ঢাকা , সোমবার, ২৪ অগাস্ট ২০২৬ , ৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
এডমিরাল পদে পদোন্নতি পেলেন নৌবাহিনী প্রধান খোন্দকার মিসবাহ উল আজীম রাষ্ট্রপতি হিসেবে শপথ নিলেন মির্জা ফখরুল বাংলাদেশের রাষ্ট্রপতি কী করতে পারেন, কী পারেন না? শপথ নিতে যাওয়া ৬ মন্ত্রী-প্রতিমন্ত্রী কে কোন মন্ত্রণালয়ে কারা মহাপরিদর্শকের বদলি নিয়ে অপপ্রচার, জাতিসংঘ মিশনে নতুন দায়িত্ব রাষ্ট্রপতির ক্ষমতা কতটুকু, বেতন–ভাতাসহ যেসব সুবিধা পান রাষ্ট্রপতি নির্বাচনে ভোট দেননি ৬ এমপি সংশোধন হবে সংবিধানের ৭০ অনুচ্ছেদ : স্বরাষ্ট্রমন্ত্রী সরাসরি ভোটের মুখোমুখি মির্জা ফখরুল ও অলি আহমেদ ১২ ঘণ্টার জন্য প্যারোলে মুক্তি পেয়েছেন দীপু মনি অবশেষে বিএনপির রাষ্ট্রপতি পদে মনোনোয়ন পেলেন মির্জা ফখরুল ইসলাম দেশের সব বিমানবন্দরে নিরাপত্তা জোরদারের নির্দেশ রাষ্ট্রপতি নির্বাচন ২০ আগস্ট শিক্ষার্থীদের সাথে উৎসবমুখর পরিবেশে ব্রাক্ষণবাড়িয়া জেলায় বইপড়া কর্মসূচীর শুভসূচনা। বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের অংশগ্রহণে সাহিত্য আড্ডা রং ফর্সাকারী ৮ ব্র্যান্ডের ক্রিমে বিপজ্জনক মাত্রায় ক্ষতিকর উপাদান থাকায় বিক্রিতে নিষেধাজ্ঞা অত্যাচারের ছবি যেন আর তুলতে না হয়, সেই সমাজ গড়তে হবে: আলাল ‘গুলশানের চামেলি’তে ভিন্ন রূপে এডলফ খান, অভিনয় করবেন যৌনকর্মীর দালাল চরিত্রে সারজিস-পাটোয়ারীসহ ১০ জনের বিরুদ্ধে থানায় অভিযোগ গুলশান থেকে সাবেক মন্ত্রী লতিফ সিদ্দিকী গ্রেফতার

অগ্নিকাণ্ড প্রতিরোধে কড়াইল বস্তিতে ফায়ার সার্ভিসের গণসংযোগ

  • আপলোড সময় : ১৪-১২-২০২৪ ০৪:১৪:৫৩ অপরাহ্ন
  • আপডেট সময় : ১৪-১২-২০২৪ ০৪:১৪:৫৩ অপরাহ্ন
অগ্নিকাণ্ড প্রতিরোধে কড়াইল বস্তিতে ফায়ার সার্ভিসের গণসংযোগ
রাজধানীর কড়াইল বস্তিতে শীতকালীন অগ্নিকাণ্ডের ঝুঁকি নিয়ে সচেতনতা বাড়াতে গণসংযোগ করেছে ফায়ার সার্ভিস।

শনিবার (১৪ ডিসেম্বর) সকালে কড়াইল বস্তির এরশাদ মাঠ থেকে এই কার্যক্রম শুরু করা হয়।

ফায়ার সার্ভিস সদর দপ্তরের সিনিয়র স্টাফ অফিসার (মিডিয়া সেল) মো. শাহজাহান শিকদার জানান, শীতকালে অগ্নিকাণ্ডের প্রবণতা বাড়ে। সেই ঝুঁকি কমাতে ও সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে এ কার্যক্রম পরিচালিত হয়েছে।

এসময় উপস্থিত ছিলেন ফায়ার সার্ভিসের ঢাকা বিভাগের উপপরিচালক ছালেহ উদ্দিন, সহকারী পরিচালক আনোয়ারুল হকসহ বিভিন্ন জোনের জোন প্রধান ও অন্যান্য কর্মকর্তা-কর্মচারীরা।

এরশাদ মাঠে বসবাসকারীদের একত্রিত করে তাদের অগ্নিকাণ্ডে করণীয় ও ফায়ার সার্ভিস আগুন নেভাতে আসলে কীভাবে সহযোগিতা করতে হবে তা শেখানো হয়। পরে ১০টি দলে ভাগ হয়ে ফায়ার সার্ভিসের কর্মকর্তা-কর্মচারীরা বস্তির বিভিন্ন গলিতে গিয়ে সচেতনতামূলক বার্তা পৌঁছে দেন।

এসময় সবাইকে ফায়ার সার্ভিসের হটলাইন নম্বর ১০২ সম্পর্কে জানানো হয়।

গণসংযোগ কার্যক্রম সম্পর্কে উপপরিচালক ছালেহ উদ্দিন বলেন, “গণসংযোগ কার্যক্রম ফায়ার সার্ভিসের পক্ষ থেকে প্রতি শনিবার নিয়মিতভাবে পরিচালিত হলেও শীতকালকে কেন্দ্র করে আমরা বিশেষভাবে এ কার্যক্রমটি চালাচ্ছি, যাতে মানুষ সচেতন হয় এবং দুর্ঘটনার হার কমে।”

এই উদ্যোগের ফলে কড়াইল বস্তির বাসিন্দাদের মধ্যে অগ্নি-দুর্ঘটনা প্রতিরোধে সচেতনতা তৈরি হবে বলে আশা করা হচ্ছে।

কমেন্ট বক্স
এডমিরাল পদে পদোন্নতি পেলেন নৌবাহিনী প্রধান খোন্দকার মিসবাহ উল আজীম

এডমিরাল পদে পদোন্নতি পেলেন নৌবাহিনী প্রধান খোন্দকার মিসবাহ উল আজীম