ঢাকা , শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬ , ১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
বিমানের দাম্মাম ও রিয়াদগামী সব ফ্লাইট ১৮ অক্টোবর পর্যন্ত স্থগিত উন্মুক্ত হলো মালয়েশিয়ার শ্রমবাজার, কর্মী নিয়োগের ঘোষণা পরিবেশ রক্ষায় সবাইকে এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর ই-পার্লামেন্ট বিষয়ক প্রকল্প বাস্তবায়নে ১০ সদস্যের কমিটি কৃষিকে লাভজনক খাতে পরিণত করতে হবে: রাষ্ট্রপতি বিমানবন্দর-কমলাপুর মেট্রোরেলের প্যাকেজ-৩-এর ইউটিলিটি স্থানান্তর শুরু এ মাসেই স্বাস্থ্যসেবা মানুষের দোরগোড়ায় পৌঁছাতে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হচ্ছে: স্বাস্থ্যমন্ত্রী উত্তরায় ফের পোশাকশ্রমিকদের সড়ক অবরোধ, যান চলাচল বন্ধ ব্যক্তিগত উদ্যোগে দেশের জন্য কাজ করা মানুষের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ: প্রধানমন্ত্রী অপারেশন ক্লিন হার্টের মতো কোনো বিশেষ কিছু করার পরিকল্পনা নেই: স্বরাষ্ট্রমন্ত্রী গাজীপুরে ওষুধ কারাখানার আগুন নিয়ন্ত্রণে যুক্তরাষ্ট্র থেকে আমদানি বাড়ছে, আরও সহায়তা আসা উচিত: অর্থমন্ত্রী দুর্গাপূজায় ৫ ট্রেনের সাপ্তাহিক বন্ধ বাতিল নিরাপদ খাদ্য পরীক্ষার ভ্রাম্যমাণ ল্যাব পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী টঙ্গীতে ওষুধ কারখানায় ভয়াবহ আগুন, নিয়ন্ত্রণে কাজ করছে ১২ ইউনিট ডেঙ্গুতে আরও ৯ মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৯৫৪ স্থানীয় সরকার নির্বাচন নিয়ে কোনো কলঙ্ক নিতে চায় না সরকার: প্রতিমন্ত্রী শাহে আলম বাংলাদেশের অর্থনৈতিক নীতির সাথে একমত বিশ্বব্যাংক: অর্থমন্ত্রী নিউইয়র্কে ড. ইউনূসকে হেনস্তা, ব্যবস্থা নেবে সরকার: তথ্য উপদেষ্টা নিউইয়র্ক বিমানবন্দরে হেনস্তার শিকার ড. ইউনূস

জরুরি হোয়াটসঅ্যাপ চ্যাট ডিলিট করে ফেলেছেন? জেনে নিন কীভাবে ফেরাবেন

  • আপলোড সময় : ১৪-১২-২০২৪ ০১:৪৫:০৭ অপরাহ্ন
  • আপডেট সময় : ১৪-১২-২০২৪ ০১:৪৬:২৪ অপরাহ্ন
জরুরি হোয়াটসঅ্যাপ চ্যাট ডিলিট করে ফেলেছেন? জেনে নিন কীভাবে ফেরাবেন
হোয়াটসঅ্যাপে অনেকেই সময় নির্দিষ্ট করে দেন। মানে ‘ডিসঅ্যাপিয়ারিং মেসেজ’ ফিচার অন করে রাখেন। এতে নির্দিষ্ট সময় পর মেসেজ নিজে থেকেই ডিলিট হয়ে যায়। কিন্তু ভুলে যদি কেউ মেসেজ ডিলিট করে ফেলেন কিংবা ফোন বদলানোর সময় সব চ্যাট ডিলিট হয়ে যায়, তাহলে কী করবেন? হোয়াটসঅ্যাপে বেশ কিছু ইন বিল্ট টুল রয়েছে। যেমন গুগল ড্রাইভ বা আই ক্লাউডে ক্লাউড ব্যাকআপ কিংবা অ্যান্ড্রয়েড ইউজারদের জন্য স্টোরেজ অপশন। এছাড়া কিছু থার্ড পার্টি সফটওয়্যারও পাওয়া যায়। এর মাধ্যমে ডিলিট হয়ে যাওয়া ডেটা ফেরত পেতে পারেন ইউজার। গুগল ড্রাইভ বা আইক্লাউড থেকে ডিলিট হয়ে যাওয়া চ্যাট ফিরিয়ে আনার জন্য অ্যান্ড্রয়েড ইউজারদের প্রথমে সেটিংসে যেতে হবে। তারপর ক্লিক করতে হবে ‘চ্যাটস’ অপশনে। সেখানে চ্যাট ব্যাকআপ অপশনে গিয়ে গুগল ড্রাইভ চেক করতে হবে। হোয়াটসঅ্যাপ আনইনস্টল করে পুনরায় ইনস্টল করে ফোন নম্বর যাচাইয়ের পর প্রম্পট এলে রিস্টোর ট্যাপ করতে হবে। ডিলিট হওয়া সব চ্যাট ফের চলে আসবে। 
আইওএস ইউজারদের প্রথমে সেটিংসে যেতে হবে। তারপর ক্লিক করতে হবে ‘চ্যাটস’ অপশনে। এবার চ্যাট ব্যাকআপে গিয়ে আইক্লাউড ব্যাকআপ দেখতে হবে। হোয়াটসঅ্যাপ নতুন করে ইনস্টল করে চ্যাট হিস্ট্রি পুনরুদ্ধার করতে হবে।

লোকাল ব্যাকআপ থেকেও চ্যাট পুনরুদ্ধার করা সম্ভব। এই পদ্ধতিতে অ্যান্ড্রয়েড ইউজাররাই ডিলিটেড চ্যাট পুনরুদ্ধার করতে পারেন। এর জন্য প্রথমে ‘ফাইল ম্যানেজার’-এ যেতে হবে। তারপর হোয়াটসঅ্যাপে ক্লিক করে ডেটাবেসে ঢুকতে হবে। এখানে পছন্দের ফাইল শনাক্ত করে নাম বদলে রাখতে হবে ইউজারকে। তারপর হোয়াটসঅ্যাপ পুনরায় ইনস্টল করে সেটআপের সময় রিস্টোর অপশনে ক্লিক করলেই ডিলিট হওয়া সব চ্যাট চলে আসবে। অ্যান্ড্রয়েড বা আইওএসে হোয়াটসঅ্যাপ বিজনেস ইউজাররাও গুগল ড্রাইভ, আইক্লাউড বা লোকাল ব্যাকআপ থেকে একইভাবে ডিলিট হয়ে যাওয়া চ্যাট পুনরায় ফিরিয়ে আনা যায়। তবে বিজনেস চ্যাটের ব্যাকআপ অ্যাকটিভ রাখতে হবে।

এই পদ্ধতিতে কাজ না হলে ডিলিট হওয়া হোয়াটসঅ্যাপ চ্যাট পুনরুদ্ধারের জন্য থার্ড পার্টি টুলসের সাহায্য নিতে হবে। এর জন্য স্ক্যান অপশন অন করে টুল যেভাবে বলবে সেভাবে এগোতে হবে। তবে গুগল প্লে স্টোর বা নির্ভরযোগ্য প্ল্যাটফর্ম থেকে বিশ্বস্ত থার্ড পার্টি টুল ডাউনলোডের পরামর্শ দেন টেক বিশেষজ্ঞরা। না হলে হিতে বিপরীত হতে পারে। কারণ অজানা অচেনা টুলসে ম্যালওয়্যার বা ভাইরাস আক্রমণের ঝুঁকি থাকে।

জেনে নিন

হোয়াটসঅ্যাপে ডিলিটেড চ্যাট পুনরুদ্ধারের সময় কয়েকটা জিনিস  মনে রাখা জরুরি। অ্যান্ড্রয়েডের জন্য গুগল ড্রাইভ এবং আইওএসের জন্য আইক্লাউডের মতো প্ল্যাটফর্মে নিয়মিত ব্যাকআপ রাখতে হবে। হোয়াটসঅ্যাপের সেটিংস থেকেই এই ব্যাকআপগুলো অ্যাক্সেস করা যায়।প্রয়োজন অনুযায়ী অটোমেটিক ব্যকআপ চালু রাখতে হবে। সেটা প্রতিদিন হতে পারে কিংবা সাপ্তাহিক বা মাসিক। এতে ডেটা সুরক্ষিত থাকবে। ডিলিট করা চ্যাট পুনরুদ্ধারের সময় কাজে লাগবে। যদি ইউজার ভুলে কোনও চ্যাট ডিলিট করে ফেলেন তাহলে দ্রুত পদক্ষেপ করতে হবে। মাথায় রাখতে হবে, যত তাড়াতাড়ি পুনরুদ্ধারের চেষ্টা করা হবে, সাফল্যের সম্ভাবনা তত বাড়বে। বেশি দেরি করলে নতুন তথ্য ডিলিটেড ডেটায় ওভাররাইট হয়ে যেতে পারে। 
টেক বিশেষজ্ঞরা বলছেন, চ্যাট ডিলিট করার বদলে আর্কাইভ করে রাখা উচিত। বিশেষ করে যেসব চ্যাট সবসময় অ্যাক্সেসের প্রয়োজন নেই, কিন্তু রেখে দেওয়া দরকার। এছাড়া গুরুত্বপূর্ণ চ্যাট বা আলোচনা টেক্সট ফাইলে রেখে দেওয়ার অভ্যাস করতে হবে। এতে চ্যাট ডিলিট হয়ে গেলেও কোনও ভয় নেই। কারণ সব তথ্য হাতেই থাকবে। 

নিয়মিত ব্যাকআপেই ডেটা সুরক্ষিত থাকে। হোয়াটসঅ্যাপকে সেভাবেই ডিজাইন করা হয়েছে। তাই এই ফিচারগুলোকে ব্যবহার করতে হবে। তাহলেই হোয়াটসঅ্যাপ চ্যাট ডিলিট হলেও ব্যাকআপ থেকে তুলে আনা যাবে। কোনও ঝামেলা পোহাতে হবে না। 

তথ্যসূত্র: নিউজ এইটিন 

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
 আগামীর বাংলাদেশ গড়ার প্রশ্নে সবাইকে একসাথে কাজ করতে হবে: মানসুরা

 আগামীর বাংলাদেশ গড়ার প্রশ্নে সবাইকে একসাথে কাজ করতে হবে: মানসুরা