ঢাকা , শনিবার, ১৭ অক্টোবর ২০২৬ , ২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ডেঙ্গু প্রতিরোধে তরুণ প্রজন্মকে এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর কক্সবাজারে মেরিনড্রাইভে টুপটুপ রিসোর্টে আগুন, নিহত ৬ বিমানের দাম্মাম ও রিয়াদগামী সব ফ্লাইট ১৮ অক্টোবর পর্যন্ত স্থগিত উন্মুক্ত হলো মালয়েশিয়ার শ্রমবাজার, কর্মী নিয়োগের ঘোষণা পরিবেশ রক্ষায় সবাইকে এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর ই-পার্লামেন্ট বিষয়ক প্রকল্প বাস্তবায়নে ১০ সদস্যের কমিটি কৃষিকে লাভজনক খাতে পরিণত করতে হবে: রাষ্ট্রপতি বিমানবন্দর-কমলাপুর মেট্রোরেলের প্যাকেজ-৩-এর ইউটিলিটি স্থানান্তর শুরু এ মাসেই স্বাস্থ্যসেবা মানুষের দোরগোড়ায় পৌঁছাতে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হচ্ছে: স্বাস্থ্যমন্ত্রী উত্তরায় ফের পোশাকশ্রমিকদের সড়ক অবরোধ, যান চলাচল বন্ধ ব্যক্তিগত উদ্যোগে দেশের জন্য কাজ করা মানুষের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ: প্রধানমন্ত্রী অপারেশন ক্লিন হার্টের মতো কোনো বিশেষ কিছু করার পরিকল্পনা নেই: স্বরাষ্ট্রমন্ত্রী গাজীপুরে ওষুধ কারাখানার আগুন নিয়ন্ত্রণে যুক্তরাষ্ট্র থেকে আমদানি বাড়ছে, আরও সহায়তা আসা উচিত: অর্থমন্ত্রী দুর্গাপূজায় ৫ ট্রেনের সাপ্তাহিক বন্ধ বাতিল নিরাপদ খাদ্য পরীক্ষার ভ্রাম্যমাণ ল্যাব পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী টঙ্গীতে ওষুধ কারখানায় ভয়াবহ আগুন, নিয়ন্ত্রণে কাজ করছে ১২ ইউনিট ডেঙ্গুতে আরও ৯ মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৯৫৪ স্থানীয় সরকার নির্বাচন নিয়ে কোনো কলঙ্ক নিতে চায় না সরকার: প্রতিমন্ত্রী শাহে আলম বাংলাদেশের অর্থনৈতিক নীতির সাথে একমত বিশ্বব্যাংক: অর্থমন্ত্রী

টানা ৪০ দিন জামাতে নামাজ আদায় করে পুরস্কার পেলো ১৮ কিশোর-তরুণ

  • আপলোড সময় : ১৫-১২-২০২৪ ১২:৩৬:১৪ অপরাহ্ন
  • আপডেট সময় : ১৫-১২-২০২৪ ১২:৩৬:১৪ অপরাহ্ন
টানা ৪০ দিন জামাতে নামাজ আদায় করে পুরস্কার পেলো ১৮ কিশোর-তরুণ
মুন্সিগঞ্জের ১৮ কিশোর-তরুণ টানা ৪০ দিন ফজরের নামাজ জামাতে আদায় করে পুরস্কৃত হয়েছেন। তাদের মধ্যে সাইকেল, ইলেকট্রিক চুলা, ডিনারসেটসহ বিভিন্ন পুরস্কার বিতরণ করা হয়। এই ব্যতিক্রমী উদ্যোগের পুরস্কার বিতরণ অনুষ্ঠান ১৩ ডিসেম্বর শুক্রবার মুন্সিগঞ্জ সদর উপজেলার পঞ্চসার ভট্টাচার্য্যরে ভাগ এলাকায় অনুষ্ঠিত হয়।

স্থানীয় দারুল উলুম বি-বাগ কওমি মাদ্রাসা ও জামে মসজিদের যৌথ উদ্যোগে এই কার্যক্রমটি পরিচালিত হয়। তারা পঞ্চম থেকে দশম শ্রেণির শিক্ষার্থীদের মধ্যে টানা ৪০ দিন ফজরের জামাতে নামাজ আদায় করার জন্য পুরস্কারের ঘোষণা দিয়েছিল। এ উদ্যোগের মূল লক্ষ্য ছিল মাদক, সন্ত্রাস এবং দুর্নীতিমুক্ত একটি সমাজ গঠন করা, পাশাপাশি তরুণ প্রজন্মকে নামাজের প্রতি অনুপ্রাণিত করা।

এ ঘোষণা দেওয়ার পর থেকে অনেক কিশোর-তরুণ মসজিদে গিয়ে নামাজ পড়তে শুরু করেন, এবং শেষ পর্যন্ত ১৮ জন কিশোর-তরুণ ৪০ দিন ফজরের নামাজ জামাতে আদায় করতে সক্ষম হন। পুরস্কার বিতরণ অনুষ্ঠানে কুইজ প্রতিযোগিতার আয়োজনও করা হয়। কুইজে সেরা নম্বরপ্রাপ্ত চারজনকে সাইকেল, ছয়জনকে ইলেকট্রিক চুলা এবং বাকি আটজনকে ডিনারসেট প্রদান করা হয়।

নামাজ আদায়কারী কিশোর-তরুণ এবং তাদের অভিভাবকরা জানিয়েছেন, তাদের মূল উদ্দেশ্য ছিল মহান আল্লাহর সন্তুষ্টি অর্জন, এবং তারা পুরস্কার পাওয়ার চেয়ে বেশি আনন্দিত যে এই উদ্যোগ তাদের জীবনকে ইতিবাচকভাবে প্রভাবিত করেছে। স্থানীয়রা আশা করছেন, এ ধরনের উদ্যোগ ভবিষ্যতেও এলাকার মধ্যে ইতিবাচক পরিবর্তন আনবে।

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
ডেঙ্গু প্রতিরোধে তরুণ প্রজন্মকে এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

ডেঙ্গু প্রতিরোধে তরুণ প্রজন্মকে এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর