ঢাকা , শনিবার, ১৮ জুলাই ২০২৬ , ৩ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
মোজাফফরের বিষয়টি খতিয়ে দেখছে সেনাবাহিনী: স্বরাষ্ট্রমন্ত্রী নতুন সংসদের প্রতি মানুষের প্রত্যাশা অনেক : ডেপুটি স্পিকার ক্ষমতায় যেতে তারা জুলাইকে ব্যবহার করতে চায়: বিএনপি মহাসচিব আগামী সপ্তাহে ৭ জেলায় বন্যার আভাস ঠান্ডা মাথায় রাষ্ট্রপতি জিয়াকে প্রথম গুলিটি করেন মোজাফফর! মুছে ফেলেছিলেন আসল পরিচয়, শেষ মুহূর্তে যেভাবে ধরা খেলেন জিয়ার খুনি মোজাফফর! চট্টগ্রাম সার্কিট হাউজের সেই কালরাতে মেজর মোজাফফরের যে ভূমিকা ছিল জিয়াউর রহমান হত্যাকাণ্ডের আসামি মোজাফফর সেনা হেফাজতে আর্জেন্টিনা ইংল্যান্ড ম্যাচ ঘিরে অতিরিক্ত পুলিশ মোতায়েন আর্জেন্টিনা-ইংল্যান্ড ম্যাচে জিতবে কে, জানাল সুপার কম্পিউটার ঢাকা-চট্টগ্রামসহ ১৩ জেলায় শিক্ষার্থীদের বিক্ষোভ দ্য ইন্টারন্যাশনাল অ্যারিয়াল ফটোগ্রাফার অব দ্য ইয়ার আজিম খান রনি বাউল আব্দুল করিম শাহ্: লালনগীতির আদি সুরের সাধক টানা বৃষ্টির পর রাজধানীতে মিলেছে সূর্যের দেখা, বাড়তে পারে তাপমাত্রা মডেল মসজিদ প্রকল্পের ব্যয় কীভাবে বেড়েছে, তা তদন্তের নির্দেশ দেওয়া হবে: সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী নেপালে তরুণ প্রজন্মের নিশানায় প্রধানমন্ত্রী বালেন শাহ বৃহস্পতিবার থেকে আবারও শুরু হতে পারে অতিভারী বর্ষণ জলাবদ্ধতা কিছুটা কমলেও দুর্ভোগ কাটেনি রাজধানীবাসীর আইএমএফের নতুন ঋণ কর্মসূচির নীতিমালা নিয়ে আলোচনা চলছে: অর্থমন্ত্রী হামের উপসর্গ নিয়ে আরও ১ প্রাণহানি, আক্রান্ত ১০০৯

ইসরাইলের অব্যাহত হামলা নিয়ে কী বললেন সিরিয়ার বিদ্রোহী নেতা

  • আপলোড সময় : ১৫-১২-২০২৪ ০৩:০২:৪৬ অপরাহ্ন
  • আপডেট সময় : ১৫-১২-২০২৪ ০৩:০২:৪৬ অপরাহ্ন
ইসরাইলের অব্যাহত হামলা নিয়ে কী বললেন সিরিয়ার বিদ্রোহী নেতা
সিরিয়ায় বাশার আল-আসাদ সরকারের পতনের অভিযানে নেতৃত্ব দেওয়া বিদ্রোহী গোষ্ঠী হায়াত তাহরির আল-শামের (এইচটিএস) প্রধান আবু মোহামদ আল-জোলানি সিরিয়ায় ইসরাইলের অব্যাহত বিমান হামলা নিয়ে অবশেষে মন্তব্য করেছেন।

এনিয়ে সিরিয়ার টিভি নিউজ চ্যানেলকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি বলেন, ইসরাইল সিরিয়ায় হামলা চালানোর জন্য যে যুক্তি দিচ্ছে তা দুর্বল এবং ভিত্তিহীন। তিনি অভিযোগ করেন, এসব হামলা সিরিয়ার সার্বভৌমত্বের প্রতি আক্রমণ এবং এটি অঞ্চলে অযৌক্তিক উত্তেজনা সৃষ্টি করছে।

তিনি আরও বলেন, সিরিয়া যুদ্ধের দীর্ঘ সময়ে ক্লান্ত হয়ে পড়েছে এবং নতুন সংঘাত না চাওয়ার কথা জানান। জোলানি এই পরিস্থিতিতে অগ্রাধিকার হিসেবে পুনর্গঠন এবং স্থিতিশীলতার দিকে মনোযোগ দেয়ার কথা বলেন।

তিনি আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি আহ্বান জানান সিরিয়ার সার্বভৌমত্বের প্রতি সম্মান প্রদর্শন এবং উত্তেজনা এড়ানোর দায়িত্ব গ্রহণের জন্য। তিনি কূটনৈতিক সমাধানকে নিরাপত্তা ও স্থিতিশীলতার একমাত্র পথ হিসেবে উল্লেখ করেন এবং অপ্রয়োজনীয় সামরিক অভিযান থেকে বিরত থাকার আহ্বান জানান।

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
ইসরায়েলকে হারানোর ম্যাচের আয় ফিলিস্তিনিদের দিল নরওয়ে

ইসরায়েলকে হারানোর ম্যাচের আয় ফিলিস্তিনিদের দিল নরওয়ে