ঢাকা , রবিবার, ১৯ এপ্রিল ২০২৬ , ৬ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
কাল থেকে সারাদেশে হাম-রুবেলার টিকাদান কর্মসূচি শুরু বাড়ল এলপি গ্যাসের দাম, ১২ কেজির সিলিন্ডার কত? হাম ও উপসর্গে আজও ৪ জনের মৃত্যু আমাকে ‘জাতীয় ফুপু’ বানিয়ে দিয়েছে : দীপা খন্দকার আবারও মা হচ্ছেন দীপিকা পাড়ুকোন এতো অল্প সময়ে সব জলাবদ্ধতা নিরসন সম্ভব নয় : পানিসম্পদ মন্ত্রী জ্বালানির সংকট নেই, অসাধু সিন্ডিকেটে পাম্পগুলোতে কৃত্রিম সংকট হচ্ছে জ্বালানির সংকট নেই, অসাধু সিন্ডিকেটে পাম্পগুলোতে কৃত্রিম সংকট হচ্ছে তেলের দাম বাড়ানোর সঙ্গে আইএমএফের সম্পর্ক নেই : অর্থমন্ত্রী অভিষেককে রাহুলের ফোন, রাজনীতিতে নতুন সমীকরণের ইঙ্গিত মহান স্বাধীনতা ও মুক্তিযুদ্ধের প্রেক্ষাপটে রচিত “একাত্তরের ইতিকথা” গ্রন্থের মোড়ক উন্মোচন পরীক্ষায় ‘নীরব বহিষ্কারের’ নিয়ম বাদ দেয়ার নির্দেশ শিক্ষামন্ত্রীর কোচিং বাণিজ্য বন্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হচ্ছে: শিক্ষা প্রতিমন্ত্রী যুক্তরাষ্ট্র-ইরানের শান্তি আলোচনা নিয়ে সুখবর দিল পাকিস্তান আগামী বছর থেকে হজের খরচ আরও কমাতে প্রধানমন্ত্রীর উদ্যোগ মাগুরায় সেলুনে চুল কাটার সিরিয়াল নিয়ে দুই পক্ষের সংঘর্ষ, আহত ৬ ইরানের সমৃদ্ধ ইউরেনিয়াম দেশের বাইরে স্থানান্তর করা হবে না: পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র এবারও হরমুজ পাড়ি দিতে পারল না ‘বাংলার জয়যাত্রা হরমুজ প্রণালি পাড়ি দেওয়া প্রথম তেলবাহী ট্যাংকার পাকিস্তানের জেলখানায় বসেই ডাকাতির পরিকল্পনা, গ্রেপ্তার ১৩

সম্প্রচার বন্ধ তাপসের গানবাংলার, জানা গেল কারণ

  • আপলোড সময় : ১২-১২-২০২৪ ০৯:৫৭:২৮ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ১২-১২-২০২৪ ০৯:৫৭:২৮ পূর্বাহ্ন
সম্প্রচার বন্ধ তাপসের গানবাংলার, জানা গেল কারণ
বেসরকারি টেলিভিশন চ্যানেল গান বাংলার সম্প্রচার বন্ধ করে দেওয়া হয়েছে। স্যাটেলাইট ফি বকেয়া থাকায় এ সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ স্যাটেলাইট কোম্পানি লিমিটেড-বিএসসিএল।বুধবার (১১ ডিসেম্বর) দুপুর ১২টা থেকে গান বাংলার সম্প্রচার বন্ধ করা হয়েছে। বিএসসিএলের মহাব্যবস্থাপক শাহ আহমেদুল কবিরের স্বাক্ষর করা বিজ্ঞপ্তিতে বিষয়টি জানানো হয়েছে।

এ বিষয়ে বাংলাদেশ স্যাটেলাইট কোম্পানি লিমিটেডের বিক্রয় ও বিপণন বিভাগের মহাব্যবস্থাপক শাহ আহমেদুল কবির বলেন, গানবাংলা চ্যানেলের কাছে স্যাটেলাইট ফি বাবদ ১ কোটি ৬০ লাখ ৩২ হাজার টাকা বকেয়া আছে। চুক্তি অনুযায়ী আমাদের কাছ থেকে যে সময়টা পর্যন্ত সুবিধা পাওয়ার কথা ছিল, তা বারবার অতিক্রম করেছে প্রতিষ্ঠানটি। আমরা গানবাংলা কর্তৃপক্ষকে বারবার তাগাদা দিয়েছি। চিঠি দিয়েছি।

তিনি আরও বলেন বলেন, কৌশিক হোসেন তাপস এই প্রতিষ্ঠানের ব্যবস্থাপনা পরিচালক, তার স্ত্রী ফারজানা মুন্নী চেয়ারম্যান—তাদের দুজনের সঙ্গে কোনো দিন আমাদের দেখা হয়নি, কথাও হয়নি। তাদের সাক্ষাৎ পাওয়াও যায় না। তাপসের বাবা দেলোয়ার হোসেন রাজা যোগাযোগ রাখেন। তাকে আমরা বলেছি- এভাবে আর সংযোগ চালু রাখতে পারছি না।তবে বকেয়া পরিশোধ সাপেক্ষে পুনরায় সম্প্রচার চালু করা হবে বলে উল্লেখ করা হয়েছে বিজ্ঞপ্তিতে।এর আগে ৪ নভেম্বর চেয়ারম্যান কৌশিক হোসেন তাপসকে উত্তরা পূর্ব থানা পুলিশ একটি হত্যাচেষ্টা মামলায় গ্রেপ্তার করেছে। এ মামলায় তাপসের ৭ দিনের রিমান্ডে নেয় পুলিশ।

জুলাই-আগস্টে গণহত্যার ঘটনার মামলায় রাজধানীর উত্তরা থেকে তাপসকে গ্রেপ্তার করে উত্তরা পূর্ব থানা পুলিশ।মামলার সূত্রে জানা যায়, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে গত ১৮ জুলাই ইশতিয়াক মাহমুদ নামে এক ব্যবসায়ী নিহত হন।

এ ঘটনায় গত ২৯ সেপ্টেম্বর ইশতিয়াক মাহমুদ বাদী হয়ে উত্তরা পূর্ব থানায় একটি হত্যাচেষ্টা মামলা দায়ের করেন। মামলায় সাবেক আইজিপি আব্দুল্লাহ আল মামুনসহ ১২৬ জনকে আসামি করা হয়। কৌশিক হোসেন তাপস এ মামলায় ৯ নম্বর এজাহারভুক্ত আসামি।

কমেন্ট বক্স
কাল থেকে সারাদেশে হাম-রুবেলার টিকাদান কর্মসূচি শুরু

কাল থেকে সারাদেশে হাম-রুবেলার টিকাদান কর্মসূচি শুরু