ঢাকা , শুক্রবার, ২২ মে ২০২৬ , ৭ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
‘হানিমুন’-এর জন্য ৭৫ হাজার সাপ প্রতিবছর ভিড় করে কানাডার নারসিসে চট্টগ্রামে ৩ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগ, অভিযুক্তকে ধরতে গিয়ে পুলিশের ওপর হামলা পিআইসিইউ সংকটে চমেকে বাড়ছে শিশু মৃত্যুর শঙ্কা, দিশেহারা স্বজনরা ৮৩ দিনে গড়াল ইরানের ইন্টারনেট ব্ল্যাকআউট, বিশ্ব থেকে প্রায় বিচ্ছিন্ন দেশটি অন্তর্বর্তী সরকারের কর্মকাণ্ড তদন্তে কমিশন চেয়ে করা রিট খারিজ করলো হাইকোর্ট মাঝ আকাশে বিমানে বিশৃঙ্খলার মাঝেই ফ্লাইট অ্যাটেনডেন্টকে কামড় রাজশাহীতে সব ধরনের বাস চলাচল বন্ধ মাথাবিহীন ৭ টুকরো খণ্ডিত মরদেহ উদ্ধারের রহস্য উদঘাটন, বেরিয়ে এল চাঞ্চল্যকর তথ্য ভাঙ্গা এক্সপ্রেসওয়েতে ট্রাকের পেছনে পিকআপের ধাক্কা, নিহত ২ ঘণ্টার পর ঘন্টা বসে থাকছেন? ভয়াবহ বিপদের বিষয়ে সতর্ক করছেন বিশেষজ্ঞরা স্পিকারের সঙ্গে ফরাসি রাষ্ট্রদূতের সাক্ষাৎ, মুক্ত বাণিজ্য চুক্তিতে জোর মাদারীপুরে ভাড়া বাসা থেকে একই পরিবারের তিনজনের মরদেহ উদ্ধার দুপুরের মধ্যে রাজধানীতে বজ্রবৃষ্টির আভাস জুলাইয়ের গ্রাফিতি অপসারণে মেয়রের কোনো নির্দেশনা নেই : চসিক ওয়াশিংটনের ‘কঠোর ৫ দফা’ প্রত্যাখ্যান তেহরানের ‘ঘড়ির কাঁটা দ্রুত এগিয়ে যাচ্ছে’, ইরানকে সতর্কবার্তা ট্রাম্পের কঙ্গোতে ইবোলায় ৮০ জনের মৃত্যু, বৈশ্বিক জরুরি অবস্থা ঘোষণা ডব্লিউএইচওর আ. লীগ নেতার বিরুদ্ধে পাহাড় কেটে মাটি বিক্রির অভিযোগ নাইক্ষ্যংছড়িতে অসুস্থ মা হাতির মৃত্যু, শাবকের কান্না ও আহাজারিতে ভারী লোকালয় দড়ি ছাড়াই ঘুরে বেড়ায় ১৩শ কেজির ‘নেইমার

সাংবাদিকদের স্বাধীনতায় এক ইঞ্চিও আটকাবে না সরকার: শফিকুল আলম

  • আপলোড সময় : ১৪-১২-২০২৪ ০২:৩৬:০২ অপরাহ্ন
  • আপডেট সময় : ১৪-১২-২০২৪ ০২:৩৬:০২ অপরাহ্ন
সাংবাদিকদের স্বাধীনতায় এক ইঞ্চিও আটকাবে না সরকার: শফিকুল আলম
সাংবাদিকদের স্বাধীনতায় অন্তর্বর্তী সরকার এক ইঞ্চিও আটকাবে না বলে মন্তব্য করেছেন প্রধান উপদেষ্টা শফিকুল আলম। শনিবার ১৪ ডিসেম্বর, ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে (ডিআরইউ) আয়োজিত ‘নতুন বাংলাদেশ গঠনে গণমাধ্যমের ভূমিকা’ শীর্ষক মতবিনিময় সভায় তিনি এই কথা বলেন।

শফিকুল আলম বলেন, ‘ফ্যাসিস্ট সরকারের আমলে সাংবাদিকতা করতে গিয়ে অনেকে দালালি করেছেন। জুলাইয়ের ১৪ তারিখ থেকে আগস্টের ৫ তারিখ পর্যন্ত যে ভয়াবহ সময় আমরা পার করেছি, তা ছিল ট্রমার মতো। মুখ বন্ধ করতে যা যা করা হয়েছে, অনেকেই সেগুলোতে দালাল হিসেবে কাজ করেছেন।’

তিনি আরও বলেন, ‘অনেকে স্বৈরাচারের সঙ্গে তেলযুদ্ধে সফল হতে পারেননি। তেলের সংকটের কারণে ১৫ বছর আমরা এমন পরিস্থিতিতে কাটিয়েছি।’

সাংবাদিকদের সুরক্ষার বিষয়ে শফিকুল আলম বলেন, ‘কোনো সাংবাদিক আহত হোক, এটা আমরা চাই না। আমরা এমন বাংলাদেশ চাই, যেখানে কোনো গণমাধ্যমকর্মী নিরাপদ না থাকবেন না। সংবাদপত্র মালিকদের উচিত সেফটি গিয়ার নিশ্চিত করা। যারা মাঠে গিয়ে সংবাদ কাভার করেন, তাদের সেফটি গিয়ার না দিয়ে পাঠানো উচিত নয়।’

তিনি আরও বলেন, ‘অন্তর্বর্তী সরকারের লক্ষ্য হচ্ছে, ফ্রিডম অব প্রেস, স্পিচ এবং অ্যাসোসিয়েশন নিশ্চিত করা। কোনো স্বাধীনতায় আমরা এক ইঞ্চি আটকে দেবো না।’

শফিকুল আলম জানান, অনেক সাংবাদিকের অ্যাক্রিডিটেশন কার্ড বাতিল হয়েছে, তবে সেগুলোর রিভিউ করা হচ্ছে। তিনি আরও বলেন, ‘আমরা স্বাধীন সাংবাদিকতায় বিশ্বাসী। ভুলত্রুটি ধরানো সংবাদ মাধ্যমের দায়িত্ব। আমরা এথিক্যাল জার্নালিজমে বিশ্বাস করি, যাতে কেউ ক্ষতিগ্রস্ত না হয়।’

মিডিয়া কমিশন গঠনের বিষয়েও কথা বলেন তিনি, ‘আমরা প্রেস ফ্রিডম গড়তে চাই, যেখানে কোনো বাধা না থাকবে।’ তিনি গণমাধ্যম মালিকদের উদ্দেশ্যে বলেন, ‘যারা সাংবাদিকদের বেতন দিতে পারবেন না, তারা গণমাধ্যম না চালানোর সিদ্ধান্ত নিন।’

কমেন্ট বক্স
প্রতিবেদকের তথ্য

সর্বশেষ সংবাদ
‘হানিমুন’-এর জন্য  ৭৫ হাজার সাপ প্রতিবছর ভিড় করে  কানাডার নারসিসে

‘হানিমুন’-এর জন্য ৭৫ হাজার সাপ প্রতিবছর ভিড় করে কানাডার নারসিসে