ঢাকা , বুধবার, ০৭ অক্টোবর ২০২৬ , ২২ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
১ ডিসেম্বর থেকে দেশব্যাপী পরিবার পরিকল্পনার বৃহৎ ক্যাম্পেইন শুরু: স্বাস্থ্যমন্ত্রী এবছর রসায়নে যৌথভাবে নোবেল পেলেন ফ্রান্সের হেনরি কাগান ও জাপানের কেনসো সোয়াই একনেক সভায় ১৬ হাজার ২০৭ কোটি টাকার ১৩ প্রকল্প অনুমোদন ১৭ অক্টোবরের ছুটি বাতিল, প্রজ্ঞাপন জারি এয়ারবাসের ১০ উড়োজাহাজ কেনার চুক্তি আজ কেন্দ্রীয় ব্যাংকের হস্তক্ষেপে ৩০ ব্যাংকের এটিএমসহ ডিজিটাল সেবা চালু দুই কোটি শিশু টিকা পেয়েছে, আরও পাবে ৩৫ লাখ: স্বাস্থ্য প্রতিমন্ত্রী অনুমোদনের অপেক্ষায় রামপালে ৪৪২ মেগাওয়াটের সৌরবিদ্যুৎকেন্দ্র জোড়া অ্যাসিস্টে বিদায়ী ম্যাচ স্মরণীয় করে রাখলেন মেসি ডেঙ্গুতে একদিনে সর্বোচ্চ ১০ জনের মৃত্যু  প্রধান শিক্ষক নিয়োগে ভাইভা নিতে আইনি বাধা নেই এবছর পদার্থে নোবেল পেলেন ফ্রান্সিস হ্যালজেন ফ্যামিলি কার্ডে সাড়ে ২৮ লাখ মানুষ দারিদ্র্য থেকে মুক্ত হতে পারে: বিশ্বব্যাংক চার দিনের সফরে জাপান যাচ্ছেন প্রধানমন্ত্রী নির্ধারিত দামে এলপিজি না মিললে প্রয়োজনীয় ব্যবস্থা নেবে সরকার: তথ্য উপদেষ্টা ১৫০ বাংলাদেশিকে কাশ্মীর থেকে আটকের দাবি ভারতের ঢাকায় লটারির মাধ্যমে ১৮ সাব-রেজিস্ট্রার বদলি শিশুদের প্রতিভা বিকাশের সুযোগ দিলে দেশের ভিত্তি মজবুত হবে: প্রধানমন্ত্রী দুর্গাপূজায় মিলছে টানা ৫ দিনের ছুটি ডেঙ্গুতে ৯ জনের প্রাণহানি, হাসপাতালে ১৯০২
মালয়েশিয়া

বাংলাদেশি কর্মীদের জোর করে খাটানো, মামলার অনুমতি আদালতের

  • আপলোড সময় : ১৪-১২-২০২৪ ০৩:৫৫:২৯ অপরাহ্ন
  • আপডেট সময় : ১৪-১২-২০২৪ ০৩:৫৫:২৯ অপরাহ্ন
বাংলাদেশি কর্মীদের জোর করে খাটানো, মামলার অনুমতি আদালতের
বাংলাদেশ ও নেপালের অন্তত ২৪ জন কর্মীকে জোরপূর্বক শ্রম দিতে বাধ্য করার অভিযোগে ব্রিটিশ ভ্যাকুয়াম ক্লিনার প্রস্তুতকারী কোম্পানি ডাইসনের বিরুদ্ধে মালয়েশিয়ার আপিল আদালত মামলার অনুমতি দিয়েছেন। শুক্রবার (১৪ ডিসেম্বর) এক রায়ে আদালত এই অনুমতি দেয়। 

২০২২ সালে ডাইসন টেকনোলজি লিমিটেড, ডাইসন লিমিটেড এবং কোম্পানির মালয়েশীয় শাখার বিরুদ্ধে মামলা করার জন্য বাংলাদেশ ও নেপালের এই ২৪ কর্মী আবেদন করেছিলেন। মামলাকারীদের একজন ইতোমধ্যে মারা গেছেন।

মামলাকারীরা অভিযোগ করেন, তাদেরকে মালয়েশিয়ার একটি কারখানায়, যেখানে ডাইসনের পণ্যের যন্ত্রাংশ তৈরি করা হতো, কঠোর পরিবেশে দীর্ঘ ঘণ্টা কাজ করতে বাধ্য করা হতো। এছাড়া বেতন থেকে বিভিন্ন অজুহাতে টাকা কেটে রাখা হতো এবং নির্দিষ্ট উৎপাদন লক্ষ্যমাত্রা পূরণ করতে না পারলে মারধরের শিকার হতে হতো।

প্রথমে এই মামলাটি লন্ডন হাইকোর্টে উঠেছিল, যেখানে ডাইসনকে এককভাবে দায়ী করা হয়েছিল। তবে ২০২১ সালে, ডাইসনের মালয়েশিয়া শাখা এটিএ ইন্টারন্যাশনালের সঙ্গে সম্পর্ক ছিন্ন করার পর মামলাটি মালয়েশিয়ার আদালতে স্থানান্তর করা হয়।

মামলার অনুমতির পর ডাইসনের মালয়েশিয়া শাখার এক মুখপাত্র মন্তব্য করে বলেন, “এটি কেবল মামলার অনুমতি, এখনও মামলা হয়নি। মামলার প্রতিদ্বন্দ্বিতা করা হবে, তবে আমরা আদালতের সিদ্ধান্তের সঙ্গে দ্বিমত পোষণ করছি।” 

সূত্র: ব্যাংকক পোস্ট

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
রোহিঙ্গারা অধিকার চায়, দান নয়: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

রোহিঙ্গারা অধিকার চায়, দান নয়: পররাষ্ট্র প্রতিমন্ত্রী