ঢাকা , শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬ , ১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
বিমানের দাম্মাম ও রিয়াদগামী সব ফ্লাইট ১৮ অক্টোবর পর্যন্ত স্থগিত উন্মুক্ত হলো মালয়েশিয়ার শ্রমবাজার, কর্মী নিয়োগের ঘোষণা পরিবেশ রক্ষায় সবাইকে এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর ই-পার্লামেন্ট বিষয়ক প্রকল্প বাস্তবায়নে ১০ সদস্যের কমিটি কৃষিকে লাভজনক খাতে পরিণত করতে হবে: রাষ্ট্রপতি বিমানবন্দর-কমলাপুর মেট্রোরেলের প্যাকেজ-৩-এর ইউটিলিটি স্থানান্তর শুরু এ মাসেই স্বাস্থ্যসেবা মানুষের দোরগোড়ায় পৌঁছাতে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হচ্ছে: স্বাস্থ্যমন্ত্রী উত্তরায় ফের পোশাকশ্রমিকদের সড়ক অবরোধ, যান চলাচল বন্ধ ব্যক্তিগত উদ্যোগে দেশের জন্য কাজ করা মানুষের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ: প্রধানমন্ত্রী অপারেশন ক্লিন হার্টের মতো কোনো বিশেষ কিছু করার পরিকল্পনা নেই: স্বরাষ্ট্রমন্ত্রী গাজীপুরে ওষুধ কারাখানার আগুন নিয়ন্ত্রণে যুক্তরাষ্ট্র থেকে আমদানি বাড়ছে, আরও সহায়তা আসা উচিত: অর্থমন্ত্রী দুর্গাপূজায় ৫ ট্রেনের সাপ্তাহিক বন্ধ বাতিল নিরাপদ খাদ্য পরীক্ষার ভ্রাম্যমাণ ল্যাব পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী টঙ্গীতে ওষুধ কারখানায় ভয়াবহ আগুন, নিয়ন্ত্রণে কাজ করছে ১২ ইউনিট ডেঙ্গুতে আরও ৯ মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৯৫৪ স্থানীয় সরকার নির্বাচন নিয়ে কোনো কলঙ্ক নিতে চায় না সরকার: প্রতিমন্ত্রী শাহে আলম বাংলাদেশের অর্থনৈতিক নীতির সাথে একমত বিশ্বব্যাংক: অর্থমন্ত্রী নিউইয়র্কে ড. ইউনূসকে হেনস্তা, ব্যবস্থা নেবে সরকার: তথ্য উপদেষ্টা নিউইয়র্ক বিমানবন্দরে হেনস্তার শিকার ড. ইউনূস

ঢাবি ছাত্রলীগ নেত্রী গ্রেফতার, পুলিশ হেফাজতে আরও দুই নারী

  • আপলোড সময় : ১৫-১২-২০২৪ ১২:১৩:৫৭ অপরাহ্ন
  • আপডেট সময় : ১৫-১২-২০২৪ ১২:১৩:৫৭ অপরাহ্ন
ঢাবি ছাত্রলীগ নেত্রী গ্রেফতার, পুলিশ হেফাজতে আরও দুই নারী
নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের ঢাকা বিশ্ববিদ্যালয় শামসুন্নাহার হল শাখার সাবেক সহ-সভাপতি নিশিতা ইকবাল নদীকে গ্রেফতার করা হয়েছে। তাকে গ্রেফতার করা হয় সুনির্দিষ্ট অভিযোগ এবং তথ্যের ভিত্তিতে। 

ঢাবি শামসুন্নাহার হল শাখা ছাত্রলীগের সাবেক সহসভাপতি নিশিতা ইকবাল নদী শুক্রবার ধানমন্ডি এলাকায় ছাত্রলীগের একটি ঝটিকা মিছিলে নেতৃত্ব দেন। এ ঘটনায় তার বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে, যা নিশ্চিত করেছেন ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) অতিরিক্ত কমিশনার রেজাউল মল্লিক।

এদিকে, গত শনিবার (১৪ ডিসেম্বর) সন্ধ্যায় ধানমন্ডি-৩২ নম্বরে শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানাতে যাওয়ার চেষ্টা করেন দুই নারী। তারা নিরাপত্তা বেষ্টনি পার করে ভেতরে প্রবেশ করার চেষ্টা করলে স্থানীয় জনতার সাথে তাদের বাকবিতণ্ডা শুরু হয়। পরে জনতা তাদের পুলিশে হস্তান্তর করে। এই দুই নারীর মধ্যে একজন ছিলেন নারী মডেল ও চিত্রনায়িকা মিষ্টি সুভাষ, এবং অন্যজন নিলুফার ইয়াসমিন। মিষ্টি সুভাষ এর আগে ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসিতে শেখ হাসিনার জন্মদিন উপলক্ষে কেক কাটার ঘটনায় এক বিতর্কে জড়িয়ে পড়েছিলেন, যা সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছিল।

রবিবার এ বিষয়ে রমনা বিভাগের এডিসি ইলিয়াস কবীর গণমাধ্যমকে বলেন, নিষিদ্ধ ছাত্র সংগঠনের কোনো সদস্য যদি মিছিল বা কোনো ধরনের অস্থিতিশীল পরিস্থিতি তৈরি করার চেষ্টা করে, তবে পুলিশ কঠোর ব্যবস্থা নেবে। 

তিনি আরও জানান, এই ঝটিকা মিছিলে যারা অংশ নিয়েছিলেন, তাদের গ্রেফতার করার প্রক্রিয়া চলমান রয়েছে এবং পুলিশের অভিযান অব্যাহত থাকবে।

এ ঘটনায় নিরাপত্তা বাহিনী এবং আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পক্ষ থেকে জানানো হয়েছে, এমন কার্যকলাপের জন্য দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে এবং ছাত্রলীগের কেউ যদি আবার এমন পরিস্থিতি তৈরি করতে চায়, তবে তারা পুলিশের নজরদারির মধ্যে থাকবে।

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
 আগামীর বাংলাদেশ গড়ার প্রশ্নে সবাইকে একসাথে কাজ করতে হবে: মানসুরা

 আগামীর বাংলাদেশ গড়ার প্রশ্নে সবাইকে একসাথে কাজ করতে হবে: মানসুরা