ঢাকা , বুধবার, ১১ ফেব্রুয়ারী ২০২৬ , ২৯ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট ক্যাম্প থেকে বের হতে পারবেন না রোহিঙ্গারা নির্বাচনে নারীদের নিরাপদ ও অন্তর্ভুক্তিমূলক অংশগ্রহণ চায় জাতিসংঘ ভোটের দিন যান চলাচলে মানতে হবে যে বিধিনিষেধ নির্বাচনি দায়িত্ব পালনকালে ২২ ধরনের কাজ করতে পারবে না পুলিশ নির্বাচনে আইনশৃঙ্খলা বাহিনীর হাতে একে-৪৭ থাকবে পদত্যাগ করলেন বিচারপতি মামনুন রহমান ও নাইমা হায়দার ভিয়েতনাম-শ্রীলঙ্কা থেকে ‘নারী আমদানির’র প্রস্তাব দেয়ায় দ.কোরিয়ার নেতা বহিষ্কার বিদেশ থেকে ‘কুমারী নারী আমদানির’ প্রস্তাব দক্ষিণ কোরিয়ায় সন্ধ্যায় জাতির উদ্দেশে ভাষণ দেবেন প্রধান উপদেষ্টা ফ্ল্যাট পেল হাদির পরিবার, চাবি-দলিল হস্তান্তর করেছেন প্রধান উপদেষ্টা নির্বাচনের ৩ দিন যান চলাচলে বিধিনিষেধ, ভোট দিতে যাবেন যেভাবে ৫০তম বিসিএস প্রিলির ফল প্রকাশ, উত্তীর্ণ ১২৩৮৫ পান বিক্রেতার হাতে টাকা গুঁজে দেওয়ার ভিডিও ভাইরাল, ক্ষমা চাইলেন ব্যারিস্টার শাহরিয়ার ঠাকুরগাঁওয়ে শাশুড়ির নির্বাচনি প্রচারণায় বিলেতি বউমা ২০০ পর্যবেক্ষক নিয়ে ইউরোপীয় ইউ‌নিয়ন মাঠে নামছে আজ ঢাকা-৩ আসনে সুষ্ঠু ভোট নিশ্চিতে যৌথ বাহিনীর মহড়া এবার নাহিদ ইসলামের দ্বৈত নাগরিকত্বের বৈধতা নিয়ে রিট প্রেমিককে ডেকে এনে স্বামীর সঙ্গে নির্মম কাণ্ড নববধূর ভোটের আগে মোবাইল ব্যাংকিংয়ের লেনদেনে কড়াকড়ি নির্বাচন ঘিরে গাড়ির চাপ, ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ৯ কিলোমিটার যানজট

৪ সপ্তাহের জামিন, আল্লু অর্জুনকে নিয়ে ‘বিস্ফোরক’ কঙ্গনা!

  • আপলোড সময় : ১৪-১২-২০২৪ ০৫:৩২:০৫ অপরাহ্ন
  • আপডেট সময় : ১৪-১২-২০২৪ ০৫:৩২:০৫ অপরাহ্ন
৪ সপ্তাহের জামিন, আল্লু অর্জুনকে নিয়ে ‘বিস্ফোরক’ কঙ্গনা!

দুই দিন ধরে শোবিজপাড়ায় শোরগোল ফেলেছেন দক্ষিণী সিনেমার সুপারস্টার আল্লু অর্জুন। হায়দারাবাদের সন্ধ্যা থিয়েটারে ঘটে যাওয়া এক অনাকাঙ্ক্ষিত দুর্ঘটনার মামলায় একদিনের কারাবাসের পর আজ সকালে জেল থেকে মুক্তি পেয়েছেন তিনি। এতদিন এই বিষয় নিয়ে কোনো মন্তব্য না করলেও, সম্প্রতি বলিউড অভিনেত্রী কঙ্গনা রানাউত মন্তব্য করেছেন।

ভারতীয় সংবাদমাধ্যম টাইমস নাউ-এর প্রতিবেদন অনুযায়ী, কঙ্গনা এক সাক্ষাৎকারে বলেন, "যা ঘটেছে, তা খুবই দুঃখজনক। আমি আল্লু অর্জুনের বড় সমর্থক, তবে কিছু ক্ষেত্রে আপনাকে দৃষ্টান্ত তৈরি করা উচিত।"

আল্লুর জামিন প্রসঙ্গে কঙ্গনা বলেন, "তিনি জামিন পেয়েছেন ঠিকই, তবে হাই প্রোফাইল মানুষ হওয়ায় যেন তার কোনো পরিণতি না হয়, এমন যেন না হয়। মানুষের জীবনের দাম দেওয়া যায় না।"

এছাড়া কঙ্গনা আরও বলেন, "যাদের সমাজে প্রভাব রয়েছে, তাদের উচিত আরও সতর্ক থাকা।" তিনি উদাহরণ হিসেবে বলেন, "ধূমপানের বিজ্ঞাপন অথবা সিনেমা হলে উপচে পড়া ভিড়, এ ধরনের ঘটনাগুলির জন্য কেউ দায় এড়াতে পারে না। যেহেতু তারা সেখানে উপস্থিত ছিলেন, তাই প্রত্যেকেরই জবাবদিহিতা থাকা উচিত।"

এদিকে, হায়দারাবাদের সন্ধ্যা থিয়েটারে ঘটে যাওয়া অনাকাঙ্ক্ষিত দুর্ঘটনার মামলায় আল্লু অর্জুন ৫০ হাজার টাকার মুচলেকা দিয়ে ১৩ ডিসেম্বর ৪ সপ্তাহের অন্তর্বর্তী জামিন পেয়েছিলেন। তবে জামিন পাওয়ার পরও তাকে জেলে রাত কাটাতে হয়।

আজ (১৪ ডিসেম্বর) সকালে জেল থেকে মুক্তি পাওয়ার পর ক্ষোভ প্রকাশ করেন আল্লু অর্জুন এবং তার আইনজীবী অশোক রেড্ডি। তারা জানান, জামিন পাওয়ার পরও অভিনেতাকে জেলে রাখা হয়েছে, যার বিরুদ্ধে দ্রুত আইনি পদক্ষেপ নেওয়া হবে।

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট ক্যাম্প থেকে বের হতে পারবেন না রোহিঙ্গারা

জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট ক্যাম্প থেকে বের হতে পারবেন না রোহিঙ্গারা