ঢাকা , বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬ , ২৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ব্যক্তিগত উদ্যোগে দেশের জন্য কাজ করা মানুষের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ: প্রধানমন্ত্রী অপারেশন ক্লিন হার্টের মতো কোনো বিশেষ কিছু করার পরিকল্পনা নেই: স্বরাষ্ট্রমন্ত্রী গাজীপুরে ওষুধ কারাখানার আগুন নিয়ন্ত্রণে যুক্তরাষ্ট্র থেকে আমদানি বাড়ছে, আরও সহায়তা আসা উচিত: অর্থমন্ত্রী দুর্গাপূজায় ৫ ট্রেনের সাপ্তাহিক বন্ধ বাতিল নিরাপদ খাদ্য পরীক্ষার ভ্রাম্যমাণ ল্যাব পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী টঙ্গীতে ওষুধ কারখানায় ভয়াবহ আগুন, নিয়ন্ত্রণে কাজ করছে ১২ ইউনিট ডেঙ্গুতে আরও ৯ মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৯৫৪ স্থানীয় সরকার নির্বাচন নিয়ে কোনো কলঙ্ক নিতে চায় না সরকার: প্রতিমন্ত্রী শাহে আলম বাংলাদেশের অর্থনৈতিক নীতির সাথে একমত বিশ্বব্যাংক: অর্থমন্ত্রী নিউইয়র্কে ড. ইউনূসকে হেনস্তা, ব্যবস্থা নেবে সরকার: তথ্য উপদেষ্টা নিউইয়র্ক বিমানবন্দরে হেনস্তার শিকার ড. ইউনূস ধর্ম নয়, নাগরিক হিসেবে সবার অধিকার নিশ্চিত করা আমার দায়িত্ব: প্রধানমন্ত্রী ঢাকা থেকে সৌদিগামী ৫১ ফ্লাইট বাতিল, ভোগান্তিতে ৫৪১৮ যাত্রী দিল্লির পরিস্থিতি নিয়ে বাংলাদেশ কোনো মন্তব্য করতে রা‌জি নয়: শামা ওবায়েদ গ্রামীন কল্যাণকে ৬৬৬ কোটি টাকা কর পরিশোধ করতে হবে অর্থনীতিতে নোবেল পেলেন রবার্ট হল ও মাইকেল উডওয়ার্ড রোহিঙ্গাদের দীর্ঘ অবস্থানে অর্থনীতি ও পরিবেশে চাপ বাড়ছে: প্রধানমন্ত্রী নভেম্বরের প্রথম সপ্তাহে কক্সবাজার আন্তর্জাতিক বিমানবন্দরের উদ্বোধন সারাদেশে দুইদিন এলপিজি বিক্রি বন্ধ ঘোষণা

যাকে ‘র’ এজেন্ট বলছেন, তাকেই সবচেয়ে বেশি পাশে পেয়েছি-উপদেষ্টা আসিফ মাহমুদ

  • আপলোড সময় : ১২-১২-২০২৪ ১০:৩৬:১১ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ১২-১২-২০২৪ ১০:৩৬:১১ পূর্বাহ্ন
যাকে ‘র’ এজেন্ট বলছেন, তাকেই সবচেয়ে বেশি পাশে পেয়েছি-উপদেষ্টা আসিফ মাহমুদ
ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) অধ্যাপক ও অন্তর্বর্তী সরকারের আইন উপদেষ্টা আসিফ নজরুলকে নিয়ে মুখ খুলেছেন স্থানীয় সরকার, যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া।বুধবার ১১ ডিসেম্বর রাত সাড়ে ১১টার দিকে নিজের ফেসবুক আইডিতে দেওয়া এক পোস্টে তিনি এ নিয়ে কথা বলেন।পোস্টে আসিফ মাহমুদ লেখেন, যাকে ‘র’ এজেন্ট বলছেন, ২০১৯ সাল থেকে আগ্রাসনবিরোধী লড়াইয়ে সুশীল সমাজ কিংবা শিক্ষকদের মধ্যে তাকেই সবচেয়ে বেশি পাশে পেয়েছি আমরা।

‘এনআরসি, সিএএ বিরোধী আন্দোলন, আবরার ফাহাদ হত্যার প্রতিবাদে আন্দোলন, আগ্রাসনবিরোধী কর্মসূচি থেকে যখন জেলে গেলাম সবসময় আসিফ স্যার আমাদের পাশে দাঁড়িয়েছেন। আমরা ক্যাম্পাসের ১৫-২০টা ছেলে-মেয়ে, আর আসিফ নজরুল স্যার।’
তিনি আরও লেখেন, সমালোচনারও কিছু ম্যানার থাকা দরকার। যেটাকে গঠনমূলক সমালোচনা বলা হয়। এসব বিষয়ে কিছু বলতে চাইনি, কিন্তু ‘র’ এজেন্ট বলার পর আর চুপ থাকা গেল না। অবশ্য আপনাদের কন্সপিরেসি থিওরিতে আমাদের আন্দোলনও ‘র’ পরিচালিত ছিল। যে আন্দোলনে পরবর্তীতে ফ্যাসিস্ট হাসিনার পতন হলো।

অপপ্রচারকারীদের প্রতি আহ্বান জানিয়ে আসিফ মাহমুদ বলেন, আমরা এবার একটু কনস্ট্রাকটিভ হই। না হলে এত ত্যাগের ফলে যে দেশ গড়ার স্বপ্ন আমরা দেখছি, তা ভূলুণ্ঠিত হবে। এতটুকুই আহ্বান থাকবে।২৯ নভেম্বর রাতে যুক্তরাষ্ট্রপ্রবাসী বাংলাদেশি ইলিয়াস হোসেন তার ইউটিউব চ্যানেলে ‌‘পুলিশ, আনসারের সমম্বয়ে গঠিত বাহিনী নিয়ে সশস্ত্র গেরিলা আক্রমণের পরিকল্পনা’ শিরোনামে একটি ভিডিও প্রচার করেন।

তাতে আইন উপদেষ্টা আসিফ নজরুলের বিভিন্ন বিষয়ে সম্পৃক্ততার দাবি করেন তিনি। যা নিয়ে ব্যাপক আলোচনার সৃষ্টি হয়। নেটিজেনরা বিষয়টি নিয়ে বিভক্ত হয়ে পড়েছেন।

কমেন্ট বক্স
প্রতিবেদকের তথ্য

সর্বশেষ সংবাদ
শিশুর সময় ধারণা: ছোটবেলা থেকেই সময়কে চিনতে শেখা

শিশুর সময় ধারণা: ছোটবেলা থেকেই সময়কে চিনতে শেখা