ঢাকা , বুধবার, ০৭ অক্টোবর ২০২৬ , ২২ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
১ ডিসেম্বর থেকে দেশব্যাপী পরিবার পরিকল্পনার বৃহৎ ক্যাম্পেইন শুরু: স্বাস্থ্যমন্ত্রী এবছর রসায়নে যৌথভাবে নোবেল পেলেন ফ্রান্সের হেনরি কাগান ও জাপানের কেনসো সোয়াই একনেক সভায় ১৬ হাজার ২০৭ কোটি টাকার ১৩ প্রকল্প অনুমোদন ১৭ অক্টোবরের ছুটি বাতিল, প্রজ্ঞাপন জারি এয়ারবাসের ১০ উড়োজাহাজ কেনার চুক্তি আজ কেন্দ্রীয় ব্যাংকের হস্তক্ষেপে ৩০ ব্যাংকের এটিএমসহ ডিজিটাল সেবা চালু দুই কোটি শিশু টিকা পেয়েছে, আরও পাবে ৩৫ লাখ: স্বাস্থ্য প্রতিমন্ত্রী অনুমোদনের অপেক্ষায় রামপালে ৪৪২ মেগাওয়াটের সৌরবিদ্যুৎকেন্দ্র জোড়া অ্যাসিস্টে বিদায়ী ম্যাচ স্মরণীয় করে রাখলেন মেসি ডেঙ্গুতে একদিনে সর্বোচ্চ ১০ জনের মৃত্যু  প্রধান শিক্ষক নিয়োগে ভাইভা নিতে আইনি বাধা নেই এবছর পদার্থে নোবেল পেলেন ফ্রান্সিস হ্যালজেন ফ্যামিলি কার্ডে সাড়ে ২৮ লাখ মানুষ দারিদ্র্য থেকে মুক্ত হতে পারে: বিশ্বব্যাংক চার দিনের সফরে জাপান যাচ্ছেন প্রধানমন্ত্রী নির্ধারিত দামে এলপিজি না মিললে প্রয়োজনীয় ব্যবস্থা নেবে সরকার: তথ্য উপদেষ্টা ১৫০ বাংলাদেশিকে কাশ্মীর থেকে আটকের দাবি ভারতের ঢাকায় লটারির মাধ্যমে ১৮ সাব-রেজিস্ট্রার বদলি শিশুদের প্রতিভা বিকাশের সুযোগ দিলে দেশের ভিত্তি মজবুত হবে: প্রধানমন্ত্রী দুর্গাপূজায় মিলছে টানা ৫ দিনের ছুটি ডেঙ্গুতে ৯ জনের প্রাণহানি, হাসপাতালে ১৯০২

জাতিসংঘের আহ্বান উপেক্ষা করে রাতভর সিরিয়ায় বিমান হামলা ইসরাইলের

  • আপলোড সময় : ১৪-১২-২০২৪ ০২:৩০:৫০ অপরাহ্ন
  • আপডেট সময় : ১৪-১২-২০২৪ ০২:৩০:৫০ অপরাহ্ন
জাতিসংঘের আহ্বান উপেক্ষা করে রাতভর সিরিয়ায় বিমান হামলা ইসরাইলের
জাতিসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেসের আহ্বান উপেক্ষা করে সিরিয়ার রাজধানী দামেস্কে হামলা চালিয়েছে ইসরাইলি বাহিনী। শুক্রবার (১৩ ডিসেম্বর) রাতভর সিরিয়ার সেনাবাহিনীর চতুর্থ ডিভিশনের সদর দফতর এবং নিকটবর্তী গ্রামাঞ্চলে অবস্থিত একটি রাডার ব্যাটালিয়নে ব্যাপক বিমান হামলা চালায় তারা।

কাতারভিত্তিক সংবাদমাধ্যম আলজাজিরার এক প্রতিবেদনে জানানো হয়েছে, গতকাল রাতে বিদ্রোহী গোষ্ঠীর বিজয় উদযাপনের সময় এই হামলা চালানো হয়। যদিও এখন পর্যন্ত কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।

গত ৮ ডিসেম্বর ২৪ বছর ধরে শাসন করা বাশার আল–আসাদকে উৎখাত করে দামেস্ক দখলে নেয় বিদ্রোহীরা। এরপর থেকেই ইসরাইলি বাহিনী সিরিয়ার বিভিন্ন গুরুত্বপূর্ণ সামরিক স্থাপনায় একের পর এক হামলা চালিয়ে যাচ্ছে। ইতোমধ্যে সিরিয়ার গোলান মালভূমি এবং দক্ষিণাঞ্চলের বিস্তীর্ণ অংশ দখল করেছে নেতানিয়াহুর বাহিনী।

ইসরাইলি প্রতিরক্ষা বাহিনীর (আইডিএফ) দাবি, আসাদ সরকারের পতনের পর বিদ্রোহীদের হাতে অস্ত্র ও সামরিক সরঞ্জাম যেন না পৌঁছায়, তা নিশ্চিত করতেই তাদের এই অভিযান।

ইসরাইলের এমন আগ্রাসী আচরণের নিন্দা জানিয়েছে সৌদি আরব, কাতার ও ইরাক। জাতিসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেসও ইসরাইলকে হামলা বন্ধ করার আহ্বান জানিয়েছেন। কিন্তু সেই আহ্বান উপেক্ষা করেই রাতভর দামেস্কে হামলা চালিয়েছে ইসরাইলি বাহিনী।

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
রোহিঙ্গারা অধিকার চায়, দান নয়: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

রোহিঙ্গারা অধিকার চায়, দান নয়: পররাষ্ট্র প্রতিমন্ত্রী