ঢাকা , বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬ , ২৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ব্যক্তিগত উদ্যোগে দেশের জন্য কাজ করা মানুষের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ: প্রধানমন্ত্রী অপারেশন ক্লিন হার্টের মতো কোনো বিশেষ কিছু করার পরিকল্পনা নেই: স্বরাষ্ট্রমন্ত্রী গাজীপুরে ওষুধ কারাখানার আগুন নিয়ন্ত্রণে যুক্তরাষ্ট্র থেকে আমদানি বাড়ছে, আরও সহায়তা আসা উচিত: অর্থমন্ত্রী দুর্গাপূজায় ৫ ট্রেনের সাপ্তাহিক বন্ধ বাতিল নিরাপদ খাদ্য পরীক্ষার ভ্রাম্যমাণ ল্যাব পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী টঙ্গীতে ওষুধ কারখানায় ভয়াবহ আগুন, নিয়ন্ত্রণে কাজ করছে ১২ ইউনিট ডেঙ্গুতে আরও ৯ মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৯৫৪ স্থানীয় সরকার নির্বাচন নিয়ে কোনো কলঙ্ক নিতে চায় না সরকার: প্রতিমন্ত্রী শাহে আলম বাংলাদেশের অর্থনৈতিক নীতির সাথে একমত বিশ্বব্যাংক: অর্থমন্ত্রী নিউইয়র্কে ড. ইউনূসকে হেনস্তা, ব্যবস্থা নেবে সরকার: তথ্য উপদেষ্টা নিউইয়র্ক বিমানবন্দরে হেনস্তার শিকার ড. ইউনূস ধর্ম নয়, নাগরিক হিসেবে সবার অধিকার নিশ্চিত করা আমার দায়িত্ব: প্রধানমন্ত্রী ঢাকা থেকে সৌদিগামী ৫১ ফ্লাইট বাতিল, ভোগান্তিতে ৫৪১৮ যাত্রী দিল্লির পরিস্থিতি নিয়ে বাংলাদেশ কোনো মন্তব্য করতে রা‌জি নয়: শামা ওবায়েদ গ্রামীন কল্যাণকে ৬৬৬ কোটি টাকা কর পরিশোধ করতে হবে অর্থনীতিতে নোবেল পেলেন রবার্ট হল ও মাইকেল উডওয়ার্ড রোহিঙ্গাদের দীর্ঘ অবস্থানে অর্থনীতি ও পরিবেশে চাপ বাড়ছে: প্রধানমন্ত্রী নভেম্বরের প্রথম সপ্তাহে কক্সবাজার আন্তর্জাতিক বিমানবন্দরের উদ্বোধন সারাদেশে দুইদিন এলপিজি বিক্রি বন্ধ ঘোষণা

শৈত্যপ্রবাহ শুরু কবে জানাল আবহাওয়া অফিস

  • আপলোড সময় : ১২-১২-২০২৪ ১১:৪২:৪৩ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ১২-১২-২০২৪ ১১:৪২:৪৩ পূর্বাহ্ন
শৈত্যপ্রবাহ শুরু কবে জানাল আবহাওয়া অফিস

রাজধানীতে হঠাৎ করেই শীতের প্রকোপ বেড়ে গেছে। ঘনকুয়াশার সঙ্গে হিমেল বাতাস নগরজীবনে ঠাণ্ডার কষ্ট বাড়িয়েছে। এদিকে দেশের বিভিন্ন জেলায় চলছে হাঁড় কাঁপানো শীত। কুয়াশার কারণে সূর্যের দেখা মিলছে না, আর আবহাওয়া অফিস জানিয়েছে যে শীতের তীব্রতা আগামী চারদিনে আরও বাড়বে।

বৃহস্পতিবার সকাল ৮টায়, সাধারণত এ সময় সূর্যের আলো দেখা গেলেও আজ ঢাকায় কুয়াশার চাদরে ঢাকা ছিল চারদিক। শীতের প্রকোপে নগরবাসী বিপাকে পড়েছেন, বিশেষত স্বল্প ও নিম্ন আয়ের মানুষ। কেউ চায়ের দোকানে উষ্ণতার খোঁজ করছেন, কেউবা আগুন জ্বালিয়ে হাত-পা গরম করছেন।

বাতাসে আর্দ্রতা বেড়ে যাওয়ায় বেলা ১১টা পর্যন্তও কুয়াশায় ঢাকা ছিল নগরীর অনেক এলাকা। আবহাওয়ার পূর্বাভাস অনুযায়ী, দুপুরের আগে সূর্যের দেখা মিলবে না। মৌসুমি বায়ুপ্রবাহের কারণে উষ্ণতা কমেছে, শীতের অনুভূতিও বেড়েছে। আবহাওয়াবিদদের মতে, এই ধারা আরও চার থেকে পাঁচদিন স্থায়ী হবে।

আবহাওয়া অধিদপ্তরের আবহাওয়াবিদ শাহনাজ সুলতানা বলেন, "শীতের প্রকোপ আরও বাড়বে। আগামী শনি বা রোববার থেকে সারা দেশে মৃদু শৈত্যপ্রবাহ শুরু হতে পারে। ঢাকাসহ দেশের উত্তরাঞ্চলে নিয়মিত কুয়াশা থাকবে।"

বৃহস্পতিবার সকালে ঢাকার তাপমাত্রা ছিল ১৪.৫ ডিগ্রি সেলসিয়াস, আর বাতাসে আর্দ্রতার পরিমাণ রেকর্ড করা হয়েছে ৯৩ শতাংশ। দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে চুয়াডাঙ্গার দর্শনায়, যা ছিল ১০.২ ডিগ্রি সেলসিয়াস।

শীতের এমন পরিস্থিতি বিশেষ করে খেটে খাওয়া মানুষদের জন্য বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে। জীবনযাত্রা স্বাভাবিক রাখতে এদের অনেকেই বিভিন্নভাবে উষ্ণতা খুঁজছেন।


কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
শিশুর সময় ধারণা: ছোটবেলা থেকেই সময়কে চিনতে শেখা

শিশুর সময় ধারণা: ছোটবেলা থেকেই সময়কে চিনতে শেখা