ঢাকা , শুক্রবার, ১৫ মে ২০২৬ , ১ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
বাংলাদেশের কাছে হারের পর আইসিসির বড় শাস্তির কবলে পাকিস্তান ক্যানসারের জন্য বিশ্ববিদ্যালয়ের শিক্ষকতা ছেড়েছিলেন নাসরিন, মারা গেলেন হজে গিয়ে বিচ্ছেদের কথা জানালেন মৌনী দুই মাসের মধ্যে চালু হচ্ছে প্রবাসী কার্ড ওয়ানডেতে ফেরার প্রস্তাবে যা বললেন মুশফিক প্রেমিককে দিয়ে বাবার বাড়িতেই ডাকাতি করালেন তরুণী পাকিস্তানে আত্মঘাতী বোমা হামলায় নিহত ৮ সেনাসদস্য দেশে হামের চেয়ে প্রতিদিন নিউমোনিয়ায় মৃত্যু বেশি কমলো সোনার দাম বিজেপির বিতর্কিত আদেশ বাতিল, কর্ণাটকে পরা যাবে হিজাব বিয়ের সানাইয়ের বদলে রাঙ্গুনিয়ায় শোকের মাতম: ওমানে গাড়ির ভেতর থেকে বাংলাদেশি ৪ ভাইয়ের মরদেহ উদ্ধার গ্যাসের লিকেজে বিস্ফোরণ, বাবা ও ৩ ভাইবোনের পর মারা গেলেন মা কিস্তির চাপে স্বর্ণের দুল ছিনিয়ে নিতে গিয়ে গৃহিণীকে হত্যা করে রাজমিস্ত্রি: পিবিআই সাবেক অধিনায়ক মাশরাফীকে নিয়ে সারজিস আলমের ফেসবুক পোস্ট ধর্ষণের অভিযোগে ইমামের যাবজ্জীবন কারাদণ্ড অনিয়ন্ত্রিত স্ক্রিন শিশুদের জন্য বড় ক্ষতি ঈদুল আজহা কবে, জানাল আমিরাত দুপুরের মধ্যে যেসব জেলায় ঝড় ও ভারি বৃষ্টির আভাস অর্থনৈতিক সঙ্কট, প্রেসিডেন্টের পদত্যাগের দাবিতে উত্তাল বলিভিয়া সভাপতি-সম্পাদকসহ ১৪ পদের ১৩টিতে বিএনপির জয়-সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির নির্বাচন

বোমা মেরে ভারতের কেন্দ্রীয় ব্যাংক উড়িয়ে দেয়ার হুমকি

  • আপলোড সময় : ১৩-১২-২০২৪ ০২:১৬:৪০ অপরাহ্ন
  • আপডেট সময় : ১৩-১২-২০২৪ ০২:১৬:৪০ অপরাহ্ন
বোমা মেরে ভারতের কেন্দ্রীয় ব্যাংক উড়িয়ে দেয়ার হুমকি
ভারতের কেন্দ্রীয় ব্যাংকে বোমা হামলার হুমকি দেয়া হয়েছে। বৃহস্পতিবার (১৩ ডিসেম্বর) বিকেলে রিজার্ভ ব্যাংক অব ইন্ডিয়ার (আরবিআই) অফিসিয়াল ওয়েবসাইটে পাঠানো এক ই-মেইলে এ হুমকি দেয়া হয়। এ নিয়ে এক মাসেরও কম সময়ের মধ্যে দ্বিতীয়বার এই হুমকি দেয়া হলো।শুক্রবার এনডিটিভির এক প্রতিবেদনে বলা হয়েছে, রুশ ভাষায় লেখা ই-মেলটি আরবিআই-এর অফিসিয়াল ওয়েবসাইটে পাঠানো হয়েছে।বিষয়টি নিয়ে এরই মধ্যে অভিযোগ জানিয়েছে আরবিআই কর্তৃপক্ষ। অভিযোগের ভিত্তিতে অজ্ঞাতপরিচয় ব্যক্তিদের বিরুদ্ধে একটি মামলা রুজু করেছে মুম্বাই পুলিশ।স্থানীয় মাতা রমাবাই মার্গ (এমআরএ মার্গ) থানায় এই অভিযোগ দায়ের করা হয়েছে। মুম্বাই পুলিশ ইতিমধ্যেই ঘটনার তদন্ত শুরু করেছে।এর আগে গত ১৬ নভেম্বরে আরবিআই কাস্টমার কেয়ার ডিপার্টমেন্টে বোমা হামলা হুমকি দেয়া হয়।এদিকে ভারতের দিল্লির কয়েকটি স্কুলে ফের বোমা হামলার হুমকির খবর পাওয়া গেছে। ই-মেইলের মাধ্যমে এসব হুমকি দেয়া হয়েছে। এ নিয়ে এক সপ্তাহে দুই দফায় দিল্লির স্কুলে বোমা হামলার হুমকির ঘটনা ঘটলো।এনডিটিভির প্রতিবেদনে বলা হয়েছে, স্থানীয় সময় শুক্রবার দিল্লির অন্তত ৬টি স্কুলে বোমা হামলার হুমকি দেয়া হয়েছে। এর মধ্যে দিল্লি পাবলিক স্কুল, সালওয়ান স্কুল, মডার্ন স্কুল ও ক্যামব্রিজ স্কুল অন্যতম।
 
বোমা হামলার হুমকির পর স্কুলগুলোতে আতঙ্ক ছড়িয়ে পড়ে। নিরাপত্তা বিবেচনায় শিক্ষার্থীদের আজ স্কুলে না পাঠাতে অভিভাবকদের জানায় স্কুল কর্তৃপক্ষ।এর আগে গত ৯ ডিসেম্বরে দিল্লির ৪০টির বেশি স্কুলে বোমা হামলার হুমকি দেয়া হয়েছিল। স্কুল কর্তৃপক্ষ বিষয়টি পুলিশকে সঙ্গে সঙ্গে অবহিত করে।

কমেন্ট বক্স
ক্যানসারের জন্য বিশ্ববিদ্যালয়ের শিক্ষকতা ছেড়েছিলেন নাসরিন, মারা গেলেন হজে গিয়ে

ক্যানসারের জন্য বিশ্ববিদ্যালয়ের শিক্ষকতা ছেড়েছিলেন নাসরিন, মারা গেলেন হজে গিয়ে