ঢাকা , বুধবার, ০৩ জুন ২০২৬ , ২০ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
কমলো জেট ফুয়েলের দাম ৬৮৯ কোটি টাকার ইউরিয়া-ডিএপি সার কেনার অনুমোদন দিল সরকার ঈদযাত্রার শুরুতেই সড়কে মৃত্যু ১২, ভয়াবহ দুর্ঘটনার ছড়াছড়ি ৫ জেলায় রামিসা হত্যা মামলার বিচার শুরু ঈদের পর: আইনমন্ত্রী হামে শিশুমৃত্যু ৫০০ ছাড়াল,বেশি গুরুতর ঢাকা বিভাগ জাতীয় সাইবার ড্রিল ২০২৬-এ চ্যাম্পিয়ন মিউচুয়াল ট্রাস্ট ব্যাংকের ‘সাইবারস্যাভি’ ২০২৬ বিশ্বকাপে বিদেশি কোচদের দাপট, শীর্ষে আর্জেন্টিনা ড্রোন হামলা প্রতিরোধে তেল ডিপোতে লোহার সুরক্ষা কাঠামো বসাচ্ছে আমিরাত ঝিনাইদহে এনসিপি নেতার ওপর হামলা: জামায়াতের তীব্র নিন্দা ও উদ্বেগ বাড্ডায় কাভার্ডভ্যানের ধাক্কায় অটোরিকশা চালকের মৃত্যু জুমার নামাজের পর মাদকাসক্ত ছেলের হাতে প্রাণ গেলো বৃদ্ধ বাবার আলোচিত রামিসা হত্যার বিচারের দাবিতে মিরপুর-১০ নম্বরে 'ব্লকেড কর্মসূচি' পাটগ্রাম সীমান্তে চোরাকারবারীদের লক্ষ্য করে বিজিবির গুলি এবারও বিনা টিকিটের যাত্রী ঠেকাতে কমলাপুরে বাঁশের বেড়া সিলেটে ছিনতাইকারীর ছুরিকাঘাতে প্রাণ হারালেন এক র‌্যাব সদস্য মুঠোফোনে এক চাপেই সর্বনাশ, মুহূর্তেই খালি ব্যাংক হিসাব ‘হানিমুন’-এর জন্য ৭৫ হাজার সাপ প্রতিবছর ভিড় করে কানাডার নারসিসে চট্টগ্রামে ৩ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগ, অভিযুক্তকে ধরতে গিয়ে পুলিশের ওপর হামলা পিআইসিইউ সংকটে চমেকে বাড়ছে শিশু মৃত্যুর শঙ্কা, দিশেহারা স্বজনরা ৮৩ দিনে গড়াল ইরানের ইন্টারনেট ব্ল্যাকআউট, বিশ্ব থেকে প্রায় বিচ্ছিন্ন দেশটি

‘তারেক রহমানের নেতৃত্বে শুধু বিএনপি নয়, পুরো জাতি উপকৃত হবে’

  • আপলোড সময় : ১২-১২-২০২৪ ০৮:৫৯:১৯ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ১২-১২-২০২৪ ০৮:৫৯:১৯ পূর্বাহ্ন
‘তারেক রহমানের নেতৃত্বে শুধু বিএনপি নয়, পুরো জাতি উপকৃত হবে’
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বে কেবল বিএনপি নয় পুরো জাতি উপকৃত হবে বলে মন্তব্য করেছেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।বুধবার লন্ডনে হিথ্রো এয়ারপোর্টে বাংলাদেশ বিমানের ফ্লাইটে ওঠার আগে সাংবাদিকদের সঙ্গে আলাপচারিতায় তিনি এ মন্তব্য করেন। মির্জা ফখরুল বলেন, তারেক রহমান দীর্ঘদিন বাইরে থাকার কারণে কালের সাথে, বয়সের সাথে তিনি অনেকগুলো গুণাবলি অর্জন করেছেন, যা একটি রাজনৈতিক দলকে নেতৃত্ব দেওয়ার জন্য অত্যন্ত জরুরি। উনি সেটি অর্জন করেছেন। তার নেতৃত্বে শুধু বিএনপি নয়, সমগ্র জাতি উপকৃত হবে।

তিনি বলেন, আমি লন্ডনে এসেছিলাম আমাদের নেতা তারেক রহমানের সাথে বৈঠক করার জন্য। তিনি আমাদের দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান। পটপরিবর্তনের পর এমনিতে যদিও আমাদের বাংলাদেশ থেকে প্রতিদিন কথা হয়, যোগাযোগ হচ্ছিল... তারপরও সামনাসামনি কথা বলে কিছু বিষয়ে সিদ্ধান্ত নেওয়ার এবং দিকনির্দেশনার প্রয়োজন ছিল, সেজন্য এসেছিলাম।

তিনি আরও বলেন, আমরা আমাদের রাজনীতির বিশেষ বিশেষ বিষয় নিয়ে কথা বলেছি, আগামী দিনের দলের জন্য নির্দেশনা নিয়েছি। আমরা যে পদ্ধতি নিয়ে এগোচ্ছি, সেটি নিয়ে কথা হয়েছে, একটা ওয়াইড পরিধি নিয়ে কথা হয়েছে...। আমরা ভারপ্রাপ্ত চেয়ারম্যানের দিকনির্দেশনা নিয়ে সঠিক পথে এগোচ্ছি। আমার বিশ্বাস আগামী নির্বাচনে আমরা তার নেতৃত্বেই অংশ নেব এবং ভালো ফলাফল করতে পারব।

তারেক রহমানের দেশে ফেরার বিষয়ে বিএনপি মহাসচিব বলেন, দেশনেত্রী খালেদা জিয়ার লন্ডনে চিকিৎসার জন্য সবকিছু তৈরি আছে। একই সাথে আমাদের নেতা তারেক রহমান বাংলাদেশে ফিরবেন। কিছু মামলার যৌক্তিক সমাধান হলে এবং পরিবেশ অনুকূল হলে তখন তিনি দেশে ফিরে যাবেন।

লন্ডনে অবস্থানরত প্রবাসীদের সঙ্গে আলোচনার বিষয়ে মির্জা ফখরুল বলেন, বিভিন্ন বৈঠকে নো ভিসা ফি বাড়ানোর বিষয়ে প্রবাসীদের ক্ষোভ শুনেছি। বাংলাদেশে গিয়ে সরকারের সাথে এটি নিয়ে কথা বলব।পাশাপাশি বিএনপি ত্যাগী প্রবাসী নেতাদের দলে মূল্যায়নের প্রতিশ্রুতি দেন তিনি।

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
কনডমের ব্র্যান্ড এ‍্যাম্বাসেডরের মাধ‍্যমে বাড়ছে সচেতনতা-স্বাস্থ্য সুরক্ষা, নকল পণ্য ঝুঁকি ও পরিবার পরিকল্পনায় কনডম ব্যবহারে নতুন মাত্রা

কনডমের ব্র্যান্ড এ‍্যাম্বাসেডরের মাধ‍্যমে বাড়ছে সচেতনতা-স্বাস্থ্য সুরক্ষা, নকল পণ্য ঝুঁকি ও পরিবার পরিকল্পনায় কনডম ব্যবহারে নতুন মাত্রা