ঢাকা , রবিবার, ১৯ এপ্রিল ২০২৬ , ৬ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
কাল থেকে সারাদেশে হাম-রুবেলার টিকাদান কর্মসূচি শুরু বাড়ল এলপি গ্যাসের দাম, ১২ কেজির সিলিন্ডার কত? হাম ও উপসর্গে আজও ৪ জনের মৃত্যু আমাকে ‘জাতীয় ফুপু’ বানিয়ে দিয়েছে : দীপা খন্দকার আবারও মা হচ্ছেন দীপিকা পাড়ুকোন এতো অল্প সময়ে সব জলাবদ্ধতা নিরসন সম্ভব নয় : পানিসম্পদ মন্ত্রী জ্বালানির সংকট নেই, অসাধু সিন্ডিকেটে পাম্পগুলোতে কৃত্রিম সংকট হচ্ছে জ্বালানির সংকট নেই, অসাধু সিন্ডিকেটে পাম্পগুলোতে কৃত্রিম সংকট হচ্ছে তেলের দাম বাড়ানোর সঙ্গে আইএমএফের সম্পর্ক নেই : অর্থমন্ত্রী অভিষেককে রাহুলের ফোন, রাজনীতিতে নতুন সমীকরণের ইঙ্গিত মহান স্বাধীনতা ও মুক্তিযুদ্ধের প্রেক্ষাপটে রচিত “একাত্তরের ইতিকথা” গ্রন্থের মোড়ক উন্মোচন পরীক্ষায় ‘নীরব বহিষ্কারের’ নিয়ম বাদ দেয়ার নির্দেশ শিক্ষামন্ত্রীর কোচিং বাণিজ্য বন্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হচ্ছে: শিক্ষা প্রতিমন্ত্রী যুক্তরাষ্ট্র-ইরানের শান্তি আলোচনা নিয়ে সুখবর দিল পাকিস্তান আগামী বছর থেকে হজের খরচ আরও কমাতে প্রধানমন্ত্রীর উদ্যোগ মাগুরায় সেলুনে চুল কাটার সিরিয়াল নিয়ে দুই পক্ষের সংঘর্ষ, আহত ৬ ইরানের সমৃদ্ধ ইউরেনিয়াম দেশের বাইরে স্থানান্তর করা হবে না: পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র এবারও হরমুজ পাড়ি দিতে পারল না ‘বাংলার জয়যাত্রা হরমুজ প্রণালি পাড়ি দেওয়া প্রথম তেলবাহী ট্যাংকার পাকিস্তানের জেলখানায় বসেই ডাকাতির পরিকল্পনা, গ্রেপ্তার ১৩

৭ বছর পর রাজনৈতিক কর্মসূচিতে যোগ দিচ্ছেন বেগম খালেদা জিয়া

  • আপলোড সময় : ১৫-১২-২০২৪ ০২:৩১:৫১ অপরাহ্ন
  • আপডেট সময় : ১৫-১২-২০২৪ ০২:৩১:৫১ অপরাহ্ন
৭ বছর পর রাজনৈতিক কর্মসূচিতে যোগ দিচ্ছেন বেগম খালেদা জিয়া

প্রায় ৭ বছর পর বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া রাজনৈতিক কোনো কর্মসূচিতে সশরীরে যোগ দিতে যাচ্ছেন। আগামী শনিবার (২১ ডিসেম্বর) বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে (বিআইএমসি) মুক্তিযোদ্ধা সমাবেশে প্রধান অতিথি হিসেবে তিনি উপস্থিত থাকবেন।

জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা দলের সভাপতি সৈয়দ ইশতিয়াক আজিজ উলফাত গণমাধ্যমে বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, মুক্তিযোদ্ধা সমাবেশটি মহান বিজয় দিবস উপলক্ষে আয়োজন করা হচ্ছে, যেখানে খালেদা জিয়া প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন। তিনি আরও বলেন, ১৪ ডিসেম্বর রাতে বিএনপির স্থায়ী কমিটির সদস্য মেজর হাফিজ উদ্দিন আহমেদসহ তিনি আনুষ্ঠানিকভাবে খালেদা জিয়াকে আমন্ত্রণ জানান, এবং তিনি সম্মতি দিয়েছেন।

এটি হবে খালেদা জিয়ার রাজনৈতিক কর্মসূচিতে প্রথম সশরীরে অংশগ্রহণ। ২০১৮ সালের ৪ ফেব্রুয়ারি লা মেরিডিয়ামে বিএনপির বর্ধিত সভায় সভাপতিত্ব করার পর থেকে তিনি কোনো রাজনৈতিক কর্মসূচিতে সরাসরি অংশ নেননি।

এই সমাবেশে সারা দেশ থেকে মুক্তিযোদ্ধাদের ঢাকায় আনা হবে এবং বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানও লন্ডন থেকে ভার্চুয়ালি যোগ দেবেন।


কমেন্ট বক্স
কাল থেকে সারাদেশে হাম-রুবেলার টিকাদান কর্মসূচি শুরু

কাল থেকে সারাদেশে হাম-রুবেলার টিকাদান কর্মসূচি শুরু