ঢাকা , শনিবার, ১৮ জুলাই ২০২৬ , ৩ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
মোজাফফরের বিষয়টি খতিয়ে দেখছে সেনাবাহিনী: স্বরাষ্ট্রমন্ত্রী নতুন সংসদের প্রতি মানুষের প্রত্যাশা অনেক : ডেপুটি স্পিকার ক্ষমতায় যেতে তারা জুলাইকে ব্যবহার করতে চায়: বিএনপি মহাসচিব আগামী সপ্তাহে ৭ জেলায় বন্যার আভাস ঠান্ডা মাথায় রাষ্ট্রপতি জিয়াকে প্রথম গুলিটি করেন মোজাফফর! মুছে ফেলেছিলেন আসল পরিচয়, শেষ মুহূর্তে যেভাবে ধরা খেলেন জিয়ার খুনি মোজাফফর! চট্টগ্রাম সার্কিট হাউজের সেই কালরাতে মেজর মোজাফফরের যে ভূমিকা ছিল জিয়াউর রহমান হত্যাকাণ্ডের আসামি মোজাফফর সেনা হেফাজতে আর্জেন্টিনা ইংল্যান্ড ম্যাচ ঘিরে অতিরিক্ত পুলিশ মোতায়েন আর্জেন্টিনা-ইংল্যান্ড ম্যাচে জিতবে কে, জানাল সুপার কম্পিউটার ঢাকা-চট্টগ্রামসহ ১৩ জেলায় শিক্ষার্থীদের বিক্ষোভ দ্য ইন্টারন্যাশনাল অ্যারিয়াল ফটোগ্রাফার অব দ্য ইয়ার আজিম খান রনি বাউল আব্দুল করিম শাহ্: লালনগীতির আদি সুরের সাধক টানা বৃষ্টির পর রাজধানীতে মিলেছে সূর্যের দেখা, বাড়তে পারে তাপমাত্রা মডেল মসজিদ প্রকল্পের ব্যয় কীভাবে বেড়েছে, তা তদন্তের নির্দেশ দেওয়া হবে: সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী নেপালে তরুণ প্রজন্মের নিশানায় প্রধানমন্ত্রী বালেন শাহ বৃহস্পতিবার থেকে আবারও শুরু হতে পারে অতিভারী বর্ষণ জলাবদ্ধতা কিছুটা কমলেও দুর্ভোগ কাটেনি রাজধানীবাসীর আইএমএফের নতুন ঋণ কর্মসূচির নীতিমালা নিয়ে আলোচনা চলছে: অর্থমন্ত্রী হামের উপসর্গ নিয়ে আরও ১ প্রাণহানি, আক্রান্ত ১০০৯

তামিলনাড়ুতে হাসপাতালে আগুন, শিশুসহ ৬ জনের মৃত্যু

  • আপলোড সময় : ১৩-১২-২০২৪ ০৯:২৩:৩৭ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ১৩-১২-২০২৪ ০৯:২৩:৩৭ পূর্বাহ্ন
তামিলনাড়ুতে হাসপাতালে আগুন, শিশুসহ ৬ জনের মৃত্যু
ভারতের তামিলনাড়ুতে একটি বেসরকারি হাসপাতালে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে এক শিশুসহ ৬ জনের মৃত্যু হয়েছে। গতকাল বৃহস্পতিবার রাত ৮টার দিকে তামিলনাড়ুর দিন্দিগুল শহরের ত্রিচি রোডে অবস্থিত সিটি হাসপাতালে এ ঘটনা ঘটে।হিন্দুস্থান টাইমস বাংলার এক প্রতিবেদনে বলা হয়, উদ্ধারকাজ চলাকালে হাসপাতালের লিফটে এক শিশুসহ ৬ জনকে অচেতন অবস্থায় পাওয়া যায়। পরে তাদের উদ্ধার করে দ্রুত নিকটবর্তী হাসপাতালে পাঠানো হলে চিকিৎসকরা মৃত ঘোষণা করেন। 

জানা যায়, ধোঁয়ার কারণে নিশ্বাস বন্ধ হয়ে ৬ জনের মৃত্যু হয়েছে। তবে এরই মধ্যে সেই হাসপাতাল থেকে ৩০ জন রোগীকে নিরাপদে উদ্ধার করতে সক্ষম হয় দমকল বাহিনী। উদ্ধার হওয়া রোগীদের সেখান থেকে নিয়ে গিয়ে সরকারি জেলা হাসপাতালে ভর্তি করা হয়েছে।
এ ঘটনায় দিন্দিগুলের জেলা প্রশাসক এমএন পুঙ্গোডি বার্তাসংস্থা এএনআই-কে বলেন, যে হাসপাতালে আগুন লেগেছিল, সেখান থেকে রোগীদের উদ্ধার করে অন্য সরকারি হাসপাতালে ভর্তি করা হয়েছে।এদিকে পুলিশের প্রাথমিক তদন্তে জানা গিয়েছে, এই অগ্নিকাণ্ড শর্টসার্কিটের কারণে হয়ে থাকতে পারে।এর আগে গত নভেম্বর মাসে উত্তর প্রদেশের ঝাঁসির মহারানি লক্ষ্মীবাঈ মেডিক্যাল কলেজের নবজাতকদের জন্য নির্ধারিত আইসিইউ বিভাগে আগুন লেগেছিল। সেই আগুনে অন্তত ১১ জন নবজাতকের মৃত্যু হয়েছিল। এছাড়াও ১৬ জন এই অগ্নিকাণ্ডে আহত হয়েছিলেন।

কমেন্ট বক্স
প্রতিবেদকের তথ্য

সর্বশেষ সংবাদ
ইসরায়েলকে হারানোর ম্যাচের আয় ফিলিস্তিনিদের দিল নরওয়ে

ইসরায়েলকে হারানোর ম্যাচের আয় ফিলিস্তিনিদের দিল নরওয়ে