ঢাকা , বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬ , ১৭ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
প্রধানমন্ত্রীকে ট্রাম্পের চিঠি ‘বোয়িং আপনাকে হতাশ করবে না’; শিগগিরই সাক্ষাতের প্রত্যাশা আমরা তো ওই রাজনৈতিক দল না, যে নিশি রাতের ভোট করব : ধর্ম প্রতিমন্ত্রী কোনো চাপ নয়, চাহিদার কারণে যুক্তরাষ্ট্র থেকে বোয়িং কেনা হচ্ছে সীমান্তে ডিজিটাল সার্ভিল্যান্স ও থার্মাল ড্রোনে নজরদারি করা হবে রাষ্ট্রপতির সঙ্গে চীনের রাষ্ট্রদূতের সাক্ষাৎ, সফরের আমন্ত্রণ চাঁপাইনবাবগঞ্জে গোসলে নেমে একসঙ্গে ৫ শিশুর মৃত্যু নেপাল-তিব্বত সীমান্তে ফের বন্যার আশঙ্কা : উদ্ধারকাজ স্থগিত করল চীন এডমিরাল পদে পদোন্নতি পেলেন নৌবাহিনী প্রধান খোন্দকার মিসবাহ উল আজীম রাষ্ট্রপতি হিসেবে শপথ নিলেন মির্জা ফখরুল বাংলাদেশের রাষ্ট্রপতি কী করতে পারেন, কী পারেন না? শপথ নিতে যাওয়া ৬ মন্ত্রী-প্রতিমন্ত্রী কে কোন মন্ত্রণালয়ে কারা মহাপরিদর্শকের বদলি নিয়ে অপপ্রচার, জাতিসংঘ মিশনে নতুন দায়িত্ব রাষ্ট্রপতির ক্ষমতা কতটুকু, বেতন–ভাতাসহ যেসব সুবিধা পান রাষ্ট্রপতি নির্বাচনে ভোট দেননি ৬ এমপি সংশোধন হবে সংবিধানের ৭০ অনুচ্ছেদ : স্বরাষ্ট্রমন্ত্রী সরাসরি ভোটের মুখোমুখি মির্জা ফখরুল ও অলি আহমেদ ১২ ঘণ্টার জন্য প্যারোলে মুক্তি পেয়েছেন দীপু মনি অবশেষে বিএনপির রাষ্ট্রপতি পদে মনোনোয়ন পেলেন মির্জা ফখরুল ইসলাম দেশের সব বিমানবন্দরে নিরাপত্তা জোরদারের নির্দেশ রাষ্ট্রপতি নির্বাচন ২০ আগস্ট

কুয়াশার চাদরে ঢাকা পড়েছে রাজধানী থেকে পুরো উত্তরাঞ্চল

  • আপলোড সময় : ১২-১২-২০২৪ ১১:৪৫:১২ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ১২-১২-২০২৪ ১১:৪৫:১২ পূর্বাহ্ন
কুয়াশার চাদরে ঢাকা পড়েছে রাজধানী থেকে পুরো উত্তরাঞ্চল
শীতের তীব্রতা বাড়ার সঙ্গে সঙ্গে দেশের বিভিন্ন অঞ্চলে কুয়াশার ঘনত্বও বাড়ছে। বিশেষ করে দেশের উত্তরাঞ্চল ও মধ্যাঞ্চলে মাঝরাত এবং ভোর থেকে সকাল পর্যন্ত ঘন কুয়াশা পড়ছে। ফলে বৃহস্পতিবার (১২ ডিসেম্বর) সকাল ৯টা পর্যন্ত যশোর থেকে ঢাকা হয়ে উত্তরাঞ্চল পর্যন্ত পুরো এলাকাই কুয়াশাচ্ছন্ন হয়ে আছে।বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তরের আবহাওয়াবিদ শাহনাজ সুলতানা এসব তথ্য জানিয়েছেন।

তিনি বলেন, উত্তরাঞ্চলের কয়েকটি বিভাগের বিভিন্ন এলাকার তাপমাত্রা ১২-১৫ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে ওঠানামা করছে। শৈত্যপ্রবাহ না হলেও তাপমাত্রা এর কাছাকাছি নামতে পারে। আজ কুয়াশার ঘনত্ব কিছুটা বেশি। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে ঢাকা এবং আশপাশের এলাকায় এর প্রভাব কমলেও উত্তরাঞ্চলে দিনভর কুয়াশাচ্ছন্ন পরিবেশ থাকার সম্ভাবনা রয়েছে।

এর আগে, বুধবার রাতে আবহাওয়া অধিদপ্তরের ৭২ ঘণ্টার আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, আগামী ৩ দিন অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ সারা দেশের আবহাওয়া শুষ্ক থাকতে পারে।তবে এই সময়ের মধ্যে শেষরাত থেকে সকাল পর্যন্ত দেশের উত্তর-উত্তর পূর্বাংশের কোথাও কোথাও মাঝারি থেকে ঘন কুয়াশা এবং অন্যত্র হালকা থেকে মাঝারি ধরনের কুয়াশা পড়তে পারে।

একইসঙ্গে বৃহস্পতিবার (১২ ডিসেম্বর) সারা দেশে রাতের এবং দিনের তাপমাত্রা সামান্য হ্রাস পেতে পারে। এছাড়া শুক্রবার (১৩ ডিসেম্বর) সারা দেশে রাতের এবং দিনের তাপমাত্রা ১-২ ডিগ্রি সেলসিয়াস কমতে পারে বলেও জানানো হয়েছে।

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
প্রধানমন্ত্রীকে ট্রাম্পের চিঠি ‘বোয়িং আপনাকে হতাশ করবে না’; শিগগিরই সাক্ষাতের প্রত্যাশা

প্রধানমন্ত্রীকে ট্রাম্পের চিঠি ‘বোয়িং আপনাকে হতাশ করবে না’; শিগগিরই সাক্ষাতের প্রত্যাশা