ঢাকা , শনিবার, ০১ অগাস্ট ২০২৬ , ১৭ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সারজিস-পাটোয়ারীসহ ১০ জনের বিরুদ্ধে থানায় অভিযোগ গুলশান থেকে সাবেক মন্ত্রী লতিফ সিদ্দিকী গ্রেফতার ‘স্কুটি নাকি গোল্ড?’ ক্যাম্পেইনের বিজয়ীদের পুরস্কৃত করল এসিআই-এর ফ্রিডম ব্র্যান্ড, বাড়ল ক্যাম্পেইনের মেয়াদ সংবিধান অনুযায়ী যথাসময়ে রাষ্ট্রপতি নির্বাচন হবে : মির্জা ফখরুল ১৫২২ পুলিশ সদস্যকে চাকরিতে পুনর্বহালের দাবিতে মানববন্ধন খিলক্ষেত থানা বিএনপির যুগ্ম আহ্বায়ক মশিউর রহমান বহিষ্কার দেশের ৬ অঞ্চলে ঝড়ের আভাস সার্ককে আরও গতিশীল করতে চায় বাংলাদেশ-মালদ্বীপ প্রেমের সম্পর্ক ছিন্ন না করায় মা-ভাই মিলে মেরে ফেলল তরুণীকে প্রধানমন্ত্রীর সঙ্গে নবনিযুক্ত নৌবাহিনী প্রধানের সৌজন্য সাক্ষাৎ হামের উপসর্গে আরও ৬ প্রাণহানি, সবাই ঢাকার অবশেষে পদত্যাগ করলেন ভারতের শিক্ষামন্ত্রী জামায়াত ফেরেশতাদের দল নয়, ভুল হতে পারে: শফিকুর রহমান মতিঝিলে মেট্রোরেলের নিচে বিস্ফোরক উদ্ধার ‘রাষ্ট্রপতি হিসেবে মির্জা ফখরুল সেরা প্রার্থী’-আসিফ নজরুল ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হলেন হাফিজ উদ্দিন আহমদ ২১ দিনে রেমিট্যান্স এলো ২ দশমিক ১৭ বিলিয়ন ডলার  প্রধানমন্ত্রী তারেক রহমানকে বিশেষ অতিথি হিসেবে নরেন্দ্র মোদির আমন্ত্রণ রাষ্ট্রপতির পদত্যাগের গুঞ্জন, সফর সংক্ষিপ্ত করে দেশে ফিরছেন স্পিকার নৌবাহিনী প্রধান হলেন খোন্দকার মিসবাহ উল আজীম

জর্ডানে বৃদ্ধাশ্রমে আগুন, নিহত ৬

  • আপলোড সময় : ১৪-১২-২০২৪ ০১:৩৬:২২ অপরাহ্ন
  • আপডেট সময় : ১৪-১২-২০২৪ ০১:৩৬:২২ অপরাহ্ন
জর্ডানে বৃদ্ধাশ্রমে আগুন, নিহত ৬
জর্ডানের রাজধানী আম্মানের একটি বৃদ্ধাশ্রমে আগুন লাগার ঘটনায় ছয়জন নিহত হয়েছে। এছাড়া আহত হয়েছে আরও ৬০ জন। এর মধ্যে পাঁচজনের অবস্থাই গুরুতর। রাষ্ট্রীয় প্রচারমাধ্যমে এ তথ্য নিশ্চিত করা হয়েছে। খবর এএফপির।সামাজিক উন্নয়ন বিষয়ক মন্ত্রী ওয়াফা বানি মুস্তাফাকে উদ্ধৃত করে সরকারি পেট্রা নিউজ এজেন্সি জানিয়েছে, শুক্রবার ভোরে বেসরকারি একটি বৃদ্ধাশ্রমের দ্বিতীয় তলায় আগুন লাগে।ওয়াফা বানি মুস্তাফা বলেন, আগুনে ছয়জন বয়স্ক ব্যক্তি নিহত হয়েছেন। এছাড়া গুরুতর আহত হয়েছেন পাঁচজন এবং আহত আরও ৫৫ জনের আঘাত তেমন গুরুতর নয়।

হোয়াইট বেডস সোসাইটির (আল-আসিরা আল-বায়দা) কেন্দ্রের ৮০ বর্গমিটার (৮৬৯ বর্গফুট) এলাকাজুড়ে আগুন ছড়িয়ে পড়ে বলে জানানো হয়। সে সময় ওই বৃদ্ধাশ্রমে ১১১ জন বাসিন্দা ছিলেন।সামাজিক উন্নয়ন বিষয়ক মন্ত্রী জানিয়েছেন, যাদের সেখান থেকে উদ্ধার করা হয়েছে তারা সবাই নিরাপদ রয়েছেন। কী কারণে এই দুর্ঘটনা ঘটেছে সে বিষয়টি তদন্ত করা হচ্ছে বলেও জানানো হয়।

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
সারজিস-পাটোয়ারীসহ ১০ জনের বিরুদ্ধে থানায় অভিযোগ

সারজিস-পাটোয়ারীসহ ১০ জনের বিরুদ্ধে থানায় অভিযোগ