ঢাকা , মঙ্গলবার, ২৮ এপ্রিল ২০২৬ , ১৫ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
দ্রুতই স্থানীয় সরকার নির্বাচন, নতুন ২ বিভাগ গঠনের সুপারিশ এনসিপির মনিরা শারমিনের মনোনয়ন বাতিল বহাল নওগাঁয় কালবৈশাখী ঝড়ে গাছ ভেঙে পড়ে অন্তঃসত্ত্বা নারীর মৃত্যু চার দিন আগে ছিল বিবাহবার্ষিকী, আজ ছেলের জন্মদিন মা-বোনদের কষ্ট লাঘবে এলপিজি কার্ড দেওয়া হবে : প্রধানমন্ত্রী সাতক্ষীরায় নারী দোকানিকে হত্যার পর গহনা ছিনতাই ছেলের হাতেই জীবনপ্রদীপ নিভল মায়ের যুক্তরাষ্ট্রে নিহত শিক্ষার্থী বৃষ্টির মরদেহের খণ্ডিত অংশ উদ্ধার ব্রাহ্মণবাড়িয়ায় বিকাশে টাকা দিতে দেরি হওয়ার জেরে টর্চ জ্বালিয়ে কয়েক ঘণ্টা সংঘর্ষ হরমুজ খুললেও পারমাণবিক কর্মসূচি বন্ধ করবে না ইরান আবারও ঊর্ধ্বমুখী তেলের দাম এমপিদের শুল্কমুক্ত গাড়ি আমদানির সুবিধা বাতিল, সংসদে বিল পাস সুন্দরগঞ্জে বজ্রপাতে শিশুসহ তিনজনের মৃত্যু এসএসসি পরীক্ষার হলে সিলিং ফ্যান খুলে মাথায় পড়ল শিক্ষার্থীর সাগর-রুনি হত্যা মামলা: তদন্ত শেষ করতে আরও ৬ মাস সময় দিলেন হাইকোর্ট টঙ্গীতে ঘর থেকে ছেলের, রেললাইন থেকে বাবার মরদেহ উদ্ধার ফ্লোরিডায় নিহত লিমনের বাড়িতে মাতম, মরদেহ ফেরানোর দাবি পরিবারের ১৩ কোটি টাকা আত্মসাতের অভিযোগে পূজা চেরির বাবা গ্রেফতার পিরোজপুরে হাত-পাবিহীন শিশুর জন্ম: বাবা বললেন ফেলে দিতে, হাসপাতাল করল বিল মওকুফ রাজধানীতে চলন্ত ট্রেনে উঠতে গিয়ে নারীর মৃত্যু

স্বাভাবিক হলো ফেসবুক, ইনস্টাগ্রাম ও হোয়াটসঅ্যাপ

  • আপলোড সময় : ১২-১২-২০২৪ ০৮:১৩:০২ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ১২-১২-২০২৪ ০৮:১৩:০২ পূর্বাহ্ন
স্বাভাবিক হলো ফেসবুক, ইনস্টাগ্রাম ও হোয়াটসঅ্যাপ
দীর্ঘ সাড়ে তিন ঘণ্টা পর স্বাভাবিক হলো মেটার মালিকানাধীন ফেসবুক, ইনস্টাগ্রাম ও হোয়াটসঅ্যাপ সেবা। তবে বিশ্বজুড়ে কিছু ব্যবহারকারী এখনও ফেসবুক ও ইনস্টাগ্রামে অ্যাক্সেস করতে সমস্যার সম্মুখীন হচ্ছেন।বুধবার (১১ ডিসেম্বর) দিবাগত রাত সাড়ে ৩টার দিকে স্বাভাবিক হয় হোয়াটসঅ্যাপ। পরে ধীরে ধীরে স্বাভাবিক হয় ফেসবুক, ইনস্টাগ্রাম ও মেসেঞ্জার। আউটেজ-ট্র্যাকিং ওয়েবসাইট ডাউনডিটেক্টর ডটকম এ তথ্য জানায়।এর আগে বাংলাদেশ সময় রাত ১২টার দিকে বিশ্বজুড়ে হাজারো ফেসবুক, ইনস্টাগ্রাম ও হোয়াটসঅ্যাপ ব্যবহারকারী সমস্যায় পড়েন। আউটেজ-ট্র্যাকিং ওয়েবসাইট ডাউনডিটেক্টর ডটকমের বরাত দিয়ে এ তথ্য জানায় রয়টার্স।

রয়টার্স জানায়, বিশ্বব্যাপী ১৩ হাজারেরও বেশি ব্যবহারকারী ফেসবুকে অ্যাক্সেস করতে সমস্যায় পড়েছেন।এ ছাড়া ৬ হাজার ৬০০-র বেশি মানুষ ইনস্টাগ্রাম ব্যবহার করতে গিয়ে সমস্যায় পড়েছেন।অন্যদিকে মেটার মেসেজিং পরিষেবা ও হোয়াটসঅ্যাপ ডাউন থাকার ২ হাজার ৩০০টি অভিযোগ পাওয়া গেছে বলেও জানিয়েছে ডাউনডিটেক্টর ডটকম।ডাউনডিটেক্টরে ফেসবুক, হোয়াটসঅ্যাপ, মেসেঞ্জার এবং ইনস্টাগ্রামের জন্য বড় এবং তীব্র স্পাইক দেখাচ্ছে, যার ফলে অনেকেই সমস্যায় পড়েছেন।ফেসবুকে প্রবেশ করতে গেলে একটি বার্তায় দেখাচ্ছে, ‘আমরা যত দ্রুত সম্ভব এটি ঠিক করার জন্য কাজ করছি।’তাৎক্ষণিক কোনো মন্তব্য না দিলেও পরে এক্সসহ ভিন্ন প্ল্যাটফর্মে দুঃখ প্রকাশ করে বার্তা দেয় মেটা কর্তৃপক্ষ।
মেটার অফিশিয়াল এক্স পেজে বলা হয়, কারিগরি ত্রুটির কারণে ফেসবুকের সেবায় বিঘ্ন ঘটেছে। দ্রুত স্বাভাবিক অবস্থায় ফিরিয়ে আনতে আমরা কাজ করে যাচ্ছি, যে কোনো অসুবিধার জন্য আমরা ক্ষমাপ্রার্থী।
 

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
নওগাঁয় কালবৈশাখী ঝড়ে গাছ ভেঙে পড়ে অন্তঃসত্ত্বা নারীর মৃত্যু

নওগাঁয় কালবৈশাখী ঝড়ে গাছ ভেঙে পড়ে অন্তঃসত্ত্বা নারীর মৃত্যু