ঢাকা , মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬ , ১৭ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
প্রধানমন্ত্রীকে ট্রাম্পের চিঠি ‘বোয়িং আপনাকে হতাশ করবে না’; শিগগিরই সাক্ষাতের প্রত্যাশা আমরা তো ওই রাজনৈতিক দল না, যে নিশি রাতের ভোট করব : ধর্ম প্রতিমন্ত্রী কোনো চাপ নয়, চাহিদার কারণে যুক্তরাষ্ট্র থেকে বোয়িং কেনা হচ্ছে সীমান্তে ডিজিটাল সার্ভিল্যান্স ও থার্মাল ড্রোনে নজরদারি করা হবে রাষ্ট্রপতির সঙ্গে চীনের রাষ্ট্রদূতের সাক্ষাৎ, সফরের আমন্ত্রণ চাঁপাইনবাবগঞ্জে গোসলে নেমে একসঙ্গে ৫ শিশুর মৃত্যু নেপাল-তিব্বত সীমান্তে ফের বন্যার আশঙ্কা : উদ্ধারকাজ স্থগিত করল চীন এডমিরাল পদে পদোন্নতি পেলেন নৌবাহিনী প্রধান খোন্দকার মিসবাহ উল আজীম রাষ্ট্রপতি হিসেবে শপথ নিলেন মির্জা ফখরুল বাংলাদেশের রাষ্ট্রপতি কী করতে পারেন, কী পারেন না? শপথ নিতে যাওয়া ৬ মন্ত্রী-প্রতিমন্ত্রী কে কোন মন্ত্রণালয়ে কারা মহাপরিদর্শকের বদলি নিয়ে অপপ্রচার, জাতিসংঘ মিশনে নতুন দায়িত্ব রাষ্ট্রপতির ক্ষমতা কতটুকু, বেতন–ভাতাসহ যেসব সুবিধা পান রাষ্ট্রপতি নির্বাচনে ভোট দেননি ৬ এমপি সংশোধন হবে সংবিধানের ৭০ অনুচ্ছেদ : স্বরাষ্ট্রমন্ত্রী সরাসরি ভোটের মুখোমুখি মির্জা ফখরুল ও অলি আহমেদ ১২ ঘণ্টার জন্য প্যারোলে মুক্তি পেয়েছেন দীপু মনি অবশেষে বিএনপির রাষ্ট্রপতি পদে মনোনোয়ন পেলেন মির্জা ফখরুল ইসলাম দেশের সব বিমানবন্দরে নিরাপত্তা জোরদারের নির্দেশ রাষ্ট্রপতি নির্বাচন ২০ আগস্ট

নাগরিকদের যুক্তরাষ্ট্র ভ্রমণে বিরত থাকতে বললো রাশিয়া

  • আপলোড সময় : ১২-১২-২০২৪ ১১:২১:৫১ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ১২-১২-২০২৪ ১১:২১:৫১ পূর্বাহ্ন
নাগরিকদের যুক্তরাষ্ট্র ভ্রমণে বিরত থাকতে বললো রাশিয়া
সিরিয়া ইস্যুতে যুক্তরাষ্ট্র ও পশ্চিমাদের সঙ্গে রাশিয়ার নতুন করে টানাপোড়েন শুরু হয়েছে। এরই মধ্যে বাশার আল-আসাদের পতনের জন্য যুক্তরাষ্ট্রের সমালোচনা করেছে মস্কো। এবার নিজেদের নাগরিকদের যুক্তরাষ্ট্র ও অন্যান্য পশ্চিমাদেশে ভ্রমণ থেকে বিরত থাকতে নির্দেশনা দিয়েছে পুতিন প্রশাসন।রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রণালয়ের মুখপাত্র মারিয়া জাখারোভা সতর্কতা জারি করে বলেন, যুক্তরাষ্ট্রের সঙ্গে খারাপ সম্পর্কের কারণে ভুক্তভোগী হতে পারে রুশরা।যুক্তরাষ্ট্রের সঙ্গে রাশিয়ার জটিল সম্পর্কের কথা উল্লেখ করে তিনি বলেন, ব্যক্তি পর্যায়ে যুক্তরাষ্ট্র ভ্রমণ অত্যন্ত ঝুঁকিপূর্ণ।
মারিয়া জাখারোভা নিজেদের নাগরিকদের কানাডা ও ইউরোপের দেশগুলোতেও ভ্রমণ থেকে বিরত থাকতে বলেন।

অন্যদিকে যুক্তরাষ্ট্রও নিজেদের নাগরিকদের রাশিয়ায় ভ্রমণ থেকে বিরত থাকতে বলেছে। দেশটিতে মার্কিনিরা হয়রানি বা বন্দি হতে পারে বলেও সতর্ক করা হয়েছে।এদিকে সিরিয়ায় বর্তমানে যা ঘটছে তা যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের ষড়যন্ত্র বলে মন্তব্য করেছেন ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ খামেনি। এমনকি একটি প্রতিবেশী রাষ্ট্রও এক্ষেত্রে ভূমিকা পালন করেছে বলে দাবি করেন তিনি।বুধবার (১২ ডিসেম্বর) তেহরানে এক অনুষ্ঠানে খামেনি বলেন, সিরিয়ায় যা ঘটছে তা যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের কমান্ড রুমের ষড়যন্ত্র। এ ক্ষেত্রে কোনো সন্দেহ নেই, যার প্রমাণ আমাদের কাছে আছে।

সূত্র: আল-জাজিরা

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
প্রধানমন্ত্রীকে ট্রাম্পের চিঠি ‘বোয়িং আপনাকে হতাশ করবে না’; শিগগিরই সাক্ষাতের প্রত্যাশা

প্রধানমন্ত্রীকে ট্রাম্পের চিঠি ‘বোয়িং আপনাকে হতাশ করবে না’; শিগগিরই সাক্ষাতের প্রত্যাশা