ঢাকা , বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬ , ২৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ব্যক্তিগত উদ্যোগে দেশের জন্য কাজ করা মানুষের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ: প্রধানমন্ত্রী অপারেশন ক্লিন হার্টের মতো কোনো বিশেষ কিছু করার পরিকল্পনা নেই: স্বরাষ্ট্রমন্ত্রী গাজীপুরে ওষুধ কারাখানার আগুন নিয়ন্ত্রণে যুক্তরাষ্ট্র থেকে আমদানি বাড়ছে, আরও সহায়তা আসা উচিত: অর্থমন্ত্রী দুর্গাপূজায় ৫ ট্রেনের সাপ্তাহিক বন্ধ বাতিল নিরাপদ খাদ্য পরীক্ষার ভ্রাম্যমাণ ল্যাব পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী টঙ্গীতে ওষুধ কারখানায় ভয়াবহ আগুন, নিয়ন্ত্রণে কাজ করছে ১২ ইউনিট ডেঙ্গুতে আরও ৯ মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৯৫৪ স্থানীয় সরকার নির্বাচন নিয়ে কোনো কলঙ্ক নিতে চায় না সরকার: প্রতিমন্ত্রী শাহে আলম বাংলাদেশের অর্থনৈতিক নীতির সাথে একমত বিশ্বব্যাংক: অর্থমন্ত্রী নিউইয়র্কে ড. ইউনূসকে হেনস্তা, ব্যবস্থা নেবে সরকার: তথ্য উপদেষ্টা নিউইয়র্ক বিমানবন্দরে হেনস্তার শিকার ড. ইউনূস ধর্ম নয়, নাগরিক হিসেবে সবার অধিকার নিশ্চিত করা আমার দায়িত্ব: প্রধানমন্ত্রী ঢাকা থেকে সৌদিগামী ৫১ ফ্লাইট বাতিল, ভোগান্তিতে ৫৪১৮ যাত্রী দিল্লির পরিস্থিতি নিয়ে বাংলাদেশ কোনো মন্তব্য করতে রা‌জি নয়: শামা ওবায়েদ গ্রামীন কল্যাণকে ৬৬৬ কোটি টাকা কর পরিশোধ করতে হবে অর্থনীতিতে নোবেল পেলেন রবার্ট হল ও মাইকেল উডওয়ার্ড রোহিঙ্গাদের দীর্ঘ অবস্থানে অর্থনীতি ও পরিবেশে চাপ বাড়ছে: প্রধানমন্ত্রী নভেম্বরের প্রথম সপ্তাহে কক্সবাজার আন্তর্জাতিক বিমানবন্দরের উদ্বোধন সারাদেশে দুইদিন এলপিজি বিক্রি বন্ধ ঘোষণা

রোদে শুকাতে দিয়ে ছিলেন ককটেল, বিস্ফোরণে আহত ব্যক্তি হাসপাতালে

  • আপলোড সময় : ১৪-১২-২০২৪ ০৯:৩২:৩৩ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ১৪-১২-২০২৪ ১১:১৮:১৪ পূর্বাহ্ন
রোদে শুকাতে দিয়ে ছিলেন ককটেল, বিস্ফোরণে আহত ব্যক্তি হাসপাতালে
চাঁপাইনবাবগঞ্জে ককটেল বিস্ফোরণে হাফিজুর রহমান সুরুজ (৩৫) নামে এক ব্যক্তি আহত হয়েছেন।শুক্রবার (১৩ ডিসেম্বর) বিকেল সাড়ে ৩টার দিকে চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার ইসলামপুর ইউনিয়নের পেঁচিপাড়া গ্রামে এ ঘটনা ঘটে।
আহত সুরুজ ওই গ্রামের মৃত ভাদু শেখের ছেলে। ঘটনার পর থেকেই পরিবারের পুরুষ সদস্যরা পলাতক রয়েছেন।স্থানীয়রা জানান, আহত সুরুজ কিছু ককটেল রোদে শুকানোর জন্য বাড়ির ছাদে ফেলে রাখে। পরে ওইসব ককটেল তিনি সংরক্ষণ করার জন্য ব্যাগে করে নেয়ার চেষ্টা করছিলেন। এসময় ককটেল  বিস্ফোরিত হয়।পরে স্থানীয়রা আহত অবস্থায় সুরুজকে উদ্ধার করে চিকিৎসার জন্য ২৫০ শয্যা বিশিষ্ট চাঁপাইনবাবগঞ্জ জেলা হাসপাতালে নিয়ে যায়। অবস্থা গুরুতর হওয়ায় উন্নত চিকিৎসার জন্য তাকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
 
চাঁপাইনবাবগঞ্জ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রইস উদ্দিন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, এ ঘটনায় একজন আহত হয়েছে বলে জানা গেছে। তবে কিভাবে ককটেল বিস্ফোরণ সেটি নিশ্চিত হওয়া যায়নি। ককটেল বিস্ফোরণের আলামতও পাওয়া যায়নি।এ বিষয়ে তদন্ত করে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে বলেও জানান তিনি।

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
শিশুর সময় ধারণা: ছোটবেলা থেকেই সময়কে চিনতে শেখা

শিশুর সময় ধারণা: ছোটবেলা থেকেই সময়কে চিনতে শেখা