ঢাকা , শনিবার, ১৭ অক্টোবর ২০২৬ , ১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
বিমানের দাম্মাম ও রিয়াদগামী সব ফ্লাইট ১৮ অক্টোবর পর্যন্ত স্থগিত উন্মুক্ত হলো মালয়েশিয়ার শ্রমবাজার, কর্মী নিয়োগের ঘোষণা পরিবেশ রক্ষায় সবাইকে এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর ই-পার্লামেন্ট বিষয়ক প্রকল্প বাস্তবায়নে ১০ সদস্যের কমিটি কৃষিকে লাভজনক খাতে পরিণত করতে হবে: রাষ্ট্রপতি বিমানবন্দর-কমলাপুর মেট্রোরেলের প্যাকেজ-৩-এর ইউটিলিটি স্থানান্তর শুরু এ মাসেই স্বাস্থ্যসেবা মানুষের দোরগোড়ায় পৌঁছাতে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হচ্ছে: স্বাস্থ্যমন্ত্রী উত্তরায় ফের পোশাকশ্রমিকদের সড়ক অবরোধ, যান চলাচল বন্ধ ব্যক্তিগত উদ্যোগে দেশের জন্য কাজ করা মানুষের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ: প্রধানমন্ত্রী অপারেশন ক্লিন হার্টের মতো কোনো বিশেষ কিছু করার পরিকল্পনা নেই: স্বরাষ্ট্রমন্ত্রী গাজীপুরে ওষুধ কারাখানার আগুন নিয়ন্ত্রণে যুক্তরাষ্ট্র থেকে আমদানি বাড়ছে, আরও সহায়তা আসা উচিত: অর্থমন্ত্রী দুর্গাপূজায় ৫ ট্রেনের সাপ্তাহিক বন্ধ বাতিল নিরাপদ খাদ্য পরীক্ষার ভ্রাম্যমাণ ল্যাব পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী টঙ্গীতে ওষুধ কারখানায় ভয়াবহ আগুন, নিয়ন্ত্রণে কাজ করছে ১২ ইউনিট ডেঙ্গুতে আরও ৯ মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৯৫৪ স্থানীয় সরকার নির্বাচন নিয়ে কোনো কলঙ্ক নিতে চায় না সরকার: প্রতিমন্ত্রী শাহে আলম বাংলাদেশের অর্থনৈতিক নীতির সাথে একমত বিশ্বব্যাংক: অর্থমন্ত্রী নিউইয়র্কে ড. ইউনূসকে হেনস্তা, ব্যবস্থা নেবে সরকার: তথ্য উপদেষ্টা নিউইয়র্ক বিমানবন্দরে হেনস্তার শিকার ড. ইউনূস

সাড়ে ১৩ লাখ টাকার ব্রিজের মেয়াদ মাত্র ৫ মাস

  • আপলোড সময় : ১৫-১২-২০২৪ ১১:২৮:২৬ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ১৫-১২-২০২৪ ১১:২৮:২৬ পূর্বাহ্ন
সাড়ে ১৩ লাখ টাকার ব্রিজের মেয়াদ মাত্র ৫ মাস
ঝিনাইদহের হরিণাকুণ্ডুতে সাড়ে ১৩ লাখ টাকা ব্যয়ে নির্মিত ব্রিজের মেয়াদ মাত্র পাঁচ মাস! শুনতে অবাক লাগলেও এমন ঘটনা ঘটেছে কণ্যাদহ গ্রামে। মাত্র কয়েক মাস আগে পানি উন্নয়ন বোর্ডের তত্ত্বাবধানে নির্মিত ব্রিজটি এখন ভেঙে নতুন করে কালভার্ট নির্মাণের প্রস্তুতি নিচ্ছে সড়ক ও জনপথ বিভাগ। এই ঘটনায় স্থানীয় বাসিন্দাদের মধ্যে ক্ষোভের সৃষ্টি হয়েছে।

কণ্যাদহ গ্রামে সরেজমিনে গিয়ে দেখা যায়, জিকে সেচ খালের ওপর নির্মিত ব্রিজটি এখনও একদম নতুন। এমনকি ব্রিজের গায়ে মোড়ানো পলিথিনও খুলে যায়নি। কিন্তু একই স্থানে সড়ক ও জনপথ বিভাগ অনুমোদন করেছে ১ কোটি ৬০ লাখ টাকার আরেকটি প্রকল্প। ফলে ব্রিজটি ভেঙে নতুন করে কালভার্ট নির্মাণের চূড়ান্ত প্রস্তুতি নেওয়া হচ্ছে। এতে সরকারের লাখ লাখ টাকা গচ্চা যাচ্ছে, বলছেন স্থানীয়রা।

স্থানীয় কৃষক আরশেদ আলী বলেন, "ব্রিজটি যখন বানানো হয়, তখনই বলেছিলাম—এই ব্রিজ টিকবে না। তাছাড়া সঠিকভাবে না বানানোর কারণে প্রায় দুর্ঘটনা ঘটছে। এখন নতুন করে কালভার্ট করতে হলে এই ব্রিজটা বানানোর দরকার ছিল না।"

স্থানীয় বাসিন্দা রাশেদ হক বলেন, "সরকারের এত টাকা আছে যে পাঁচ মাসের মাথায় নতুন ব্রিজ বানাতে হবে? আগে থেকেই যদি সমন্বয় করত, তাহলে তো এভাবে টাকার অপচয় হতো না।"

এ বিষয়ে পানি উন্নয়ন বোর্ডের উপ-সহকারী প্রকৌশলী মিনহাজুল ইসলাম বলেন, "জিকে সেচ খাল আমাদের আওতায়। দীর্ঘদিন ব্রিজ ভেঙে থাকার কারণে এলাকাবাসীর ভোগান্তি হচ্ছিল। সেই ভোগান্তি দূর করতেই আমরা ব্রিজটি করেছি। সওজ যদি এখানে নতুন ব্রিজ বানায়, তবে তাদের আমাদের কাছ থেকে এনওসি নিতে হবে। ভবিষ্যতে এ ধরনের ভুল বোঝাবুঝি এড়াতে আমরাও সচেষ্ট থাকব।"

এদিকে সড়ক ও জনপথ বিভাগের নির্বাহী প্রকৌশলী মো. হাফিজুর রহমান বলেন, "পানি উন্নয়ন বোর্ড যখন ব্রিজটি নির্মাণ করেছিল, তখন আমাদের পক্ষ থেকে তাদের দু’দফা চিঠি দেওয়া হয়েছিল। কিন্তু তারা সমন্বয় করেনি। ব্রিজটি মানুষের চলাচলের অনুপযোগী। তাই নতুন করে কালভার্ট নির্মাণ করা হবে। এতে স্থানীয়রা উপকৃত হবে।"

পাঁচ মাসের ব্যবধানে একই স্থানে দুই প্রকল্প হাতে নেওয়া সরকারের বিভিন্ন বিভাগের মধ্যে সমন্বয়হীনতার একটি উদাহরণ হয়ে দাঁড়িয়েছে। স্থানীয়রা মনে করছেন, সঠিক পরিকল্পনা এবং সমন্বয় থাকলে সরকারের এই আর্থিক ক্ষতি এড়ানো যেত।

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
 আগামীর বাংলাদেশ গড়ার প্রশ্নে সবাইকে একসাথে কাজ করতে হবে: মানসুরা

 আগামীর বাংলাদেশ গড়ার প্রশ্নে সবাইকে একসাথে কাজ করতে হবে: মানসুরা