ঢাকা , রবিবার, ১৯ জুলাই ২০২৬ , ৩ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
মোজাফফরের বিষয়টি খতিয়ে দেখছে সেনাবাহিনী: স্বরাষ্ট্রমন্ত্রী নতুন সংসদের প্রতি মানুষের প্রত্যাশা অনেক : ডেপুটি স্পিকার ক্ষমতায় যেতে তারা জুলাইকে ব্যবহার করতে চায়: বিএনপি মহাসচিব আগামী সপ্তাহে ৭ জেলায় বন্যার আভাস ঠান্ডা মাথায় রাষ্ট্রপতি জিয়াকে প্রথম গুলিটি করেন মোজাফফর! মুছে ফেলেছিলেন আসল পরিচয়, শেষ মুহূর্তে যেভাবে ধরা খেলেন জিয়ার খুনি মোজাফফর! চট্টগ্রাম সার্কিট হাউজের সেই কালরাতে মেজর মোজাফফরের যে ভূমিকা ছিল জিয়াউর রহমান হত্যাকাণ্ডের আসামি মোজাফফর সেনা হেফাজতে আর্জেন্টিনা ইংল্যান্ড ম্যাচ ঘিরে অতিরিক্ত পুলিশ মোতায়েন আর্জেন্টিনা-ইংল্যান্ড ম্যাচে জিতবে কে, জানাল সুপার কম্পিউটার ঢাকা-চট্টগ্রামসহ ১৩ জেলায় শিক্ষার্থীদের বিক্ষোভ দ্য ইন্টারন্যাশনাল অ্যারিয়াল ফটোগ্রাফার অব দ্য ইয়ার আজিম খান রনি বাউল আব্দুল করিম শাহ্: লালনগীতির আদি সুরের সাধক টানা বৃষ্টির পর রাজধানীতে মিলেছে সূর্যের দেখা, বাড়তে পারে তাপমাত্রা মডেল মসজিদ প্রকল্পের ব্যয় কীভাবে বেড়েছে, তা তদন্তের নির্দেশ দেওয়া হবে: সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী নেপালে তরুণ প্রজন্মের নিশানায় প্রধানমন্ত্রী বালেন শাহ বৃহস্পতিবার থেকে আবারও শুরু হতে পারে অতিভারী বর্ষণ জলাবদ্ধতা কিছুটা কমলেও দুর্ভোগ কাটেনি রাজধানীবাসীর আইএমএফের নতুন ঋণ কর্মসূচির নীতিমালা নিয়ে আলোচনা চলছে: অর্থমন্ত্রী হামের উপসর্গ নিয়ে আরও ১ প্রাণহানি, আক্রান্ত ১০০৯

শেষ রক্ষা হলো না দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্টের

  • আপলোড সময় : ১৪-১২-২০২৪ ০৩:১৫:০৪ অপরাহ্ন
  • আপডেট সময় : ১৪-১২-২০২৪ ০৩:১৫:০৪ অপরাহ্ন
শেষ রক্ষা হলো না দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্টের

দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট ইউন সুক ইওল পার্লামেন্টের ভোটাভুটিতে অভিশংসিত হয়েছেন। শনিবার (১৪ ডিসেম্বর) দক্ষিণ কোরিয়ার পার্লামেন্টে ২০৪ জন আইনপ্রণেতা ইওলের বিপক্ষে ভোট দেন। এটি ছিল এক সপ্তাহের মধ্যে দ্বিতীয়বারের মতো অনাস্থা ভোটের আয়োজন।
 

বিবিসির প্রতিবেদন অনুযায়ী, ৩০০ জন আইনপ্রণেতার মধ্যে ২০৪ জন সদস্য অভিশংসনের প্রস্তাবের পক্ষে ভোট দেন। অপরদিকে ৮৫ জন বিপক্ষে, তিনজন ভোটদানে বিরত এবং চারটি ভোট বাতিল হয়। তবে এই অভিশংসন প্রস্তাবের ফলে ইওলকে স্থায়ীভাবে অপসারণের নিশ্চয়তা নেই, কারণ আইনি প্রক্রিয়া সম্পন্ন হতে কিছু সপ্তাহ সময় লাগতে পারে।
 

অভিশংসনের ফলে ইওল কর্তৃত্ব হারালেও সাংবিধানিক আদালত তাকে অপসারণ বা পুনর্বহাল না করা পর্যন্ত তিনি পদে থাকবেন। প্রধানমন্ত্রী হান ডাক-সু ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব পালন করবেন। সাংবিধানিক আদালতে শুনানি হবে এবং যদি নয় সদস্যবিশিষ্ট কাউন্সিলের ছয়জন অভিসংশন প্রস্তাবের পক্ষে মত দেন, তবে ইওলকে স্থায়ীভাবে পদত্যাগ করতে হবে। সে ক্ষেত্রে ৬০ দিনের মধ্যে নতুন প্রেসিডেন্ট নির্বাচন করতে হবে।
 

এর আগে ৭ ডিসেম্বর অভিশংসনের জন্য ভোটাভুটির আয়োজন করা হয়েছিল, তবে ক্ষমতাসীন দলের এমপিরা বয়কট করায় প্রস্তাবটি বাতিল হয়ে যায়।
 

৩ ডিসেম্বর, ইউন রাষ্ট্রবিরোধী শক্তির বিরুদ্ধে সামরিক আইন জারির ঘোষণা দেন, যা পুরো দেশকে স্তম্ভিত করে। তবে বিরোধীদের প্রতিবাদ এবং বিক্ষোভের পর ক্ষমতাসীন দল পিপল পাওয়ার পার্টির নেতা ইউন পিছু হটেন।


কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
ইসরায়েলকে হারানোর ম্যাচের আয় ফিলিস্তিনিদের দিল নরওয়ে

ইসরায়েলকে হারানোর ম্যাচের আয় ফিলিস্তিনিদের দিল নরওয়ে