ঢাকা , বৃহস্পতিবার, ০৯ জুলাই ২০২৬ , ২৫ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
৩১ জুলাইয়ের মধ্যে রাজনৈতিক দলগুলোকে আয়-ব্যয়ের হিসাব দেওয়ার নির্দেশ বন্যা-পাহাড়ধসে সামগ্রিক প্রস্তুতি রয়েছে, বড় ধরনের আশঙ্কা নেই : ত্রাণমন্ত্রী আর মুক্তি নয়, মা-বাবার ঘরে ফেরাই এখন তরুণদের ট্রেন্ড লাখো মানুষের ঢল, সম্পন্ন হলো খামেনির জানাজা ৪২ বছরে সর্বোচ্চ বৃষ্টি চট্টগ্রামে ইউপি নির্বাচনের তফসিল ঘোষণা ও ভোট কবে, জানালেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা ৬ দিনে এসেছে ৮৫৪৩ কোটি টাকা রেমিট্যান্স বাংলাদেশি শ্রমিকদের জন্য খুলল মালয়েশিয়ার শ্রমবাজার আধুনিক স্বাস্থ্যসেবায় ঢামেকের অবদান জাতীয় গর্বের বিষয়: প্রধানমন্ত্রী শ্রীলঙ্কায় কারাগারে দাঙ্গায় নিহত ২৩, আহত শতাধিক ‘১৭ বছর ফ্যাসিবাদের বিরুদ্ধে আন্দোলন করেও মাথা নোয়াইনি’ হামে আরও দুই শিশুর মৃত্যু, আক্রান্ত ৮৩৩ চট্টগ্রামে হবে চাইনিজ ইকোনমিক জোন: অর্থমন্ত্রী বান্দরবানে অস্ত্রসহ কেএনএফ সদস্য গ্রেপ্তার ‘আমি যদি মাকে জিজ্ঞেস করতে পারতাম...’ আওয়ামী লীগ দেশে আর কোনোদিন রাজনীতি করতে পারবে না: স্বরাষ্ট্রমন্ত্রী খামেনির জানাজা : বাংলাদেশের পক্ষে শ্রদ্ধা জানালেন স্পিকার ব্রাজিলের কাছে এখনও যে সমীকরণে পিছিয়ে আর্জেন্টিনা থেমে যেতে পারে আর্জেন্টিনা-কেপ ভার্দে ম্যাচ কেপ ভার্দে ম্যাচে যেসব রেকর্ড হতে পারে মেসি-স্কালোনি-আর্জেন্টিনার

ভিসা অব্যাহতি চুক্তি সই করল বাংলাদেশ-পূর্ব তিমুর

  • আপলোড সময় : ১৫-১২-২০২৪ ০৩:০৬:৩৪ অপরাহ্ন
  • আপডেট সময় : ১৫-১২-২০২৪ ০৩:০৬:৩৪ অপরাহ্ন
ভিসা অব্যাহতি চুক্তি সই করল বাংলাদেশ-পূর্ব তিমুর
বাংলাদেশ ও পূর্ব তিমুরের মধ্যে দুটি গুরুত্বপূর্ণ চুক্তি ও সমঝোতা স্মারক সই হয়েছে। রোববার (১৫ ডিসেম্বর) প্রধান উপদেষ্টা কার্যালয়ে এ চুক্তি সই হয়, যেখানে পূর্ব তিমুরের প্রেসিডেন্ট জোসে রামোস হোর্তা এবং বাংলাদেশের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস উপস্থিত ছিলেন।

প্রথম চুক্তি অনুযায়ী, কূটনৈতিক এবং সরকারি পাসপোর্টধারীরা একে অপরের দেশে ভিসা ছাড়াই প্রবেশ, অবস্থান ও প্রস্থান করতে পারবেন। এর মাধ্যমে দুই দেশের মধ্যে ভিসা অব্যাহতি চুক্তি বাস্তবায়িত হলো।

দ্বিতীয় সমঝোতা স্মারক অনুযায়ী, দুই দেশের মধ্যে দ্বিপাক্ষিক পরামর্শ প্রক্রিয়া প্রতিষ্ঠা করা হবে, যা তাদের সম্পর্কের আরও উন্নতি এবং সহযোগিতাকে সুদৃঢ় করবে।

সফরের অংশ হিসেবে, প্রেসিডেন্ট হোর্তা বাংলাদেশের রাষ্ট্রপতি ও সাভার জাতীয় স্মৃতিসৌধে শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করবেন। তিনি ১৬ ডিসেম্বর বাংলাদেশের বিজয় দিবসের অনুষ্ঠানে অংশ নেবেন এবং ১৭ ডিসেম্বর 'দ্য চ্যালেঞ্জেস অব পিস ইন দ্যা কনটেম্পোরারি ওয়ার্ল্ড' শীর্ষক বক্তৃতা দেবেন। এছাড়া, বাংলাদেশি শিক্ষার্থী ও তরুণ নেতাদের সঙ্গে তার দেশের স্বাধীনতা সংগ্রাম, নেতৃত্ব, জনগণের ভূমিকা ও অর্জনের বিষয়ে আলোচনা করবেন।

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
৩১ জুলাইয়ের মধ্যে রাজনৈতিক দলগুলোকে আয়-ব্যয়ের হিসাব দেওয়ার নির্দেশ

৩১ জুলাইয়ের মধ্যে রাজনৈতিক দলগুলোকে আয়-ব্যয়ের হিসাব দেওয়ার নির্দেশ