ঢাকা , বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬ , ২৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ব্যক্তিগত উদ্যোগে দেশের জন্য কাজ করা মানুষের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ: প্রধানমন্ত্রী অপারেশন ক্লিন হার্টের মতো কোনো বিশেষ কিছু করার পরিকল্পনা নেই: স্বরাষ্ট্রমন্ত্রী গাজীপুরে ওষুধ কারাখানার আগুন নিয়ন্ত্রণে যুক্তরাষ্ট্র থেকে আমদানি বাড়ছে, আরও সহায়তা আসা উচিত: অর্থমন্ত্রী দুর্গাপূজায় ৫ ট্রেনের সাপ্তাহিক বন্ধ বাতিল নিরাপদ খাদ্য পরীক্ষার ভ্রাম্যমাণ ল্যাব পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী টঙ্গীতে ওষুধ কারখানায় ভয়াবহ আগুন, নিয়ন্ত্রণে কাজ করছে ১২ ইউনিট ডেঙ্গুতে আরও ৯ মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৯৫৪ স্থানীয় সরকার নির্বাচন নিয়ে কোনো কলঙ্ক নিতে চায় না সরকার: প্রতিমন্ত্রী শাহে আলম বাংলাদেশের অর্থনৈতিক নীতির সাথে একমত বিশ্বব্যাংক: অর্থমন্ত্রী নিউইয়র্কে ড. ইউনূসকে হেনস্তা, ব্যবস্থা নেবে সরকার: তথ্য উপদেষ্টা নিউইয়র্ক বিমানবন্দরে হেনস্তার শিকার ড. ইউনূস ধর্ম নয়, নাগরিক হিসেবে সবার অধিকার নিশ্চিত করা আমার দায়িত্ব: প্রধানমন্ত্রী ঢাকা থেকে সৌদিগামী ৫১ ফ্লাইট বাতিল, ভোগান্তিতে ৫৪১৮ যাত্রী দিল্লির পরিস্থিতি নিয়ে বাংলাদেশ কোনো মন্তব্য করতে রা‌জি নয়: শামা ওবায়েদ গ্রামীন কল্যাণকে ৬৬৬ কোটি টাকা কর পরিশোধ করতে হবে অর্থনীতিতে নোবেল পেলেন রবার্ট হল ও মাইকেল উডওয়ার্ড রোহিঙ্গাদের দীর্ঘ অবস্থানে অর্থনীতি ও পরিবেশে চাপ বাড়ছে: প্রধানমন্ত্রী নভেম্বরের প্রথম সপ্তাহে কক্সবাজার আন্তর্জাতিক বিমানবন্দরের উদ্বোধন সারাদেশে দুইদিন এলপিজি বিক্রি বন্ধ ঘোষণা

ভারতে অনুপ্রবেশ করা শিশুসহ তরুণ-তরুণীকে ফেরত দিলো বিএসএফ

  • আপলোড সময় : ১২-১২-২০২৪ ০৮:০৮:২৯ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ১২-১২-২০২৪ ০৮:০৮:২৯ পূর্বাহ্ন
ভারতে অনুপ্রবেশ করা শিশুসহ তরুণ-তরুণীকে ফেরত দিলো বিএসএফ
ভারতে অনুপ্রবেশ করে আটক হওয়া বাংলাদেশি তরুণ-তরুণীকে ফেরত দিয়েছে দেশটির বর্ডার সিকিউরিটি ফোর্স (বিএসএফ)।বুধবার (১১ ডিসেম্বর) বিকেলে পতাকা বৈঠকের মাধ্যমে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবির) হাতে তাদের ফেরত দেয়া হয়।
আটকরা হলেন, ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলার কালিকচ্ছ গ্রামের বিনন্দ দাশের ছেলে মৃদুল দাশ (১৯) ও অর্জুন দাশের মেয়ে রিমু দাশ (২৫)। তাদের সঙ্গে দুটি শিশুও ছিল।বিজিবি জানায়, ওই তরুণ-তরুণী গত মঙ্গলবার (১০ ডিসেম্বর) গভীর রাতে হবিগঞ্জের মাধবপুর উপজেলায় ধর্মঘর সীমান্তের মোহনপুর এলাকা দিয়ে ভারতে অনুপ্রবেশ করেন। ভারতের অভ্যন্তরে যাওয়ার পর বিএসএফ তাদের আটক করে। পরে বুধবার বিকেলে বিজিবি ধর্মঘর সীমান্ত ফাঁড়ির নায়েব সুবেদার আবদুর রউফ ও বিএসএফ ক্যাম্পের এসআই প্রভিন কুমারের নেতৃত্বে দুই বাহিনীর পতাকা বৈঠক হয়।বৈঠক শেষে বিএসএফ আটকদের বিজিবির নিকট হস্তান্তর করে বলে ২৫ বিজিবি সরাইল ব্যাটালিয়নের অধিনায়ক লেফট্যানেন্ট কর্নেল ফারাহ্ মোহাম্মদ ইমতিয়াজ জানিয়েছেন।
 
তিনি বলেন, মাধবপুর থানায় মামলা দায়েরের পর আটক দুইজনকে পুলিশে সোপর্দ করা হয়েছে।মাধবপুর থানা পুলিশ জানিয়েছে, আটক দুইজনের সাথে থাকা একটি শিশুকে তার পরিবারের সদস্যরা নিয়ে গেছেন। অপর শিশু মায়ের সঙ্গে কারাগারে থাকবে।

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
শিশুর সময় ধারণা: ছোটবেলা থেকেই সময়কে চিনতে শেখা

শিশুর সময় ধারণা: ছোটবেলা থেকেই সময়কে চিনতে শেখা