ঢাকা , রবিবার, ২৩ অগাস্ট ২০২৬ , ৮ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
এডমিরাল পদে পদোন্নতি পেলেন নৌবাহিনী প্রধান খোন্দকার মিসবাহ উল আজীম রাষ্ট্রপতি হিসেবে শপথ নিলেন মির্জা ফখরুল বাংলাদেশের রাষ্ট্রপতি কী করতে পারেন, কী পারেন না? শপথ নিতে যাওয়া ৬ মন্ত্রী-প্রতিমন্ত্রী কে কোন মন্ত্রণালয়ে কারা মহাপরিদর্শকের বদলি নিয়ে অপপ্রচার, জাতিসংঘ মিশনে নতুন দায়িত্ব রাষ্ট্রপতির ক্ষমতা কতটুকু, বেতন–ভাতাসহ যেসব সুবিধা পান রাষ্ট্রপতি নির্বাচনে ভোট দেননি ৬ এমপি সংশোধন হবে সংবিধানের ৭০ অনুচ্ছেদ : স্বরাষ্ট্রমন্ত্রী সরাসরি ভোটের মুখোমুখি মির্জা ফখরুল ও অলি আহমেদ ১২ ঘণ্টার জন্য প্যারোলে মুক্তি পেয়েছেন দীপু মনি অবশেষে বিএনপির রাষ্ট্রপতি পদে মনোনোয়ন পেলেন মির্জা ফখরুল ইসলাম দেশের সব বিমানবন্দরে নিরাপত্তা জোরদারের নির্দেশ রাষ্ট্রপতি নির্বাচন ২০ আগস্ট শিক্ষার্থীদের সাথে উৎসবমুখর পরিবেশে ব্রাক্ষণবাড়িয়া জেলায় বইপড়া কর্মসূচীর শুভসূচনা। বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের অংশগ্রহণে সাহিত্য আড্ডা রং ফর্সাকারী ৮ ব্র্যান্ডের ক্রিমে বিপজ্জনক মাত্রায় ক্ষতিকর উপাদান থাকায় বিক্রিতে নিষেধাজ্ঞা অত্যাচারের ছবি যেন আর তুলতে না হয়, সেই সমাজ গড়তে হবে: আলাল ‘গুলশানের চামেলি’তে ভিন্ন রূপে এডলফ খান, অভিনয় করবেন যৌনকর্মীর দালাল চরিত্রে সারজিস-পাটোয়ারীসহ ১০ জনের বিরুদ্ধে থানায় অভিযোগ গুলশান থেকে সাবেক মন্ত্রী লতিফ সিদ্দিকী গ্রেফতার

অভিষেক অনুষ্ঠানে জিনপিংকে আমন্ত্রণ ট্রাম্পের

  • আপলোড সময় : ১২-১২-২০২৪ ১১:৩৬:১৫ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ১২-১২-২০২৪ ১১:৩৬:১৫ পূর্বাহ্ন
অভিষেক অনুষ্ঠানে জিনপিংকে আমন্ত্রণ ট্রাম্পের
নবনির্বাচিত মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প চীনা প্রেসিডেন্ট শি জিনপিংকে তার অভিষেক অনুষ্ঠানে যোগ দেয়ার জন্য আমন্ত্রণ জানিয়েছেন। বুধবার (১১ ডিসেম্বর) সিবিএস নিউজের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

প্রতিবেদন অনুযায়ী, ৫ নভেম্বর অনুষ্ঠিত মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনের পরপরই ট্রাম্পের পক্ষ থেকে শি জিনপিংকে আমন্ত্রণ জানানো হয়। তবে, চীনা প্রেসিডেন্ট এই আমন্ত্রণ গ্রহণ করেছেন কিনা, তা এখনও নিশ্চিত নয়। এ বিষয়ে ওয়াশিংটনে অবস্থিত চীনা দূতাবাস কোনো মন্তব্য করেনি।

শি জিনপিংয়ের সঙ্গে সুসম্পর্ক বজায় রাখার বিষয়ে ট্রাম্প এর আগে এনবিসি নিউজকে দেয়া এক সাক্ষাৎকারে বলেন, চলতি সপ্তাহেই তাদের মধ্যে যোগাযোগ হয়েছে।

যদি চীনের প্রেসিডেন্ট ট্রাম্পের অভিষেক অনুষ্ঠানে যোগ দেন, তবে এটি হবে নজিরবিহীন ঘটনা। কারণ, ট্রাম্প তার প্রশাসনের বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে চীনবিরোধী ব্যক্তিদের মনোনীত করেছেন। এর মধ্যে অন্যতম সিনেটর মার্কো রুবিও, যিনি পরবর্তী পররাষ্ট্রমন্ত্রী হিসেবে মনোনীত হয়েছেন।

এছাড়া নির্বাচনী প্রচারণায় ট্রাম্প চীনের ওপর শুল্ক আরোপসহ নানা কড়া পদক্ষেপ নেয়ার হুমকি দেন। তিনি ফেন্টানিল মাদকের চোরাচালান বন্ধে কঠোর পদক্ষেপ না নিলে চীনা পণ্যের ওপর অতিরিক্ত শুল্ক আরোপের কথা বলেন, যা ১০ শতাংশ থেকে ৬০ শতাংশ পর্যন্ত হতে পারে।

চীনের রাষ্ট্রীয় গণমাধ্যম এ বিষয়ে সতর্ক করে বলেছে, ফেন্টানিল ইস্যুতে অতিরিক্ত শুল্ক আরোপের পরিকল্পনা বিশ্বের দুই বৃহত্তম অর্থনীতির দেশকে ভয়াবহ বাণিজ্য যুদ্ধের দিকে ঠেলে দিতে পারে।

কমেন্ট বক্স
এডমিরাল পদে পদোন্নতি পেলেন নৌবাহিনী প্রধান খোন্দকার মিসবাহ উল আজীম

এডমিরাল পদে পদোন্নতি পেলেন নৌবাহিনী প্রধান খোন্দকার মিসবাহ উল আজীম