ঝড়ের শঙ্কা, নদীবন্দরে সতর্ক সংকেত ৮৯ দিনে হাম ও হামের উপসর্গ নিয়ে মৃত্যু ৬৪৩ জনের উত্তর কোরিয়ায় ড্রোন পাঠিয়ে বিপাকে ইউন, ৩০ বছরের জেল বিশ্বকাপের উদ্বোধনী ম্যাচেই লাল কার্ডের ঝড়! ইতিহাস গড়ে মেক্সিকোর জয় ঢাকাসহ দেশের বিভিন্ন অঞ্চলে ঝড়-বৃষ্টির আভাস হাম সন্দেহে একদিনেই ঝরল ৮ শিশুর প্রাণ বৃষ্টিতে ভেসে গেল টাইগারদের দ্বিতীয় লড়াই ধানমন্ডিতে বহুতল ভবনে আগুন সালমান শাহর লাশ কবর থেকে উত্তোলনের নির্দেশ ফিলিপিন্সে ভূমিকম্পের তিনদিন পরও উদ্ধার হচ্ছে লাশ, মৃত্যু বেড়ে ৪৬ জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে ১৭৫ বাংলাদেশি শহীদ হয়েছেন : প্রধানমন্ত্রী ২১ বছর পর অস্ট্রেলিয়াকে হারাল বাংলাদেশ এক দিনের সফরে কক্সবাজার যাচ্ছেন প্রধানমন্ত্রী অভেনেত্রী তানিয়া বৃষ্টিকে নিইয়ে নতুন গুজব সুপ্রিম কোর্টের পৃথক সচিবালয় নিয়ে হাইকোর্টের রায় স্থগিত, আপিল শুনানি ১৬ জুন ৩০০ কেজি কাঁচা মাছ নিয়ে বিশ্বকাপ খেলতে গেল নরওয়ে যুবদল নেতা বাবুকে বহিষ্কার, রমনা থানা কমিটি বিলুপ্ত

২০৩৪ বিশ্বকাপ ফুটবল সৌদি আরবে, ২০৩০ বিশ্বকাপ ৬ দেশে

  • আপলোড সময় : ১২-১২-২০২৪ ০৮:০৬:০৭ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ১২-১২-২০২৪ ০৮:০৬:০৭ পূর্বাহ্ন
২০৩৪ বিশ্বকাপ ফুটবল সৌদি আরবে, ২০৩০ বিশ্বকাপ ৬ দেশে
একসঙ্গে দুটি বিশ্বকাপের আয়োজক দেশের নাম ঘোষণা করেছে ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা ফিফা। ২০৩০ বিশ্বকাপ আয়োজন করবে ইউরোপ, আফ্রিকা ও লাতিন আমেরিকার ৬ দেশ, আর ২০৩৪ বিশ্বকাপ এককভাবে আয়োজন করবে সৌদি আরব। আজ ভার্চ্যুয়ালি অনুষ্ঠিত বিশেষ ফিফা কংগ্রেসে সদস্যদেশগুলোর ভোটে আসর দুটির আয়োজক চূড়ান্ত করা হয়।২০৩০ বিশ্বকাপে মূল আয়োজক হিসেবে থাকবে স্পেন, পর্তুগাল ও মরক্কো। আর ফিফা বিশ্বকাপের শতবর্ষ পূর্তি উপলক্ষে টুর্নামেন্টের শুরুতে একটি করে ম্যাচ আয়োজন করবে উরুগুয়ে, আর্জেন্টিনা ও প্যারাগুয়ে। দুই আসরের ৭ আয়োজকের মধ্যে সৌদি আরব, পর্তুগাল, মরক্কো ও প্যারাগুয়ে আগে কখনো বিশ্বকাপের ম্যাচ আয়োজন করেনি।

বিবিসির খবরে বলা হয়, আজ ফিফার ভার্চ্যুয়াল কংগ্রেসে ভিডিও লিংকের মাধ্যমে ২১১টি সদস্যদেশের প্রতিনিধিরা অংশগ্রহণ করেন। বিশ্বকাপের আয়োজক এবং শতবর্ষ উদ্‌যাপন নিয়ে দুটি ভোট হয়। প্রথম ভোটের মাধ্যমে ২০৩০ শতবর্ষ উদ্‌যাপনের আয়োজক হিসেবে উরুগুয়ে, আর্জেন্টিনা ও প্যারাগুয়ের নাম চূড়ান্ত হয়। এই তিনটি দেশ যৌথভাবে বিশ্বকাপ আয়োজন করতে চেয়েছিল। তবে পরে সিদ্ধান্ত থেকে সরে আসে। ১৯৩০ সালে প্রথম ফিফা বিশ্বকাপ আয়োজন করেছিল উরুগুয়ে।সৌদি আরব হতে যাচ্ছে বিশ্বকাপ আয়োজন করা এশিয়ার চতুর্থ এবং মধ্যপ্রাচ্যের দ্বিতীয় দেশ।সদস্যদেশগুলোর দ্বিতীয় ভোটে ২০৩০ বিশ্বকাপের জন্য স্পেন, পর্তুগাল ও মরক্কো এবং ২০৩৪ বিশ্বকাপের জন্য সৌদি আরবকে আয়োজক হিসেবে চূড়ান্ত করা হয়।

ভার্চ্যুয়াল সভায় উত্থাপিত বা প্রস্তাবিত নামের প্রতি সমর্থন প্রকাশে উপস্থিত প্রতিনিধিদের ক্যামেরার সামনে হাততালি দিতে বলা হয়, যা ভোট হিসেবে গণ্য হয়। অবশ্য বিশ্বকাপ আয়োজক হিসেবে কংগ্রেসে উত্থাপিত নামের বাইরে অন্য কোনো নামও ছিল না। ২০৩০ বিশ্বকাপের জন্য স্পেন, পর্তুগাল ও মরক্কো যৌথভাবে এবং ২০৩৪ বিশ্বকাপের জন্য সৌদি আরব এককভাবে বিড করে। বিডে একাধিক দেশ থাকলে ভোটাভুটির প্রক্রিয়া ভিন্ন হতো।দুটি আসরের মধ্যে ২০৩৪ বিশ্বকাপের আয়োজক নিয়ে ফুটবল–বিশ্বে আলোচনা–সমালোচনা চলছিল বেশ কিছুদিন ধরেই। মধ্যপ্রাচ্যের দেশটির মানবাধিকার ও শ্রম পরিস্থিতির প্রতি উদ্বেগ আছে বিভিন্ন দেশ ও সংস্থার।

আজকের ফিফা কংগ্রেসে ২০৩৪ বিশ্বকাপের আয়োজক বিষয়ে ভোটদানে বিরত থেকেছে নরওয়ে। সৌদি আরবকে আয়োজক স্বত্ব দেওয়ার কারণে নয়, বরং যে বিডিং প্রক্রিয়ায় দেশটিকে আয়োজক হওয়ার ব্যবস্থা করে দেওয়া হয়েছে, তার প্রতিবাদে নরওয়ের এমন অবস্থান বলে লিখেছে বিবিসি।ইউরোপের আরেক দেশ সুইজারল্যান্ড ভোটের পূর্বে নিজেদের আপত্তির বিষয়টি আলোচ্য বিষয়বস্তুতে যুক্ত করার অনুরোধ করে রাখে।

২০৩৪ বিশ্বকাপ হতে যাচ্ছে ৪৮ দল নিয়ে কোনো একক দেশের প্রথম বিশ্বকাপ। এর আগে ২০৩০ ও ২০২৬—দুটি ৪৮ দলের বিশ্বকাপই হবে একাধিক দেশের যৌথ আয়োজনে।এ ছাড়া সৌদি আরব হতে যাচ্ছে বিশ্বকাপ আয়োজন করা এশিয়ার চতুর্থ এবং মধ্যপ্রাচ্যের দ্বিতীয় দেশ। এর আগে ২০২২ আসর আয়োজন করেছে কাতার, ২০০২ আসর যৌথভাবে আয়োজন করেছিল দক্ষিণ কোরিয়া ও জাপান।

কমেন্ট বক্স
প্রতিবেদকের তথ্য