ঢাকা , সোমবার, ২৩ নভেম্বর ২০২৬ , ৮ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
দল হিসেবে আওয়ামী লীগের বিচারের তদন্ত এগোচ্ছে: প্রসিকিউটর তামিম পেঁয়াজ উৎপাদনে দেশ এখন ‘স্বয়ংসম্পূর্ণ’, আমদানির প্রয়োজন নেই: ডিএই প্রধানমন্ত্রীর সাথে কাল দুপুরে সাক্ষাৎ করবে এনসিপি, থাকবেন নাহিদ ইসলামসহ চার নেতা বিদেশে ৮৪ বাংলাদেশ মিশনে সন্তানদের শিক্ষা ভাতার নতুন সিলিং কপ-৩১ সম্মেলনে প্রায় ৬০ মিলিয়ন ডলারের শর্তহীন অর্থায়ন নিশ্চিত করেছে বাংলাদেশ: সাইমুম পারভেজ আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে সাত জেলায় ৯৫ প্লাটুন বিজিবি মোতায়েন এসএমই খাতের প্রতিবন্ধকতা দূর করতে কাজ করছে সরকার: প্রধানমন্ত্রী বিচার বিভাগের স্বাধীনতার মূল শক্তি বিচারকদের বিবেক: আইনমন্ত্রী মুক্তিযুদ্ধ থেকে ২৪’র গণঅভ্যুত্থান পর্যন্ত সশস্ত্র বাহিনী জনগণের পক্ষে ভূমিকা রেখেছে: প্রধানমন্ত্রী আ. লীগ নিষিদ্ধে সরকার-বিরোধীদল ঐকমত্যে সিদ্ধান্ত নেবে: মীর শাহে আলম রাঙামাটিতে সেনাবাহিনী-জেএসএস গোলাগুলি গোপালগঞ্জে যাত্রীবাহী বাস ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে নিহত ২ নারায়ণগঞ্জে ফ্ল্যাটে আগুনে স্বামী-স্ত্রীসহ দগ্ধ ৩ মুক্তিযোদ্ধাদের সম্মান ও সহযোগিতা অব্যাহত রাখবে রাষ্ট্র: প্রধানমন্ত্রী সম্মিলিতভাবে অনেক সমস্যার সমাধান করা যায়: প্রধানমন্ত্রী রোহিঙ্গা নির্মূল অভিযানে প্রায় ১০ হাজার মানুষ হত্যার প্রমাণ পেয়েছে আইসিজে ঝালকাঠি-পটুয়াখালী মহাসড়কে দুই বাসের সংঘর্ষে নিহত ১, আহত ৩০ খুনীকে পরিষ্কার জবাব দিতে হবে ‘অনেক হয়েছে, আর না’: প্রধানমন্ত্রী শ্রমিক অসন্তোষে গাজীপুর ও সাভারে ২০ পোশাক কারখানায় ছুটি, বন্ধ অর্ধশতাধিক ভর্তি পরীক্ষা না পেছাতে আপিল বিভাগে যাচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয়

মার্কিন অস্ত্র দিয়ে রাশিয়ায় হামলা পাগলামি ছাড়া কিছুই নয়

  • আপলোড সময় : ১৫-১২-২০২৪ ০৩:৩৪:৫৮ অপরাহ্ন
  • আপডেট সময় : ১৫-১২-২০২৪ ০৩:৩৪:৫৮ অপরাহ্ন
মার্কিন অস্ত্র দিয়ে রাশিয়ায় হামলা পাগলামি ছাড়া কিছুই নয়
বিশ্ব বিখ্যাত সাময়িকী টাইম ম্যাগাজিনের ২০২৪ সালের বর্ষসেরা ব্যক্তি নির্বাচিত হওয়ার পর টাইমের সঙ্গে এক সাক্ষাৎকারে নবনির্বাচিত মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, ‘রাশিয়ার অভ্যন্তরে ইউক্রেনের হামলা চালানো পাগলামি ছাড়া আর কিছুই নয়।’ তার মতে, ধার করা অস্ত্র-অর্থ দিয়ে আরেকটি পরমাণু শক্তিধর দেশের বিরুদ্ধে যুদ্ধে জড়ানোই বোকামি। টাইম ম্যাগাজিনের ২০২৪ সালের বর্ষসেরা ব্যক্তি নির্বাচিত হওয়ার পর গত ১২ ডিসেম্বর তার এই সাক্ষাৎকারটি ছাপা হয়। টাইম ম্যাগাজিনের এক প্রতিবদেনে এ কথা বলা হয়েছে।ট্রাম্প বলেছেন, ‘যা ঘটেছে বা এখনো ঘটছে, তা পাগলামি। রাশিয়ার অভ্যন্তরে ইউক্রেনের ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করা নিয়ে আমার ঘোর আপত্তি আছে। আমরা কেন এটা করছি? আমরা শুধু এই যুদ্ধে উসকানি দিয়ে উত্তেজনা বাড়িয়ে দিচ্ছি। পরিস্থিতি দিন দিন খারাপের দিকেই যাচ্ছে।

ট্রাম্পের এই মন্তব্য থেকে ইঙ্গিত পাওয়া যাচ্ছে, তার আমলে ইউক্রেন নিয়ে মার্কিন নীতিতে পরিবর্তন আসতে পারে। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন গত মাসে ইউক্রেনকে দূরপাল্লার ক্ষেপণাস্ত্র দিয়ে রাশিয়ার গভীরে হামলা চালানোর অনুমতি দিয়েছেন। ইউক্রেনের প্রেসিডেন্ট ভোলোদিমির জেলেনস্কির অনুরোধের পরিপেক্ষিতে ও উত্তর কোরিয়া রাশিয়াকে সহায়তা করতে ১৫ হাজার সেনা মোতায়েনের পর বাইডেন ওই সিদ্ধান্ত নেন।
ট্রাম্প জানিয়েছেন, তিন বছর ধরে চলা এই যুদ্ধের তিনি দ্রুত অবসান চান। টাইমকে তিনি বলেছেন, সাহায্য করার জন্য তার একটি ‘দারুণ’ পরিকল্পনা আছে। কিন্তু তিনি যদি সেটা এখন ফাঁস করেন, তবে সে পরিকল্পনা প্রায় অর্থহীন হয়ে হয়ে যাবে।

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
২০৩১ বিশ্বকাপের একটি সেমিফাইনাল বাংলাদেশে চান তামিম

২০৩১ বিশ্বকাপের একটি সেমিফাইনাল বাংলাদেশে চান তামিম