ঢাকা , বুধবার, ০৭ অক্টোবর ২০২৬ , ২২ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
১ ডিসেম্বর থেকে দেশব্যাপী পরিবার পরিকল্পনার বৃহৎ ক্যাম্পেইন শুরু: স্বাস্থ্যমন্ত্রী এবছর রসায়নে যৌথভাবে নোবেল পেলেন ফ্রান্সের হেনরি কাগান ও জাপানের কেনসো সোয়াই একনেক সভায় ১৬ হাজার ২০৭ কোটি টাকার ১৩ প্রকল্প অনুমোদন ১৭ অক্টোবরের ছুটি বাতিল, প্রজ্ঞাপন জারি এয়ারবাসের ১০ উড়োজাহাজ কেনার চুক্তি আজ কেন্দ্রীয় ব্যাংকের হস্তক্ষেপে ৩০ ব্যাংকের এটিএমসহ ডিজিটাল সেবা চালু দুই কোটি শিশু টিকা পেয়েছে, আরও পাবে ৩৫ লাখ: স্বাস্থ্য প্রতিমন্ত্রী অনুমোদনের অপেক্ষায় রামপালে ৪৪২ মেগাওয়াটের সৌরবিদ্যুৎকেন্দ্র জোড়া অ্যাসিস্টে বিদায়ী ম্যাচ স্মরণীয় করে রাখলেন মেসি ডেঙ্গুতে একদিনে সর্বোচ্চ ১০ জনের মৃত্যু  প্রধান শিক্ষক নিয়োগে ভাইভা নিতে আইনি বাধা নেই এবছর পদার্থে নোবেল পেলেন ফ্রান্সিস হ্যালজেন ফ্যামিলি কার্ডে সাড়ে ২৮ লাখ মানুষ দারিদ্র্য থেকে মুক্ত হতে পারে: বিশ্বব্যাংক চার দিনের সফরে জাপান যাচ্ছেন প্রধানমন্ত্রী নির্ধারিত দামে এলপিজি না মিললে প্রয়োজনীয় ব্যবস্থা নেবে সরকার: তথ্য উপদেষ্টা ১৫০ বাংলাদেশিকে কাশ্মীর থেকে আটকের দাবি ভারতের ঢাকায় লটারির মাধ্যমে ১৮ সাব-রেজিস্ট্রার বদলি শিশুদের প্রতিভা বিকাশের সুযোগ দিলে দেশের ভিত্তি মজবুত হবে: প্রধানমন্ত্রী দুর্গাপূজায় মিলছে টানা ৫ দিনের ছুটি ডেঙ্গুতে ৯ জনের প্রাণহানি, হাসপাতালে ১৯০২

মালয়েশিয়ায় মানব পাচার চক্রের ৪ হোতা গ্রেফতার, উদ্ধার ১১ বাংলাদেশি

  • আপলোড সময় : ১৫-১২-২০২৪ ১২:১৯:৫৬ অপরাহ্ন
  • আপডেট সময় : ১৫-১২-২০২৪ ১২:১৯:৫৬ অপরাহ্ন
মালয়েশিয়ায় মানব পাচার চক্রের ৪ হোতা গ্রেফতার, উদ্ধার ১১ বাংলাদেশি
মানব পাচার চক্রের বিরুদ্ধে মালয়েশিয়ার অভিবাসন বিভাগ একটি সফল অভিযান চালিয়ে চক্রের ৪ সদস্যকে গ্রেফতার করেছে এবং তাদের কবল থেকে ১১ জন বাংলাদেশিকে উদ্ধার করেছে। এসব বাংলাদেশি পাচার করার প্রস্তুতি নিচ্ছিল।

১৪ ডিসেম্বর এক বিবৃতিতে মালয়েশিয়ার অভিবাসন বিভাগের মহাপরিচালক দাতুক জাকারিয়া শাবান এ তথ্য জানিয়েছেন। তিনি জানান, গত ১১ ডিসেম্বর রাতে কুয়ালালামপুরের চেরাস এলাকার তিনটি স্থানে দুই সপ্তাহের গোয়েন্দা তদন্তের ভিত্তিতে এই অভিযান চালানো হয়। অভিযানে চক্রের হোতাসহ ৪ বাংলাদেশিকে গ্রেফতার করা হয়, যাদের বয়স ৩৫ থেকে ৩৮ বছরের মধ্যে। তাদের মধ্যে তিনজন পুরুষ এবং একজন নারী। গ্রেফতার পুরুষদের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে এবং নারী সদস্যের বিরুদ্ধে আরও তদন্ত চলছে।

এছাড়া, অভিযানে ১১ জন বাংলাদেশিকে উদ্ধার করা হয়, যাদের পাচারের প্রস্তুতি চলছিল। উদ্ধারকৃতদের মধ্যে ১৭টি বাংলাদেশি পাসপোর্ট, ২০টি মোবাইল ফোন, ৮০০ মালয়েশিয়ান রিঙ্গিত, ৮০০ মার্কিন ডলার এবং ২টি প্রাইভেট কার জব্দ করা হয়েছে।

দাতুক জাকারিয়া শাবান আরও জানান, এই পাচার চক্রটি কাজের প্রলোভন দেখিয়ে বাংলাদেশিদের মালয়েশিয়ায় নিয়ে আসত এবং প্রত্যেকের কাছ থেকে ২০ হাজার রিঙ্গিত আদায় করত। তারা পাসপোর্ট, ভিসা, এবং বিমানের টিকিটের সব ব্যবস্থা করে বাংলাদেশিদের পর্যটক হিসেবে মালয়েশিয়ায় প্রবেশ করাত।

কমেন্ট বক্স
১ ডিসেম্বর থেকে দেশব্যাপী পরিবার পরিকল্পনার বৃহৎ ক্যাম্পেইন শুরু: স্বাস্থ্যমন্ত্রী

১ ডিসেম্বর থেকে দেশব্যাপী পরিবার পরিকল্পনার বৃহৎ ক্যাম্পেইন শুরু: স্বাস্থ্যমন্ত্রী