ঢাকা , বুধবার, ২৬ অগাস্ট ২০২৬ , ১০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
এডমিরাল পদে পদোন্নতি পেলেন নৌবাহিনী প্রধান খোন্দকার মিসবাহ উল আজীম রাষ্ট্রপতি হিসেবে শপথ নিলেন মির্জা ফখরুল বাংলাদেশের রাষ্ট্রপতি কী করতে পারেন, কী পারেন না? শপথ নিতে যাওয়া ৬ মন্ত্রী-প্রতিমন্ত্রী কে কোন মন্ত্রণালয়ে কারা মহাপরিদর্শকের বদলি নিয়ে অপপ্রচার, জাতিসংঘ মিশনে নতুন দায়িত্ব রাষ্ট্রপতির ক্ষমতা কতটুকু, বেতন–ভাতাসহ যেসব সুবিধা পান রাষ্ট্রপতি নির্বাচনে ভোট দেননি ৬ এমপি সংশোধন হবে সংবিধানের ৭০ অনুচ্ছেদ : স্বরাষ্ট্রমন্ত্রী সরাসরি ভোটের মুখোমুখি মির্জা ফখরুল ও অলি আহমেদ ১২ ঘণ্টার জন্য প্যারোলে মুক্তি পেয়েছেন দীপু মনি অবশেষে বিএনপির রাষ্ট্রপতি পদে মনোনোয়ন পেলেন মির্জা ফখরুল ইসলাম দেশের সব বিমানবন্দরে নিরাপত্তা জোরদারের নির্দেশ রাষ্ট্রপতি নির্বাচন ২০ আগস্ট শিক্ষার্থীদের সাথে উৎসবমুখর পরিবেশে ব্রাক্ষণবাড়িয়া জেলায় বইপড়া কর্মসূচীর শুভসূচনা। বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের অংশগ্রহণে সাহিত্য আড্ডা রং ফর্সাকারী ৮ ব্র্যান্ডের ক্রিমে বিপজ্জনক মাত্রায় ক্ষতিকর উপাদান থাকায় বিক্রিতে নিষেধাজ্ঞা অত্যাচারের ছবি যেন আর তুলতে না হয়, সেই সমাজ গড়তে হবে: আলাল ‘গুলশানের চামেলি’তে ভিন্ন রূপে এডলফ খান, অভিনয় করবেন যৌনকর্মীর দালাল চরিত্রে সারজিস-পাটোয়ারীসহ ১০ জনের বিরুদ্ধে থানায় অভিযোগ গুলশান থেকে সাবেক মন্ত্রী লতিফ সিদ্দিকী গ্রেফতার

সোনার দামে নতুন রেকর্ড, ভরি ১ লাখ ৪১ হাজার টাকা ছাড়ালো

  • আপলোড সময় : ২৩-১০-২০২৪ ১০:৪৪:৪৩ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ২৩-১০-২০২৪ ১০:৪৪:৪৩ পূর্বাহ্ন
সোনার দামে নতুন রেকর্ড, ভরি ১ লাখ ৪১ হাজার টাকা ছাড়ালো
দেশের বাজারে সোনার দাম বাড়ানো হয়েছে। সব থেকে ভালো মানের বা ২২ ক্যারেটের এক ভরি (১১.৬৬৪ গ্রাম) সোনার দাম এক হাজার ৮৯০ টাকা বাড়িয়ে নির্ধারণ করা হয়েছে এক লাখ ৪১ হাজার ৯৫১ টাকা। দেশের বাজারে সোনার এত দাম আগে কখনো হয়নি।স্থানীয় বাজারে তেজাবী সোনার (পাকা সোনা) দাম বাড়ার পরিপ্রেক্ষিতে এই দাম বাড়ানো হয়েছে। আগামীকাল বুধবার (২৩ অক্টোবর) থেকে নতুন দাম কার্যকর হবে বলে জানিয়েছে বাংলাদেশ জুয়েলার্স সমিতি (বাজুস)।এর আগে গত ২০ অক্টোবর সোনার দাম বাড়ানো হয়। সে সময় ভালো মানের প্রতি ভরি সোনার দাম ২ হাজার ৬১২ টাকা বাড়ানো হয়। এতে ভালো মানের এক ভরি সোনার দাম দাঁড়ায় এক লাখ ৪০ হাজার ৪১ টাকা। দেশের বাজারে এটিই এতদিন সোনার সর্বোচ্চ দাম ছিল।এখন দাম বাড়ানোর কারণে সেই রেকর্ড ভেঙে নতুন রেকর্ড সৃষ্টি হলো। মঙ্গলবার (২২ অক্টোবর) বাজুস স্ট্যান্ডিং কমিটি অন প্রাইসিং অ্যান্ড প্রাইস মনিটরিং কমিটি বৈঠকে করে দাম বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে। পরবর্তী সময়ে কমিটির চেয়ারম্যান মাসুদুর রহমানের সই করা এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

নতুন মূল্য অনুযায়ী, সব থেকে ভালো মানের বা ২২ ক্যারেটের এক ভরি সোনার দাম এক হাজার ৮৯০ টাকা বাড়িয়ে নির্ধারণ করা হয়েছে এক লাখ ৪১ হাজার ৯৫১ টাকা। ২১ ক্যারেটের এক ভরি সোনার দাম এক হাজার ৭৯৭ টাকা বাড়িয়ে নির্ধারণ করা হয়েছে এক লাখ ৩৫ হাজার ৫০১ টাকা।
এছাড়া ১৮ ক্যারেটের এক ভরি সোনার দাম এক হাজার ৫৩৯ টাকা বাড়িয়ে এক লাখ ১৬ হাজার ১৩৮ টাকা নির্ধারণ করা হয়েছে। এছাড়া সনাতন পদ্ধতির এক ভরি সোনার দাম এক হাজার ৩০৬ টাকা বাড়িয়ে ৯৫ হাজার ৪২৩ টাকা নির্ধারণ করা হয়েছে।এর আগে ২০ অক্টোবর সব থেকে ভালো মানের বা ২২ ক্যারেটের এক ভরি সোনার দাম ২ হাজার ৬১২ টাকা বাড়িয়ে নির্ধারণ করা হয় এক লাখ ৪০ হাজার ৬১ টাকা। ২১ ক্যারেটের এক ভরি সোনার দাম ২ হাজার ৫০৭ টাকা বাড়িয়ে এক লাখ ৩৩ হাজার ৭০৪ টাকা নির্ধারণ করা হয়।এছাড়া ১৮ ক্যারেটের এক ভরি সোনার দাম ২ হাজার ১৪৬ টাকা বাড়িয়ে এক লাখ ১৪ হাজার ৫৯৯ টাকা নির্ধারণ করা হয়। এছাড়া সনাতন পদ্ধতির এক ভরি সোনার দাম এক হাজার ৮৩১ টাকা বাড়িয়ে নির্ধারণ করা হয় ৯৪ হাজার ১১৭ টাকা। আজ মঙ্গলবার পর্যন্ত এ দামেই সোনা বিক্রি হয়েছে।
সোনার দাম বাড়ানো হলেও অপরিবর্তিত রয়েছে রুপার দাম। ২২ ক্যারেটের এক ভরি রুপার দাম ২ হাজার ১০০ টাকা, ২১ ক্যারেটের এক ভরি রুপার দাম ২ হাজার ৬ টাকা নির্ধারণ করা হয়েছে। এছাড়া ১৮ ক্যারেটের এক ভরি রুপার দাম এক হাজার ৭১৫ টাকা এবং সনাতন পদ্ধতির এক ভরি রুপার দাম এক হাজার ২৮৩ টাকা নির্ধারণ করা হয়েছে।

কমেন্ট বক্স
প্রতিবেদকের তথ্য

এডমিরাল পদে পদোন্নতি পেলেন নৌবাহিনী প্রধান খোন্দকার মিসবাহ উল আজীম

এডমিরাল পদে পদোন্নতি পেলেন নৌবাহিনী প্রধান খোন্দকার মিসবাহ উল আজীম