ঢাকা , বুধবার, ০৭ অক্টোবর ২০২৬ , ২২ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
১ ডিসেম্বর থেকে দেশব্যাপী পরিবার পরিকল্পনার বৃহৎ ক্যাম্পেইন শুরু: স্বাস্থ্যমন্ত্রী এবছর রসায়নে যৌথভাবে নোবেল পেলেন ফ্রান্সের হেনরি কাগান ও জাপানের কেনসো সোয়াই একনেক সভায় ১৬ হাজার ২০৭ কোটি টাকার ১৩ প্রকল্প অনুমোদন ১৭ অক্টোবরের ছুটি বাতিল, প্রজ্ঞাপন জারি এয়ারবাসের ১০ উড়োজাহাজ কেনার চুক্তি আজ কেন্দ্রীয় ব্যাংকের হস্তক্ষেপে ৩০ ব্যাংকের এটিএমসহ ডিজিটাল সেবা চালু দুই কোটি শিশু টিকা পেয়েছে, আরও পাবে ৩৫ লাখ: স্বাস্থ্য প্রতিমন্ত্রী অনুমোদনের অপেক্ষায় রামপালে ৪৪২ মেগাওয়াটের সৌরবিদ্যুৎকেন্দ্র জোড়া অ্যাসিস্টে বিদায়ী ম্যাচ স্মরণীয় করে রাখলেন মেসি ডেঙ্গুতে একদিনে সর্বোচ্চ ১০ জনের মৃত্যু  প্রধান শিক্ষক নিয়োগে ভাইভা নিতে আইনি বাধা নেই এবছর পদার্থে নোবেল পেলেন ফ্রান্সিস হ্যালজেন ফ্যামিলি কার্ডে সাড়ে ২৮ লাখ মানুষ দারিদ্র্য থেকে মুক্ত হতে পারে: বিশ্বব্যাংক চার দিনের সফরে জাপান যাচ্ছেন প্রধানমন্ত্রী নির্ধারিত দামে এলপিজি না মিললে প্রয়োজনীয় ব্যবস্থা নেবে সরকার: তথ্য উপদেষ্টা ১৫০ বাংলাদেশিকে কাশ্মীর থেকে আটকের দাবি ভারতের ঢাকায় লটারির মাধ্যমে ১৮ সাব-রেজিস্ট্রার বদলি শিশুদের প্রতিভা বিকাশের সুযোগ দিলে দেশের ভিত্তি মজবুত হবে: প্রধানমন্ত্রী দুর্গাপূজায় মিলছে টানা ৫ দিনের ছুটি ডেঙ্গুতে ৯ জনের প্রাণহানি, হাসপাতালে ১৯০২

ইওলের অভিশংসনে সিউলের রাস্তায় উল্লসিত জনতা

  • আপলোড সময় : ১৫-১২-২০২৪ ০৩:২৪:০১ অপরাহ্ন
  • আপডেট সময় : ১৫-১২-২০২৪ ০৩:২৪:০১ অপরাহ্ন
ইওলের অভিশংসনে সিউলের রাস্তায় উল্লসিত জনতা
দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট ইউন সুক ইওলের অভিশংসনের পর প্রেসিডেন্টবিরোধী ব্যানারে উল্লাস করছেন হাজার হাজার জনতা। স্থানীয় সময় শনিবার (১৪ ডিসেম্বর) সিউলের পার্লামেন্টে দ্বিতীয় দফায় ভোটাভুটির মাধ্যমে প্রেসিডেন্ট ইউন সুক ইওলের অভিশংসনের পর রাস্তায় নামে উল্লসিত জনতার ঢল।এদিন ইউন সুক ইওলের অভিশংসনের পর দক্ষিণ কোরিয়ার ভারপ্রাপ্ত প্রেসিডেন্টের দায়িত্ব পান দেশটির প্রধানমন্ত্রী হ্যান ডাক সু। দায়িত্ব গ্রহণের পর গণমাধ্যমে দেয়া ভাষণে তিনি বলেন, রাষ্ট্র শাসন ব্যবস্থায় কোনো ধরনের শূন্যতা থাকবে না।

 এসময় তিনি আরও বলেন, তার মন্ত্রিসভা যুক্তরাষ্ট্র, জাপান ও অন্যান্য মিত্র দেশের সঙ্গে পারস্পরিক সু-সম্পর্ক বজায় রাখতে আরও কঠোর পরিশ্রম করবে। এছাড়া দেশটির মন্ত্রিসভার প্রথম বৈঠকে পিয়ংইয়ংয়ের ষড়যন্ত্রের বিরুদ্ধে সিওলের সেনাদের সতর্ক থাকার আহ্বান জানান তিনি।অন্যদিকে দক্ষিণ কোরিয়ার রাজনৈতিক উত্তেজনাময় পরিস্থিতির মধ্যে রাশিয়ার সঙ্গে উত্তর কোরিয়া সখ্যতা বাড়িয়ে অপতৎতপরতা চালাচ্ছে বলে উদ্বেগ জানিয়েছেন কয়েকজন সামরিক ও প্রতিরক্ষা কর্মকর্তা।
 
এদিকে, মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিঙ্কেন বলেছেন, দক্ষিণ কোরিয়া গণতন্ত্রের স্থিতিস্থাপকতা দেখিয়েছে। স্থানীয় সময় শনিবার জর্ডানে আরব পররাষ্ট্রমন্ত্রীদের সঙ্গে বৈঠকের সময় এক বক্তব্যে তিনি আরও বলেন, সিউল শান্তিপূর্ণভাবে তাদের সংবিধানের প্রতিফলন ঘটিয়েছে। একইসঙ্গে নতুন ভারপ্রাপ্ত প্রেসিডেন্টের সঙ্গে কাজ করতে যুক্তরাষ্ট্র প্রস্তুত বলেও জানান তিনি।অন্যদিকে পার্লামেন্টের ভোটাভুটিতে অভিশংসিত হওয়ার পর ‘সাময়িকভাবে’ রাজনীতি ছাড়ার ঘোষণা দিয়েছেন দক্ষিণ দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট ইউন সুক ইওল।অভিশংসিত হওয়ার পর এক বিবৃতিতে ইউন সুক ইওল বলেন, আমি সাময়িকভাবে আমার যাত্রা (রাজনৈতিক পথচলা) বন্ধ করছি।
 
তিনি আরও বলেন, আমি আপাতত থেমে গেলেও গত আড়াই বছর ধরে যে ভবিষ্যতের যাত্রা করেছি তা কখনই থামবে না। আমি কখনই হাল ছাড়ব না। আমি আপনাদের সমালোচনা, প্রশংসা এবং সমর্থন নেব এবং দেশের জন্য শেষ পর্যন্ত আমার সর্বোচ্চটা করব।গত ৩ ডিসেম্বর দেশে আকস্মিক সামরিক আইন জারি করেন ইউন। জাতির উদ্দেশে দেয়া এক ভাষণে ‘রাষ্ট্রবিরোধী শক্তিকে’ সমূলে উৎপাটনের কথা বলেন তিনি। এ ঘোষণায় পুরো দক্ষিণ কোরিয়া স্তম্ভিত হয়ে যায়। শুরু হয় তীব্র প্রতিবাদ ও বিক্ষোভ। বিক্ষোভের মুখে পিছু হটেন ক্ষমতাসীন দল পিপল পাওয়ার পার্টির এ নেতা। 

কমেন্ট বক্স
১ ডিসেম্বর থেকে দেশব্যাপী পরিবার পরিকল্পনার বৃহৎ ক্যাম্পেইন শুরু: স্বাস্থ্যমন্ত্রী

১ ডিসেম্বর থেকে দেশব্যাপী পরিবার পরিকল্পনার বৃহৎ ক্যাম্পেইন শুরু: স্বাস্থ্যমন্ত্রী