ঢাকা , রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬ , ৫ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
মুন্সীগঞ্জে বাস-প্রাইভেটকার সংঘর্ষে নিহত ৪ সরকারি কর্মকর্তা-কর্মচারীদের নতুন পে-স্কেলের প্রজ্ঞাপন জারি বন্ধ শিল্প-সেবা খাতে ঋণের সুদ সর্বোচ্চ ৭ শতাংশ ‘নৌকা’ প্রতীক স্থগিত, একক প্রার্থীর আসনে যুক্ত হচ্ছে ‘না’ ভোট উপনির্বাচনে সেনা মোতায়েন, জুনের আগেই ইউপি নির্বাচন: ইসি ভারতসহ ১০ দেশের পণ্যে সর্বোচ্চ ১০০ শতাংশ শুল্ক আরোপের পথ খুলে দিয়েছে যুক্তরাষ্ট্র আগামী মাসের মধ্যে ৩০০ মেগাওয়াট বিদ্যুৎ জাতীয় গ্রিডে সরবরাহের কাজ চলছে: রাশিয়ার রাষ্ট্রদূত আগস্টে যুক্তরাষ্ট্রে পোশাক রফতানিতে রেকর্ড ডেঙ্গুতে আরও ৭ জনের মৃত্যু, একদিনে হাসপাতালে সর্বোচ্চ রোগী ইরানের হামলায় যুক্তরাষ্ট্রের ক্ষতি ৩.৭ বিলিয়ন ডলার বছরে ৫ হাজার তরুণকে ২০ লাখ টাকা পর্যন্ত ঋণ দেওয়া হবে: মাহদী আমিন একনেকে অনুমোদন পেল ১ লাখ ৬৯ হাজার কোটির ১২ প্রকল্প পবিত্র মক্কা শরিফে ড্রোন হামলার ঘটনায় বাংলাদেশের নিন্দা দেশ পুনর্গঠনই এখন আমাদের সবচেয়ে বড় দায়িত্ব: রাষ্ট্রপতি স্থানীয় সরকার নির্বাচনের তফসিল নিয়ে যা জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী গ্রামীণ কল্যাণের কর পরিশোধ করতে হবে, সরকারের এখানে কিছু করার নেই মানবতাবিরোধী অপরাধে কাদের-আরাফাত-সাদ্দামসহ ৭ জনের মৃত্যুদণ্ড ঢাকার দুই সিটিতে জামায়াতের মেয়র প্রার্থী ঘোষণা স্থানীয় সরকার নির্বাচনের সম্ভাব্য তারিখ ঘোষণা উত্তরে আসিফ মাহমুদ, দক্ষিণে নাসীরুদ্দীন পাটওয়ারী

ফ্যাসিস্টরা ভারতের সহযোগিতায় দেশকে অস্থিতিশীল করার চেষ্টা করছে: জোনায়েদ সাকি

  • আপলোড সময় : ১৪-১২-২০২৪ ০৪:৫৯:০৩ অপরাহ্ন
  • আপডেট সময় : ১৪-১২-২০২৪ ০৪:৫৯:০৩ অপরাহ্ন
ফ্যাসিস্টরা ভারতের সহযোগিতায় দেশকে অস্থিতিশীল করার চেষ্টা করছে: জোনায়েদ সাকি
ফ্যাসিস্ট ও তাদের দেশি-বিদেশি দোসররা এখনো তৎপর বলে মন্তব্য করেছেন গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী জোনায়েদ সাকি। তিনি বলেন, রাজনৈতিক দলগুলো গণতান্ত্রিক বাংলাদেশ তৈরির লক্ষ্যে ঐক্য বজায় রাখবে।

শনিবার (১৪ ডিসেম্বর) রাজধানীর মিরপুরে শহীদ বুদ্ধিজীবী স্মৃতিসৌধে গণসংহতি আন্দোলনের পক্ষে শ্রদ্ধা নিবেদন শেষে এসব কথা বলেন তিনি।

জোনায়েদ সাকি বলেন, “তারা ভারতে আশ্রয় নিয়ে ওই দেশের গণমাধ্যম, সরকার ও রাজনৈতিক দলগুলোর সহযোগিতায় বাংলাদেশকে অস্থিতিশীল করার চেষ্টা করছে। বাংলাদেশকে সারা বিশ্বের সামনে এমনভাবে চিত্রিত করার চেষ্টা করছে, যা সম্পূর্ণ ভিত্তিহীন ও মিথ্যা।”

তিনি আরও বলেন, “গত ৫৩ বছরে অনেক লড়াই হয়েছে। কিন্তু সংবিধানের ক্ষমতা কাঠামোর বদল, রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলোর সংস্কার এবং এর মধ্যে ক্ষমতার ভারসাম্য আনা, আইনের সংস্কার করা—এই বিষয়গুলো রাজনৈতিক সংগ্রামে আমাদের কেন্দ্রীয় বিষয়ে পরিণত হয়নি।”

এবারের গণ-অভ্যুত্থানের প্রধান বিষয়গুলো তুলে ধরে তিনি বলেন, “এই রাষ্ট্রব্যবস্থা বাতিল করতে হবে। প্রতিষ্ঠান ও আইনের সংস্কার করতে হবে এবং একটি গণতান্ত্রিক সংবিধান প্রতিষ্ঠা করতে হবে। ক্ষমতায় যারা যাচ্ছে, তাদের জনগণের কাছে জবাবদিহি করতে হবে।” সেই কাঠামো তৈরির ওপর গুরুত্ব দিয়ে তিনি বলেন, “আমরা আশা করি, অন্তর্বর্তী সরকার মানুষের আকাঙ্ক্ষা অনুযায়ী একটি গণতান্ত্রিক বাংলাদেশ প্রতিষ্ঠার পথ সুগম করবে।”

গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়ক বলেন, “১৯৭১ সালের রক্তক্ষয়ী স্বাধীনতাসংগ্রামে মানুষের জনআকাঙ্ক্ষা ছিল সাম্য, মানবিক মর্যাদা এবং সামাজিক ন্যায়বিচার প্রতিষ্ঠা করা। কিন্তু গত ৫৩ বছরে আমরা দেখেছি, নাগরিকদের জন্য এগুলো প্রতিষ্ঠা হয়নি। বরং বাংলাদেশ অনেক ক্ষেত্রেই উল্টো স্রোতে হেঁটেছে।”

তিনি আরও বলেন, “শেষ পর্যন্ত শেখ হাসিনার নেতৃত্বে একটি ফ্যাসিস্ট রাষ্ট্রব্যবস্থা জনগণের ওপর চাপিয়ে দেওয়া হয়েছে। এখন সময় এসেছে, এই কাঠামো ভেঙে গণতান্ত্রিক রাষ্ট্রব্যবস্থা প্রতিষ্ঠা করার।”

কমেন্ট বক্স
সারারাত মোবাইল ফোন চার্জে লাগিয়ে রাখলে কি ব্যাটারি নষ্ট হয়

সারারাত মোবাইল ফোন চার্জে লাগিয়ে রাখলে কি ব্যাটারি নষ্ট হয়