ঢাকা , শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬ , ২১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
অ্যাম্বুলেন্সেই পুত্রসন্তানের জন্ম, মা-নবজাতক সুস্থ কক্সবাজারে দুই হাজার আইফোনসহ ৬ চীনা নাগরিক গ্রেফতার রাজপথে হুমকি নয়, গ্যাস-বিদ্যুৎ নিয়ে পরামর্শ দিন: রিজভী দাম বাড়লেও মিলছে না সয়াবিন তেল, ব্রয়লারে ফের ডাবল সেঞ্চুরি সব নাগরিকের জন্য ‘এক-আইডি’, পাওয়া যাবে সব সেবা মেসির জন্য বিশেষ হাততালি দেবে আর্জেন্টিনা সাড়ে পাঁচ মাস পর দেশে ফিরলেন মির্জা আব্বাস জলবায়ু অর্থায়ন জাতীয় কমিটির সভাপতি প্রধানমন্ত্রী তারেক রহমান, সমন্বয়ক ড. সাইমুম পারভেজ প্রধানমন্ত্রীকে ট্রাম্পের চিঠি ‘বোয়িং আপনাকে হতাশ করবে না’; শিগগিরই সাক্ষাতের প্রত্যাশা আমরা তো ওই রাজনৈতিক দল না, যে নিশি রাতের ভোট করব : ধর্ম প্রতিমন্ত্রী কোনো চাপ নয়, চাহিদার কারণে যুক্তরাষ্ট্র থেকে বোয়িং কেনা হচ্ছে সীমান্তে ডিজিটাল সার্ভিল্যান্স ও থার্মাল ড্রোনে নজরদারি করা হবে রাষ্ট্রপতির সঙ্গে চীনের রাষ্ট্রদূতের সাক্ষাৎ, সফরের আমন্ত্রণ চাঁপাইনবাবগঞ্জে গোসলে নেমে একসঙ্গে ৫ শিশুর মৃত্যু নেপাল-তিব্বত সীমান্তে ফের বন্যার আশঙ্কা : উদ্ধারকাজ স্থগিত করল চীন এডমিরাল পদে পদোন্নতি পেলেন নৌবাহিনী প্রধান খোন্দকার মিসবাহ উল আজীম রাষ্ট্রপতি হিসেবে শপথ নিলেন মির্জা ফখরুল বাংলাদেশের রাষ্ট্রপতি কী করতে পারেন, কী পারেন না? শপথ নিতে যাওয়া ৬ মন্ত্রী-প্রতিমন্ত্রী কে কোন মন্ত্রণালয়ে কারা মহাপরিদর্শকের বদলি নিয়ে অপপ্রচার, জাতিসংঘ মিশনে নতুন দায়িত্ব

চিরনিদ্রায় শায়িত প্রেম ও দ্রোহের কবি হেলাল হাফিজ

  • আপলোড সময় : ১৪-১২-২০২৪ ০৫:১৬:২৫ অপরাহ্ন
  • আপডেট সময় : ১৪-১২-২০২৪ ০৫:১৬:২৫ অপরাহ্ন
চিরনিদ্রায় শায়িত প্রেম ও দ্রোহের কবি হেলাল হাফিজ
বিভিন্ন শ্রেণি ও পর্যায়ের মানুষের শ্রদ্ধা ও ভালোবাসায় চিরনিদ্রায় শায়িত হলেন প্রেম ও দ্রোহের কবি হেলাল হাফিজ। আজ শনিবার বাংলা একাডেমি ও জাতীয় প্রেসক্লাব প্রাঙ্গণে দুটি জানাজা ও শ্রদ্ধা নিবেদনের পর তাকে মিরপুর শহীদ বুদ্ধিজীবী কবরস্থানে দাফন করা হয়।

অমর পঙ্‌ক্তি ‘‘এখন যৌবন যার মিছিলে যাবার তার শ্রেষ্ঠ সময়’’-এর রচয়িতা কবি হেলাল হাফিজ গতকাল শুক্রবার ইন্তেকাল করেছেন।

নির্ধারিত সময় অনুযায়ী, আজ সকাল ১১টায় বাংলা একাডেমি প্রাঙ্গণে জানাজা অনুষ্ঠিত হয়। এতে উপস্থিত ছিলেন মুক্তিযুদ্ধবিষয়ক উপদেষ্টা ফারুক ই আজম, সংস্কৃতিবিষয়ক উপদেষ্টা মোস্তফা সরয়ার ফারুকী, বাংলা একাডেমির মহাপরিচালক মোহাম্মদ আজমসহ নানা পর্যায়ের বিশিষ্ট ব্যক্তিবর্গ। জানাজায় ইমামতি করেন কবির ভাই দুলাল আবদুল হাফিজ। জানাজার পর বিভিন্ন শ্রেণির মানুষ কবি হেলাল হাফিজকে শ্রদ্ধা নিবেদন করেন।

এরপর মরদেহ নেওয়া হয় জাতীয় প্রেসক্লাব প্রাঙ্গণে। এই প্রেসক্লাবেই কবির জীবনের একটি বড় অংশ কেটেছে। বাদ জোহর সেখানে জানাজা অনুষ্ঠিত হয়। এতে উপস্থিত ছিলেন আইন উপদেষ্টা অধ্যাপক আসিফ নজরুল, প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম, কবি, সাংবাদিকসহ আরও অনেকেই। জানাজা শেষে সংস্কৃতি উপদেষ্টা সহ বিভিন্ন ব্যক্তি ও জাতীয় প্রেসক্লাবের সদস্যরা কবির প্রতি শ্রদ্ধা জানান।

কবির একজন স্বজন জানান, বেলা সাড়ে তিনটায় তাঁকে মিরপুর শহীদ বুদ্ধিজীবী কবরস্থানে দাফন করা হয়।

এসময় বাংলা একাডেমিতে সংস্কৃতি উপদেষ্টা মোস্তফা সরয়ার ফারুকী সাংবাদিকদের বলেন, ‘‘বাংলাদেশের সংস্কৃতিজগৎ তাঁর শূন্যতা অনুভব করবে। এক বইয়ে তিনি সংস্কৃতিতে নিজের স্থান চিরস্থায়ী করে গেছেন।’’

সংস্কৃতি উপদেষ্টা আরও বলেন, ‘‘কবি হেলাল হাফিজ তাঁর কবিতার মাধ্যমে বেঁচে থাকবেন। তবে সংস্কৃতি মন্ত্রণালয় কবি হেলাল হাফিজের বিষয়ে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করবে। আমি আশাবাদী, আপনারা শিগগিরই কিছু শোনবেন।’’

সাংবাদিকদের মরণোত্তর পদক বিষয়ে প্রশ্নের জবাবে সংস্কৃতি উপদেষ্টা বলেন, ‘‘আপনি যেভাবে বলছেন, মরণোত্তর পদক দেওয়ার বিষয়টি বিবেচনা করা হচ্ছে। তবে এখনই কিছু ঘোষণা করা যাবে না। তবে আপনি নিশ্চয়ই আমাদের কার্যক্রমের মাধ্যমে এটি জানতে পারবেন।’’

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
সাংবাদিক মাইনুল ইসলামকে ফোবানার সম্মাননা

সাংবাদিক মাইনুল ইসলামকে ফোবানার সম্মাননা