ঢাকা , রবিবার, ১৮ অক্টোবর ২০২৬ , ৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
শেরেবাংলা নগরে সচিবালয় সরিয়ে নেওয়ার প্রস্তাব মন্ত্রিসভায় অনুমোদন অমর একুশে বইমেলা শুরু ৭ জানুয়ারি সৌদি রাষ্ট্রদূতকে ডেকে দুই প্রবাসীর মৃত্যুদণ্ডের কারণ জানতে চাইল বাংলাদেশ বিমানবাহিনীর সাবেক প্রধান আব্দুল হান্নান কাতারে গ্রেফতার অন্যায়-অত্যাচারের বিরুদ্ধে রুখে দাঁড়ানোই দুর্গাপূজার মূল দর্শন: রাষ্ট্রপতি ১৭ বছরে তথ্য কমিশনকে কাজ করতে দেওয়া হয়নি: প্রধান তথ্য কমিশনার প্রতিমন্ত্রী ইশরাকের অস্ত্র প্রদর্শনের ঘটনা তদন্ত করছে পুলিশ: ডিবি প্রধান ৬৬৬ কোটি টাকা কর পরিশোধের রায়ের বিরুদ্ধে আপীল করল গ্রামীণ কল্যাণ কলকাতায় ভেঙে পড়ল দুর্গাপূজার মণ্ডপ, পদদলিত হয়ে নিহত ১৯ জাতীয় পতাকার মান রক্ষা করা প্রতিটি সৈনিকের পবিত্র দায়িত্ব: প্রধানমন্ত্রী সৌদি আরবে ২ বাংলাদেশির মৃত্যুদণ্ড আমাদের জন্য বড় শিক্ষা: পররাষ্ট্র প্রতিমন্ত্রী হরমুজ প্রণালি আবারও বন্ধের ঘোষণা ইরানের গাজীপুরে ইবনে সিনা ফার্মাসিউটিক্যালসের কারখানায় আগুন কুড়িগ্রামে ট্রাকচাপায় ইজিবাইকের ৫ যাত্রী নিহত উত্তরায় শ্রমিক-পুলিশ সংঘর্ষে আহত অর্ধশতাধিক কক্সবাজারে রিসোর্টে আগুনে নিহত ১০, ছয় জনই একই পরিবারের শিশু হাসপাতালে চিকিৎসকের কক্ষে ধূমপান, বরখাস্তের নির্দেশ প্রধানমন্ত্রীর ডেঙ্গু প্রতিরোধে তরুণ প্রজন্মকে এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর কক্সবাজারে মেরিনড্রাইভে টুপটুপ রিসোর্টে আগুন, নিহত ৬ বিমানের দাম্মাম ও রিয়াদগামী সব ফ্লাইট ১৮ অক্টোবর পর্যন্ত স্থগিত

ট্রাম্প প্রশাসনের গুরত্বপূর্ণ পদ বাগিয়ে নিচ্ছেন মার্কিন ধনকুবেররা

  • আপলোড সময় : ১৫-১২-২০২৪ ১১:১৮:১১ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ১৫-১২-২০২৪ ১১:১৮:১১ পূর্বাহ্ন
ট্রাম্প প্রশাসনের গুরত্বপূর্ণ পদ বাগিয়ে নিচ্ছেন মার্কিন ধনকুবেররা
নির্বাচনে ভূমিধ্বস জয়ের পর ডোনাল্ড ট্রাম্প নিজের প্রশাসনের গুরুত্বপূর্ণ পদগুলোতে পছন্দের ব্যক্তিদের নিয়োগ দিয়ে আসছেন। মন্ত্রিসভা থেকে শুরু করে বিভিন্ন পদে তিনি এমন ব্যক্তিদেরই বসাচ্ছেন, যারা তার ঘনিষ্ঠ বা তার নির্বাচনী প্রচারণায় আর্থিকভাবে সহায়তা করেছেন। তবে এসব পছন্দের ব্যক্তিদের বেশিরভাগই যুক্তরাষ্ট্রের ধনকুবের। মার্কিন গণমাধ্যম সিএনএনের এক প্রতিবেদনে বলা হয়েছে, ট্রাম্প প্রশাসনে নিয়োগ পাওয়া ব্যক্তিরা তার নির্বাচনী প্রচারণায় বড় ধরনের আর্থিক তহবিল গঠন করেছিলেন।

প্রতিবেদনে দেখা যায়, ট্রাম্পের মন্ত্রিসভায় জায়গা পাওয়া ইলন মাস্ক ২৬২.৯ মিলিয়ন ডলার অনুদানের মাধ্যমে সরকারি দক্ষতা বিভাগের দায়িত্ব পেয়েছেন। এ ছাড়া ২১.২ মিলিয়ন ডলারের বিনিময়ে শিক্ষামন্ত্রীর দায়িত্ব পেয়েছেন লিন্ডা ম্যাকমোহান। বানিজ্যমন্ত্রী হয়েছেন হাওয়ার্ড লাটনিক, যিনি অনুদান দিয়েছেন ৯.৪ মিলিয়ন ডলার। যুক্তরাজ্যে রাষ্ট্রদূত হিসেবে নিয়োগ পাওয়া ওয়ারেন স্টিফেনস অনুদান দিয়েছেন ৩.৩ মিলিয়ন ডলার। এ ছাড়া আরও অনেকের নাম উঠে এসেছে, যারা বিভিন্নভাবে ট্রাম্প প্রশাসনের গুরুত্বপূর্ণ দায়িত্বে রয়েছেন।

বিশেষজ্ঞদের মতে, এই ধরনের নিয়োগ ব্যবস্থা যুক্তরাষ্ট্রের নীতিনির্ধারণী প্রক্রিয়ায় বাণিজ্যিক স্বার্থের প্রভাব বাড়িয়ে তুলতে পারে। গুরুত্বপূর্ণ পদগুলোতে ধনকুবেরদের বসানোর ফলে ভবিষ্যতে দেশের নীতিতে বড় ধরনের পরিবর্তন আসার সম্ভাবনা রয়েছে।

এদিকে, গত মার্চ মাসে এবিসি নিউজের এক সাক্ষাৎকারে উপস্থাপক জর্জ স্টেফানোপলস সাউথ ক্যারোলাইনার আইনপ্রণেতা ন্যান্সি মেইসের সঙ্গে আলোচনাকালে দশবারেরও বেশি ট্রাম্পকে ‘ধর্ষক’ বলে আখ্যা দেন। এ ঘটনার জেরে ট্রাম্পের পক্ষ থেকে এবিসি নিউজের বিরুদ্ধে মানহানির মামলা করা হয়।

মামলার নিষ্পত্তিতে এবিসি নিউজ দেড় কোটি ডলার জরিমানা দিতে এবং ট্রাম্পের আইনজীবীদের জন্য ১ কোটি ডলার ফি পরিশোধে সম্মত হয়েছে। একই সঙ্গে প্রতিষ্ঠানটি এবং উপস্থাপক জর্জ স্টেফানোপলস ট্রাম্পের কাছে ক্ষমা চাইবেন বলে জানিয়েছে।

ট্রাম্পের প্রশাসনের নিয়োগ প্রক্রিয়া এবং তার বিরুদ্ধে ওঠা বিতর্কিত অভিযোগগুলো যুক্তরাষ্ট্রের রাজনৈতিক অঙ্গনে ব্যাপক প্রভাব ফেলেছে। তার পদক্ষেপগুলোকে কেউ কেউ ক্ষমতা কেন্দ্রীকরণ ও বাণিজ্যিক স্বার্থের প্রতিফলন হিসেবে দেখছেন, আবার কেউ তার ব্যবসায়িক দক্ষতার প্রমাণ বলে মনে করছেন।

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
শেরেবাংলা নগরে সচিবালয় সরিয়ে নেওয়ার প্রস্তাব মন্ত্রিসভায় অনুমোদন

শেরেবাংলা নগরে সচিবালয় সরিয়ে নেওয়ার প্রস্তাব মন্ত্রিসভায় অনুমোদন