ঢাকা , শনিবার, ১৭ অক্টোবর ২০২৬ , ১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
বিমানের দাম্মাম ও রিয়াদগামী সব ফ্লাইট ১৮ অক্টোবর পর্যন্ত স্থগিত উন্মুক্ত হলো মালয়েশিয়ার শ্রমবাজার, কর্মী নিয়োগের ঘোষণা পরিবেশ রক্ষায় সবাইকে এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর ই-পার্লামেন্ট বিষয়ক প্রকল্প বাস্তবায়নে ১০ সদস্যের কমিটি কৃষিকে লাভজনক খাতে পরিণত করতে হবে: রাষ্ট্রপতি বিমানবন্দর-কমলাপুর মেট্রোরেলের প্যাকেজ-৩-এর ইউটিলিটি স্থানান্তর শুরু এ মাসেই স্বাস্থ্যসেবা মানুষের দোরগোড়ায় পৌঁছাতে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হচ্ছে: স্বাস্থ্যমন্ত্রী উত্তরায় ফের পোশাকশ্রমিকদের সড়ক অবরোধ, যান চলাচল বন্ধ ব্যক্তিগত উদ্যোগে দেশের জন্য কাজ করা মানুষের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ: প্রধানমন্ত্রী অপারেশন ক্লিন হার্টের মতো কোনো বিশেষ কিছু করার পরিকল্পনা নেই: স্বরাষ্ট্রমন্ত্রী গাজীপুরে ওষুধ কারাখানার আগুন নিয়ন্ত্রণে যুক্তরাষ্ট্র থেকে আমদানি বাড়ছে, আরও সহায়তা আসা উচিত: অর্থমন্ত্রী দুর্গাপূজায় ৫ ট্রেনের সাপ্তাহিক বন্ধ বাতিল নিরাপদ খাদ্য পরীক্ষার ভ্রাম্যমাণ ল্যাব পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী টঙ্গীতে ওষুধ কারখানায় ভয়াবহ আগুন, নিয়ন্ত্রণে কাজ করছে ১২ ইউনিট ডেঙ্গুতে আরও ৯ মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৯৫৪ স্থানীয় সরকার নির্বাচন নিয়ে কোনো কলঙ্ক নিতে চায় না সরকার: প্রতিমন্ত্রী শাহে আলম বাংলাদেশের অর্থনৈতিক নীতির সাথে একমত বিশ্বব্যাংক: অর্থমন্ত্রী নিউইয়র্কে ড. ইউনূসকে হেনস্তা, ব্যবস্থা নেবে সরকার: তথ্য উপদেষ্টা নিউইয়র্ক বিমানবন্দরে হেনস্তার শিকার ড. ইউনূস

সিলেটে মোবাইলে চার্জ দেয়া নিয়ে দু'পক্ষের সংঘর্ষ, আহত অর্ধশত

  • আপলোড সময় : ১৫-১২-২০২৪ ০৩:২৬:১৮ অপরাহ্ন
  • আপডেট সময় : ১৫-১২-২০২৪ ০৩:২৬:১৮ অপরাহ্ন
সিলেটে মোবাইলে চার্জ দেয়া নিয়ে দু'পক্ষের সংঘর্ষ, আহত অর্ধশত
সিলেটের কোম্পানীগঞ্জ থানা সদরে দোকানে মোবাইল চার্জ দেওয়া নিয়ে কথা-কাটাকাটির এক পর্যায়ে দুই পক্ষের সংঘর্ষে অন্তত অর্ধশত লোক আহত হয়েছেন।শনিবার (১৪ ডিসেম্বর) সন্ধ্যা থেকে রাত পর্যন্ত এই সংঘর্ষ হয়। যার জের ধরে রোববার (১৫ ডিসেম্বর) বেলা ১১টার দিকে থানাবাজার সড়ক অবস্থান নেয় বর্ণিগ্রামের লোকজন।স্থানীয় সূত্রে জানা যায়, বর্ণিগ্রামের এক ব্যক্তির মোবাইলে চার্জ দেওয়া নিয়ে কাঠাঁলবাড়ী গ্রামের এক ব্যক্তির মধ্যে কথা-কাটাকাটি হয়। এ ঘটনায় এক পক্ষের লোকজন বর্ণি সড়কে গাড়ি আটক করে। পরে থানা সদরে কোম্পানীগঞ্জ, বর্ণি ও কাঁঠালবাড়ী ৩ গ্রামের লোকজনের মধ্যে দেশীয় অস্ত্র নিয়ে ধাওয়া-পাল্টা ধাওয়া হয় এবং সংষর্ঘে অন্তত ৫০ জন আহত হয়।

এদিকে, স্থানীয় সূত্রে জানা যায় রোববার (১৫ ডিসেম্বর) বেলা ১১টার দিকে বর্ণি গ্রামের লোকজন থানাবাজার এলাকায় সড়কে অবস্থান নেয়। শেষ খবর পাওয়া পর্যন্ত পুলিশ ঘটনাস্থলে রয়েছে পরিস্থিতি শান্ত রাখতে।এবিষয়ে কোম্পানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) উজায়ের আল মাহমুদ আদনান জানান, মোবাইলে চার্জ দেওয়া নিয়ে দুজনের মধ্যে তর্কবিতর্ক হয়। এ নিয়ে তিনটি পক্ষের মধ্যে সংঘর্ষ হয়েছে। এতে বেশ কয়েকজন আহত হয়েছেন। পুলিশের পাশাপাশি রাত পৌনে ১০টায় সেনাবাহিনীর সহায়তায় পরিস্থিতি পুরোপুরি নিয়ন্ত্রণ করা সম্ভব হয়েছে।

সিলেট জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অবস্) রফিকুল ইসলাম বলেন, আজ কোনো সংঘর্ষের ঘটনা ঘটেনি। পরিস্থিতি শান্ত রয়েছে।

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
 আগামীর বাংলাদেশ গড়ার প্রশ্নে সবাইকে একসাথে কাজ করতে হবে: মানসুরা

 আগামীর বাংলাদেশ গড়ার প্রশ্নে সবাইকে একসাথে কাজ করতে হবে: মানসুরা