ঢাকা , বুধবার, ১৭ জুন ২০২৬ , ৩ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
গণমাধ্যম কমিশন হবে সবচেয়ে শক্তিশালী প্রতিষ্ঠান : তথ্যমন্ত্রী তুরস্ককে হারিয়ে বিশ্বকাপ শুরু অস্ট্রেলিয়ার শেখ হাসিনাসহ ১৭ জনের বিরুদ্ধে সাক্ষ্যগ্রহণ আজ ১০ অঞ্চলের নদীবন্দরে এক নম্বর সংকেত বিশ্ববাজারে সোনার দাম কমছে কেন জিতলেও ব্রাজিল, হারলেও ব্রাজিল: বুবলী বিরোধী দলের প্রধান কাজ দেশকে অশান্ত করা : প্রধানমন্ত্রী হজ পালন শেষে দেশে ফিরেছেন ৫৪ হাজার ৩২৩ হাজি সরকারি কর্মকর্তাদের বেতন বাড়লে দুর্নীতি কমবে: অর্থমন্ত্রী বিএসএফের গুলিতে সীমান্তে আবারো বাংলাদেশি নিহত দেশের ১৩ অঞ্চলে ৪৫-৬০ কিমি বেগে ঝড়ের শঙ্কা, নদীবন্দরে সতর্ক সংকেত ৮৯ দিনে হাম ও হামের উপসর্গ নিয়ে মৃত্যু ৬৪৩ জনের উত্তর কোরিয়ায় ড্রোন পাঠিয়ে বিপাকে ইউন, ৩০ বছরের জেল বিশ্বকাপের উদ্বোধনী ম্যাচেই লাল কার্ডের ঝড়! ইতিহাস গড়ে মেক্সিকোর জয় ঢাকাসহ দেশের বিভিন্ন অঞ্চলে ঝড়-বৃষ্টির আভাস হাম সন্দেহে একদিনেই ঝরল ৮ শিশুর প্রাণ বৃষ্টিতে ভেসে গেল টাইগারদের দ্বিতীয় লড়াই ধানমন্ডিতে বহুতল ভবনে আগুন সালমান শাহর লাশ কবর থেকে উত্তোলনের নির্দেশ ফিলিপিন্সে ভূমিকম্পের তিনদিন পরও উদ্ধার হচ্ছে লাশ, মৃত্যু বেড়ে ৪৬

জেল থেকে বের হয়েই স্ত্রীর কান্না থামালেন আল্লু অর্জুন

  • আপলোড সময় : ১৪-১২-২০২৪ ০৪:০৫:৩৭ অপরাহ্ন
  • আপডেট সময় : ১৪-১২-২০২৪ ০৪:০৫:৩৭ অপরাহ্ন
জেল থেকে বের হয়েই স্ত্রীর কান্না থামালেন আল্লু অর্জুন

শনিবার সকালে হায়দরাবাদের জুবিলি হিলস চত্বরে যেন উৎসবের আবহ। দক্ষিণী সুপারস্টার আল্লু অর্জুন একরাত হাজতে থাকার পর জামিনে মুক্তি পেয়ে ঘরে ফিরেছেন। অভিনেতাকে স্বাগত জানাতে তার পরিবার এবং অনুরাগীরা উপস্থিত ছিলেন। শুক্রবার পুলিশি হেফাজতে চলে যাওয়ার পর আল্লু অর্জুনের স্ত্রী স্নেহা রেড্ডি তাকে ছেড়ে আসার সময় আবেগতাড়িত হয়ে পড়েন। জামিনে মুক্তি পাওয়ার পর তিনি স্নেহা রেড্ডির কোলে পড়ে কাঁদেন, যা সোশ্যাল মিডিয়াতে ছড়িয়ে পড়েছে।

স্নেহা রেড্ডি, তাদের দুই সন্তান আল্লু অয়ন ও আল্লু আরহা একসঙ্গে দাঁড়িয়ে ছিলেন, এবং বাবাকে দেখে আনন্দিত হয়ে তাদের গালে চুম্বন করেন। এই আবেগঘন মুহূর্তের ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে গেছে।

গত ৪ ডিসেম্বর ‘পুষ্পা ২’-এর প্রিমিয়ারে পদপিষ্ট হয়ে এক মহিলার মৃত্যু এবং তার ৯ বছরের ছেলের হাসপাতালে ভর্তি হওয়ার ঘটনায় আল্লু অর্জুনের বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের হয়েছিল। এই মামলার ভিত্তিতেই শুক্রবার তাকে গ্রেপ্তার করা হয়। আদালত ১৪ দিনের জেল হেফাজতের আদেশ দেন, তবে শীঘ্রই ৫০ হাজার টাকার ব্যক্তিগত বন্ডে জামিন পেয়ে বেরিয়ে আসেন।

শনিবার সকালে জেল থেকে বেরিয়ে আসার পর আল্লু অর্জুন বলেন, “আমি দুঃখিত এবং শোকাহত। আইনকে সম্মান করি, তদন্তে সহযোাগিতা করব।”


কমেন্ট বক্স