ঢাকা , রবিবার, ৩১ মে ২০২৬ , ১৭ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
কমলো জেট ফুয়েলের দাম ৬৮৯ কোটি টাকার ইউরিয়া-ডিএপি সার কেনার অনুমোদন দিল সরকার ঈদযাত্রার শুরুতেই সড়কে মৃত্যু ১২, ভয়াবহ দুর্ঘটনার ছড়াছড়ি ৫ জেলায় রামিসা হত্যা মামলার বিচার শুরু ঈদের পর: আইনমন্ত্রী হামে শিশুমৃত্যু ৫০০ ছাড়াল,বেশি গুরুতর ঢাকা বিভাগ জাতীয় সাইবার ড্রিল ২০২৬-এ চ্যাম্পিয়ন মিউচুয়াল ট্রাস্ট ব্যাংকের ‘সাইবারস্যাভি’ ২০২৬ বিশ্বকাপে বিদেশি কোচদের দাপট, শীর্ষে আর্জেন্টিনা ড্রোন হামলা প্রতিরোধে তেল ডিপোতে লোহার সুরক্ষা কাঠামো বসাচ্ছে আমিরাত ঝিনাইদহে এনসিপি নেতার ওপর হামলা: জামায়াতের তীব্র নিন্দা ও উদ্বেগ বাড্ডায় কাভার্ডভ্যানের ধাক্কায় অটোরিকশা চালকের মৃত্যু জুমার নামাজের পর মাদকাসক্ত ছেলের হাতে প্রাণ গেলো বৃদ্ধ বাবার আলোচিত রামিসা হত্যার বিচারের দাবিতে মিরপুর-১০ নম্বরে 'ব্লকেড কর্মসূচি' পাটগ্রাম সীমান্তে চোরাকারবারীদের লক্ষ্য করে বিজিবির গুলি এবারও বিনা টিকিটের যাত্রী ঠেকাতে কমলাপুরে বাঁশের বেড়া সিলেটে ছিনতাইকারীর ছুরিকাঘাতে প্রাণ হারালেন এক র‌্যাব সদস্য মুঠোফোনে এক চাপেই সর্বনাশ, মুহূর্তেই খালি ব্যাংক হিসাব ‘হানিমুন’-এর জন্য ৭৫ হাজার সাপ প্রতিবছর ভিড় করে কানাডার নারসিসে চট্টগ্রামে ৩ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগ, অভিযুক্তকে ধরতে গিয়ে পুলিশের ওপর হামলা পিআইসিইউ সংকটে চমেকে বাড়ছে শিশু মৃত্যুর শঙ্কা, দিশেহারা স্বজনরা ৮৩ দিনে গড়াল ইরানের ইন্টারনেট ব্ল্যাকআউট, বিশ্ব থেকে প্রায় বিচ্ছিন্ন দেশটি

জামিন মিলল আল্লু অর্জুনের

  • আপলোড সময় : ১৪-১২-২০২৪ ০৯:২৯:১০ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ১৪-১২-২০২৪ ০৯:৩০:৩৭ পূর্বাহ্ন
জামিন মিলল আল্লু অর্জুনের
হায়দারাবাদের ‘সন্ধ্যা থিয়েটার’-এ অনাকাঙ্ক্ষিত দুর্ঘটনার মামলায় পুলিশি জিজ্ঞাসাবাদের পর দক্ষিণী সিনেমার অভিনেতা আল্লু অর্জুনকে ১৪ দিনের বিচার বিভাগীয় হেফাজতের রায় দেন আদালত। তবে আদালতের এ রায়কে চ্যালেঞ্জ করে এফআইআর খারিজের আবেদন নিয়ে হাই কোর্টের দ্বারস্থ হন অভিনেতা। এ আবেদনের ভিত্তিতে অন্তর্বর্তী জামিন মঞ্জুর হয়েছে অভিনেতার।ভারতীয় সংবাদমাধ্যম টাইমস অব ইন্ডিয়ার প্রতিবেদন থেকে জানা যায়,হায়দারাবাদের ‘সন্ধ্যা থিয়েটার’-এ অনাকাঙ্ক্ষিত দুর্ঘটনার মামলায় পুলিশি জিজ্ঞাসাবাদের মুখোমুখি হন দক্ষিণী সিনেমার সুপারস্টার আল্লু অর্জুন। তার জবানবন্দি রেকর্ড করার পর আল্লু অর্জুনকে মেডিকেল চেকআপের জন্য ভারতের ওসমানিয়া গান্ধী হাসপাতালে স্থানান্তর করা হয়।এদিকে ‘সন্ধ্যা থিয়েটার’-এ অনাকাঙ্ক্ষিত দুর্ঘটনার মামলার (ভক্ত রেবতীর মৃত্যু) শুনানি হাইকোর্টে আজ শুক্রবার (১৩ ডিসেম্বর) অনুষ্ঠিত হয়। এ শুনানির পর আদালতে অভিনেতার ১৪ দিনের বিচার বিভাগীয় হেফাজতের রায় দেন।
 

তবে এ রায়ের বিরোধিতা করেন আল্লু অর্জুনের আইনজীবী। তিনি ‘সন্ধ্যা থিয়েটার’-এ অনাকাঙ্ক্ষিত দুর্ঘটনার মামলায় অভিনেতার বিরুদ্ধে আনা এফআইআর খারিজ আবেদন করেন। হাইকোর্টে এ আবেদন জানানো হলে তেলঙ্গানা হাই কোর্টের বিচারপতি জি শ্রীদেবীর বেঞ্চে অন্তর্বর্তী জামিন পান আল্লু অর্জুন।ভারতীয় সংবাদমাধ্যম দ্য হিন্দুর একটি প্রতিবেদন থেকে জানা যায়, ৫০ হাজার টাকার মুচলেকা দিয়ে জামিন পেয়েছেন দক্ষিণী এ তারকা।‘সন্ধ্যা থিয়েটার’-এ অনাকাঙ্ক্ষিত দুর্ঘটনার মামলায় অভিনেতা আল্লু অর্জুন ছাড়াও আরও দু’জনকে গ্রেফতার করে পুলিশ। তাদের মধ্যে রয়েছেন সন্ধ্যা থিয়েটারের মালিকও। সর্বশেষ তথ্য অনুযায়ী, বাকি অভিযুক্তদেরও অন্তর্বর্তী জামিন দিয়েছে হাই কোর্ট।

কমেন্ট বক্স
প্রতিবেদকের তথ্য

সর্বশেষ সংবাদ
কনডমের ব্র্যান্ড এ‍্যাম্বাসেডরের মাধ‍্যমে বাড়ছে সচেতনতা-স্বাস্থ্য সুরক্ষা, নকল পণ্য ঝুঁকি ও পরিবার পরিকল্পনায় কনডম ব্যবহারে নতুন মাত্রা

কনডমের ব্র্যান্ড এ‍্যাম্বাসেডরের মাধ‍্যমে বাড়ছে সচেতনতা-স্বাস্থ্য সুরক্ষা, নকল পণ্য ঝুঁকি ও পরিবার পরিকল্পনায় কনডম ব্যবহারে নতুন মাত্রা