ঢাকা , বুধবার, ০৭ অক্টোবর ২০২৬ , ২২ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
১ ডিসেম্বর থেকে দেশব্যাপী পরিবার পরিকল্পনার বৃহৎ ক্যাম্পেইন শুরু: স্বাস্থ্যমন্ত্রী এবছর রসায়নে যৌথভাবে নোবেল পেলেন ফ্রান্সের হেনরি কাগান ও জাপানের কেনসো সোয়াই একনেক সভায় ১৬ হাজার ২০৭ কোটি টাকার ১৩ প্রকল্প অনুমোদন ১৭ অক্টোবরের ছুটি বাতিল, প্রজ্ঞাপন জারি এয়ারবাসের ১০ উড়োজাহাজ কেনার চুক্তি আজ কেন্দ্রীয় ব্যাংকের হস্তক্ষেপে ৩০ ব্যাংকের এটিএমসহ ডিজিটাল সেবা চালু দুই কোটি শিশু টিকা পেয়েছে, আরও পাবে ৩৫ লাখ: স্বাস্থ্য প্রতিমন্ত্রী অনুমোদনের অপেক্ষায় রামপালে ৪৪২ মেগাওয়াটের সৌরবিদ্যুৎকেন্দ্র জোড়া অ্যাসিস্টে বিদায়ী ম্যাচ স্মরণীয় করে রাখলেন মেসি ডেঙ্গুতে একদিনে সর্বোচ্চ ১০ জনের মৃত্যু  প্রধান শিক্ষক নিয়োগে ভাইভা নিতে আইনি বাধা নেই এবছর পদার্থে নোবেল পেলেন ফ্রান্সিস হ্যালজেন ফ্যামিলি কার্ডে সাড়ে ২৮ লাখ মানুষ দারিদ্র্য থেকে মুক্ত হতে পারে: বিশ্বব্যাংক চার দিনের সফরে জাপান যাচ্ছেন প্রধানমন্ত্রী নির্ধারিত দামে এলপিজি না মিললে প্রয়োজনীয় ব্যবস্থা নেবে সরকার: তথ্য উপদেষ্টা ১৫০ বাংলাদেশিকে কাশ্মীর থেকে আটকের দাবি ভারতের ঢাকায় লটারির মাধ্যমে ১৮ সাব-রেজিস্ট্রার বদলি শিশুদের প্রতিভা বিকাশের সুযোগ দিলে দেশের ভিত্তি মজবুত হবে: প্রধানমন্ত্রী দুর্গাপূজায় মিলছে টানা ৫ দিনের ছুটি ডেঙ্গুতে ৯ জনের প্রাণহানি, হাসপাতালে ১৯০২

ট্রাম্পের বিজয় উদ্‌যাপনের অনুষ্ঠান শুরু কোরআন তেলাওয়াতের মাধ্যমে

  • আপলোড সময় : ১৩-১২-২০২৪ ০২:০৯:৫৫ অপরাহ্ন
  • আপডেট সময় : ১৩-১২-২০২৪ ০২:০৯:৫৫ অপরাহ্ন
ট্রাম্পের বিজয় উদ্‌যাপনের অনুষ্ঠান শুরু কোরআন তেলাওয়াতের মাধ্যমে
মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে ডোনাল্ড ট্রাম্পের বিজয়ে হলিডে পার্টি হয়েছে যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে। স্থানীয় সময় বুধবার কুইন্স কাউন্টি রিপাবলিকান পার্টির আয়োজনে অনুষ্ঠান শুরু হয় পবিত্র কোরআন তেলাওয়াতের মধ্য দিয়ে। ট্রাম্প ভক্তদের আশা, অদূর ভবিষ্যতে নিউইয়র্ক অঙ্গরাজ্য রিপাবলিকানদের দখলে থাকবে।নির্বাচনে ঐতিহাসিক বিজয়ের পর এখন মার্কিন প্রেসিডেন্ট হিসেবে ডোনাল্ড ট্রাম্পের হোয়াইট হাউসে আগমনের অপেক্ষা। ২০ জানুয়ারি সেই দিন। চারদিকে সাজসাজ রবের প্রস্তুতি।এরই মধ্যে নিউইয়র্কে কুইন্স কাউন্টি রিপাবলিকান পার্টির আয়োজনে হলো হলিডে পার্টি। বুধবার রিডজ উডে এই আয়োজনের শুরু হয় পবিত্র কোরআন তেলাওয়াতের মাধ্যমে। অভাবনীয় বিরল এ ঘটনায় মুগ্ধতা প্রকাশ করেছেন অনেকে। 

 আয়োজকরা জানান, এমন ঘটনা বছর দশেক আগেও কল্পনা করা যায়নি। এবার মুসলমান, হিন্দু নির্বিশেষে স্প্যানিশ, বাংলাদেশি, ভারতীয় সবাই ট্রাম্পকে ভোট দিয়েছেন। আয়োজকরা আশা প্রকাশ করেন, দ্রুতই ডেমোক্র্যাট এই অঙ্গরাজ্যটিও রিপাবলিকানরা দখল করে নেবে।
 অনুষ্ঠানে বিভিন্ন কমিউনিটির দুই শতাধিক বিশিষ্ট ব্যক্তি অংশ নেন। শেষে অন্যান্য ভাষার পাশাপাশি বাংলা সংগীত পরিবেশন করেন শিল্পীরা। 

উল্লেখ্য, ২০ জানুয়ারি ক্ষমতার মসনদে আবারও বসতে যাচ্ছেন ডোনাল্ড ট্রাম্প। ক্ষমতায় গিয়ে তিনি যুক্তরাষ্ট্রকে কতটা মহান করে তুলতে পারেন, যেমনটা তিনি বলেছেন ‘মেইক আমেরিকা গ্রেট এগেইন’-সেটাই এখন দেখার অপেক্ষা।

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
রোহিঙ্গারা অধিকার চায়, দান নয়: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

রোহিঙ্গারা অধিকার চায়, দান নয়: পররাষ্ট্র প্রতিমন্ত্রী