ঢাকা , শুক্রবার, ১৭ জুলাই ২০২৬ , ২ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
জিয়াউর রহমান হত্যাকাণ্ডের আসামি মোজাফফর সেনা হেফাজতে আর্জেন্টিনা ইংল্যান্ড ম্যাচ ঘিরে অতিরিক্ত পুলিশ মোতায়েন আর্জেন্টিনা-ইংল্যান্ড ম্যাচে জিতবে কে, জানাল সুপার কম্পিউটার ঢাকা-চট্টগ্রামসহ ১৩ জেলায় শিক্ষার্থীদের বিক্ষোভ দ্য ইন্টারন্যাশনাল অ্যারিয়াল ফটোগ্রাফার অব দ্য ইয়ার আজিম খান রনি বাউল আব্দুল করিম শাহ্: লালনগীতির আদি সুরের সাধক টানা বৃষ্টির পর রাজধানীতে মিলেছে সূর্যের দেখা, বাড়তে পারে তাপমাত্রা মডেল মসজিদ প্রকল্পের ব্যয় কীভাবে বেড়েছে, তা তদন্তের নির্দেশ দেওয়া হবে: সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী নেপালে তরুণ প্রজন্মের নিশানায় প্রধানমন্ত্রী বালেন শাহ বৃহস্পতিবার থেকে আবারও শুরু হতে পারে অতিভারী বর্ষণ জলাবদ্ধতা কিছুটা কমলেও দুর্ভোগ কাটেনি রাজধানীবাসীর আইএমএফের নতুন ঋণ কর্মসূচির নীতিমালা নিয়ে আলোচনা চলছে: অর্থমন্ত্রী হামের উপসর্গ নিয়ে আরও ১ প্রাণহানি, আক্রান্ত ১০০৯ ৭ জেলায় বন্যা : নিহত ৫৪, ক্ষতিগ্রস্ত ৬ লাখের বেশি মানুষ বিস্তীর্ণ জঙ্গলে সেনাবাহিনীর গ্রীষ্মকালীন মহড়া পরিদর্শনে প্রধানমন্ত্রী বন্যাকবলিত ১১ জেলায় স্বাস্থ্যকর্মীদের ছুটি বাতিল হরমুজ প্রণালি অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করল ইরান ঢাকায় ৯৭ মিলিমিটার বর্ষণ হামের উপসর্গ নিয়ে আরও ৩ শিশুর মৃত্যু অবৈধভাবে বাংলাদেশে প্রবেশের চেষ্টা, সীমান্তে চারজনকে আটকে দিল বিজিবি

হরিয়ানায় পুলিশের কাঁদানে গ্যাসে পণ্ড কৃষকদের ‘দিল্লি চলো’ কর্মসূচি

  • আপলোড সময় : ১৪-১২-২০২৪ ০৬:০২:১৭ অপরাহ্ন
  • আপডেট সময় : ১৪-১২-২০২৪ ০৬:০২:১৭ অপরাহ্ন
হরিয়ানায় পুলিশের কাঁদানে গ্যাসে পণ্ড কৃষকদের ‘দিল্লি চলো’ কর্মসূচি
ভারতের হরিয়ানা ও পাঞ্জাব রাজ্যের মধ্যবর্তী শম্ভু অঞ্চলে শনিবার কৃষকদের আন্দোলন নতুন করে তীব্র আকার ধারণ করেছে। কৃষকরা কেন্দ্রীয় সরকারের প্রতি তাদের চার বছরের পুরনো প্রতিশ্রুতি পূরণের দাবি নিয়ে 'দিল্লি চলো' কর্মসূচি ঘোষণা করেন, তবে পুলিশ বাধা দেওয়ায় শেষ পর্যন্ত কর্মসূচি স্থগিত করতে বাধ্য হন। 

২০২০-২১ সালের কৃষি আন্দোলনের পরে, যেখানে কৃষকরা বেসরকারি সংস্থাগুলোর কৃষিক্ষেত্রে প্রবেশের বিরোধিতা করেছিলেন, সেই আন্দোলন নতুন করে শুরু হয়েছে। কৃষকদের দাবি, সরকার তাদের প্রধান প্রতিশ্রুতি, বিশেষ করে ন্যূনতম সমর্থন মূল্য (এমএসপি) নিয়ে কোনো পদক্ষেপ নেয়নি। কৃষকরা সরকারকে আইনি চুক্তির মাধ্যমে কৃষিপণ্যের জন্য ন্যূনতম দাম নির্ধারণ করতে বলছেন, যাতে ভবিষ্যতে এই মূল্য কমানোর কোন সুযোগ না থাকে।

আজ কৃষকরা পাঞ্জাব থেকে শম্ভু সীমান্তে পৌঁছানোর চেষ্টা করলে, হরিয়ানা পুলিশ জলকামান ও কাঁদানে গ্যাস নিক্ষেপ করে তাদের ছত্রভঙ্গ করে দেয়। এতে বেশ কিছু কৃষক আহত হয়েছেন। পুলিশ জানিয়েছে, তারা দিল্লি থেকে অনুমতি পাওয়ার পরই কৃষকদের বাধা না দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। 

এছাড়া, শম্ভু সীমান্তে উত্তেজনা সৃষ্টি হওয়ায়, প্রশাসন ১৬৩ ধারা জারি করে জমায়েতের ওপর নিষেধাজ্ঞা আরোপ করেছে। যদিও কৃষকরা তাদের আন্দোলন স্থগিত করেছেন, তবুও তারা ১৭ দফা দাবি কেন্দ্রীয় সরকারের কাছে উত্থাপন করেছেন।

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
জিয়াউর রহমান হত্যাকাণ্ডের আসামি মোজাফফর সেনা হেফাজতে

জিয়াউর রহমান হত্যাকাণ্ডের আসামি মোজাফফর সেনা হেফাজতে