ঢাকা , শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬ , ৪ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
হরমুজ প্রণালি পাড়ি দেওয়া প্রথম তেলবাহী ট্যাংকার পাকিস্তানের জেলখানায় বসেই ডাকাতির পরিকল্পনা, গ্রেপ্তার ১৩ শিক্ষক নিয়োগে মেধাবী কাউকে বাদ দেওয়া যাবে না : শিক্ষামন্ত্রী গাজা যুদ্ধবিরতি নিয়ে যুক্তরাষ্ট্র–হামাস সরাসরি আলোচনায় ইন্দোনেশিয়ায় যাত্রীবাহী হেলিকপ্টার বিধ্বস্ত, নিহত সবাই যুক্তরাষ্ট্রে একের পর এক পারমাণবিক বিজ্ঞানী নিখোঁজ! বাকিতে চা বিক্রি না করা নিয়ে দু’পক্ষের সংঘর্ষ, আহত ১০ ৪১৯ যাত্রী নিয়ে আজ শুরু হচ্ছে প্রথম হজ ফ্লাইট, উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী মরণোত্তর স্বাধীনতা পুরস্কার পেলেন মাইলস্টোনের শিক্ষিকা মাহেরীন চৌধুরী বিএনপি জনগণের রায় নিয়ে প্রতারণা করেছে : জামায়াত আমির নতুন উপজেলা পেতে যাচ্ছে বাংলাদেশ, নাম কী? সপরিবারে বাংলাদেশে শ্রীকান্ত আচার্য চড়া সবজির বাজার, বেশিরভাগের দাম ১০০ টাকার বেশি কার্বন ক্রেডিট বিক্রি করে বছরে ১ বিলিয়ন মার্কিন ডলার পাওয়া সম্ভব: ড. সাইমুম পারভেজ শিশুর হাত-পা বাঁধা মরদেহ উদ্ধার, জড়িত সন্দেহে দুইজনকে পিটিয়ে হত্যা পুলিশ সপ্তাহের বাজেটে কাটছাঁট, কমছে পদকও জ্বালানি নিয়ে সুখবর দিলেন প্রতিমন্ত্রী চীনা নাগরিককে কুপিয়ে মালামাল লুট, ৫ ডাকাত গ্রেপ্তার হরমুজ প্রণালিতে জাহাজ চলাচল নিয়ে নতুন প্রস্তাব ইরানের ২ ডিসি প্রত্যাহার

চার বছর প্রেমের সম্পর্কের পর বিয়ে করতে অস্বীকৃতি?

  • আপলোড সময় : ১৫-১২-২০২৪ ০৯:২১:০৮ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ১৫-১২-২০২৪ ০৯:২১:০৮ পূর্বাহ্ন
চার বছর প্রেমের সম্পর্কের পর বিয়ে করতে অস্বীকৃতি?
এক তরুণীর সঙ্গে দীর্ঘ চার বছরের প্রেমের সম্পর্কে ছিলেন এক যুবক। তবে সেই তরুণীকে বিয়ে করতে অস্বীকার করেন সদ্য শিক্ষক হওয়া ওই যুবক। এ কারণে তাকে বন্দুকের মুখে অপহরণ করে ওই তরুণীকে বিয়ে করতে বাধ্য করা হয়েছে।ঘটনাটি ঘটেছে ভারতের পূর্বাঞ্চলীয় রাজ্য বিহারে। যুবকের নাম অবনীশ কুমার। তিনি সম্প্রতি শিক্ষক হওয়ার জন্য হার পাবলিক সার্ভিস কমিশন পরীক্ষায় উত্তীর্ণ হয়েছেন।

 গত শুক্রবার (১৩ ডিসেম্বর) নিজের কর্মস্থলে (স্কুল) যাচ্ছিলেন অবনীশ। পথে দুটি স্করপিও গাড়ি তার রিকশার পথরোধ করে। সেখান থেকে বেশ কয়েকজন সশস্ত্র ব্যক্তি বন্দুকের মুখে তাকে তুলে নিয়ে যান এবং কয়েক ঘণ্টার মধ্যে তাকে মারধর করে গুঞ্জন নামের তার প্রেমিকার সঙ্গে বিয়ে দেয়। যদিও অবনীশ গুঞ্জনের সঙ্গে তার প্রেমের কথা অস্বীকার করেছেন।অবনীশ কুমার বিহারের বেগুরসরাই জেলার রাজৌরার বাসিন্দা সুধাকর রাইয়ের ছেলে। সম্প্রতি সরকারি শিক্ষক হিসেবে নিয়োগ পেয়েছেন অবনীশ এবং কাটিহার জেলার একটি মাধ্যমিক বিদ্যালয়ে তার পোস্টিং হয়েছে।
 
গুঞ্জনের দাবি, অবনীশের সঙ্গে তার চার বছরের গভীর সম্পর্ক ছিল। তারা একাধিকার দেখাও করেছেন। অবনীশ তখন তাকে বিয়ের প্রতিশ্রুতিও দিয়েছিলেন।গুঞ্জন বলেন, ‘সে (অবনীশ) আমাকে তার স্কুলেও নিয়ে গিয়েছিল। পরে আমি যখন আমার বাড়িতে তার কথা জানায় এবং তারা তাকে বিয়ের কথা বলে তখন সে সম্পর্ক অস্বীকার করে। এটা কখনোই মেনে নেয়া যায় না।’ এরপরই অবনীশকে অপহরণ করা হয়। ভাইরাল একটি ভিডিওতে দেখা গেছে, অবনীশকে বেশ কয়েকজন লোক ধরে রেখেছেন। আর বিয়ের শাড়ি এবং সিঁদুর পরে তার কাছে দাঁড়িয়ে কনে গুঞ্জন।
 
বিয়ের পর গুঞ্জন তার পরিবারকে নিয়ে রাজৌরায় অবনীশের বাড়িতে গেলে সেখানে বিশৃঙ্খলা সৃষ্টি হয়। আর অবনীশের পরিবার গুঞ্জনকে তাদের পুত্রবধু হিসেবে গ্রহণ করতে অস্বীকার করে। অবনীশও পালিয়ে যান। গুঞ্জনের সঙ্গে প্রেমের সম্পর্কের কথা অস্বীকার করেছেন অবনীশ। তার ভাষ্য, ‘মেয়েটির সাথে আমার কোনো ভালোবাসার সম্পর্ক ছিল না। সে আমাকে বারবার ফোন করত ও পিছু নিয়ে হয়রানি করত। ঘটনার দিন আমি স্কুলে যাওয়ার সময় কিছু লোক আমাকে একটি গাড়িতে করে অপহরণ করে। তারা আমাকে মারধর করে এবং সিঁদুর পরাতে বাধ্য করে।’ 
 
এরপর বিচারের আবেদন জানিয়ে পুলিশের কাছে অভিযোগ দায়ের করেন গুঞ্জন। অবনীশও অপহরণ ও মারধরের অভিযোগে থানায় একটি মামলা করেছেন।

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
হরমুজ প্রণালি পাড়ি দেওয়া প্রথম তেলবাহী ট্যাংকার পাকিস্তানের

হরমুজ প্রণালি পাড়ি দেওয়া প্রথম তেলবাহী ট্যাংকার পাকিস্তানের